প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ঝালকাঠি বন্ধুসভা। ২০ নভেম্বর বিকেলে ঝালকাঠি প্রেসক্লাবের কাজী খলিলুর মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।
১৯৯৮ সালের ৪ নভেম্বর প্রথম আলোর প্রথম সংখ্যা প্রকাশিত হয়। এর এক সপ্তাহ পর ওই বছরের ১১ নভেম্বর পাঠক সংগঠন বন্ধুসভার যাত্রা শুরু হয়। প্রতিবছর ৪ নভেম্বর প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশিত হয়। এরপর বন্ধুসভার সদস্যদের প্রয়াত স্বজনদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর ঝালকাঠি প্রতিনিধি আ স ম মাহমুদুর রহমান।
গান পরিবেশনাআলোচনা পর্বে বন্ধুসভার উপদেষ্টা ও প্রথম আলোর সাবেক জেলা প্রতিনিধি আইনজীবী আককাস সিকদার বলেন, শুরু থেকেই তিনি প্রথম আলো ও বন্ধুসভার সঙ্গে যুক্ত আছেন। ২০০৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি প্রথম আলোর জেলা প্রতিনিধি ছিলেন। তাঁর ভাষ্য, বন্ধুসভা সব সময় জনকল্যাণমূলক কাজে যুক্ত থাকে। ঘূর্ণিঝড় সিডরের সময় ঝালকাঠি বন্ধুসভা অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে খাদ্যসহায়তা দিয়েছে। পরবর্তী সময়ে দেশের বিভিন্ন দুর্যোগেও জেলার মানুষের পাশে থেকেছে। ভবিষ্যতেও তাদের এ কার্যক্রম চলবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ঝালকাঠিতে বন্ধুসভার আয়োজনে প্রথম আলোর ২৮তম জন্মদিন উদ্যাপন

আককাস সিকদার আরও বলেন, প্রথম আলো ও বন্ধুসভার বয়স যখন ষাট কিংবা সত্তর বছর হবে, তখনো তিনি তাদের সঙ্গে থাকবেন।
বক্তব্যে তিনি এ বছর প্রথম আলোর সম্পাদকের দুঃখ প্রকাশের প্রসঙ্গও তোলেন। তিনি বলেন, ভুল স্বীকার করে ‘স্যরি’ বলার সংস্কৃতি আমাদের দেশে কম। প্রথম আলোর সম্পাদক ও কর্তৃপক্ষ সারা দেশের মানুষের কাছে দুঃখ প্রকাশ করে একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর প্রত্যাশা, এই ব্যতিক্রমী দৃষ্টান্ত ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আনুষ্ঠানে আগত অতিথিরাঅনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ অবদানের জন্য বন্ধুসভার সদস্যদের সম্মাননা স্মারক দেওয়া হয়। এরপর বন্ধুসভার সদস্যরা সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন।
আলোচনায় আরও অংশ নেন বন্ধুসভার উপদেষ্টা মু. আল-আমীন বাকলাই ও কামরুন্নেছা আছাদ রুবি, ঝালকাঠি বাস মালিক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক রনি, শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুনুর রহমান মামুন এবং বন্ধুসভার সাবেক সাধারণ সম্পাদক প্রশান্ত দাস হরি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বন্ধুসভার সাধারণ সম্পাদক রাহাত মাঝি, সহসভাপতি বীথি শর্মা বণিক ও আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রোহান বিন নাছির, অর্থসম্পাদক মো. সোহান, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম, প্রচার সম্পাদক শাহরিয়া সীমান্ত, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক মার্জিয়া ইসলাম, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক শাহীন আলম, কার্যনির্বাহী সদস্য উজ্জ্বল রহমান ও শাহরিয়ার পাপনসহ অন্যরা। সঞ্চালনা করেন সভাপতি শাকিল রনী।
সহসভাপতি, ঝালকাঠি বন্ধুসভা

Source - www.bondhushava.com ↗