Bangladesh · 2026-11-22 14:00:00

বিদেশে পড়তে যাওয়ার আগে কী ভেবেছি, কী হয়েছে

বিদেশে পড়তে যাওয়ার আগে কী ভেবেছি, কী হয়েছে
উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার স্বপ্ন অনেকেরই থাকে। তবে ভিনদেশে গিয়ে অনেক সময় ভিন্ন এক বাস্তবতার মুখোমুখি হন তাঁরা। স্বপ্নের সঙ্গে সেই বাস্তবতার অনেক ফারাক।
অসুস্থ হলে বেশ বেগ পোহাতে হয়
দিলশাদ আহমেদ
ইউনিভার্সিটি অব টেক্সাস, যুক্তরাষ্ট্র
দিলশাদ আহমেদ প্রথম কয়েক দিন যা দেখি নতুন লাগে। নতুন লাগাটা যেমন রোমাঞ্চকর ছিল, তেমনই দুশ্চিন্তার। এখানে প্রবাসী বাঙালি আর শিক্ষার্থীদের নেটওয়ার্ক অনেক ভালো। আসার পর থাকার জায়গা খুঁজে নিতে পেরেছি।
ইংরেজি নিয়ে কোনো সমস্যা না হলেও কালচার শক ছিল প্রকট। বাংলাদেশে থাকতে এখানকার ইউনিভার্সিটি নিয়ে যা ভাবতাম, এখানে এসে দেখলাম পুরোটাই আলাদা। এখানকার সংস্কৃতির সঙ্গে, বিশেষ করে স্থানীয় মানুষদের সঙ্গে মিশতে বেশ বেগ পেতে হয়েছে। ওরা আমাকে নিয়ে কী ভাবছে, সেটা নিয়েই ভাবতাম বেশি। আস্তে আস্তে সবার সঙ্গে মিশে ভুল ভেঙেছে। এখন অনায়াসেই ওদের সঙ্গে কথা বলতে পারি; ইংরেজি বলতে গিয়ে একটু ভুল হলেও কেউ কিছু মনে করে না।
এখানে আসার পর ঘুমের কোনো নির্দিষ্ট রুটিন নেই, পড়াশোনা আর কাজের ফাঁকে ফাঁকে ঘুমাতে হয়। শুরুতে রান্নাও পারতাম না, হাত-খাবার পুড়িয়ে শিখে ফেলেছি এখন। স্বাস্থ্যের দিকেও নজর রাখা সম্ভব হয় না অনেক সময়। তবে একবার অসুস্থ হলে বেশ বেগ পোহাতে হয়। এখানে চলতে–ফিরতে অনেক কিছু শিখেছি। তবে এখানে মানুষগুলো বন্ধুসুলভ হলেও অনেক ব্যস্ত। দেশের মতো এখানে আড্ডা দেওয়ার সুযোগ নেই।
বিদেশে পড়তে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন? এই ৫ ভুল করছেন না তোটাকাপয়সা নিয়ে দুশ্চিন্তা কাজ করত
তাসমিম বিনতে করিম
ইউনিভার্সিটি অব নিউ ব্রান্সউইক, কানাডা
তাসমিম বিনতে করিমকানাডায় আসার পর শুরুটা অনেক আদরযত্ন দিয়েই হয়েছিল। পরিবারের মানুষজন থাকায় সহজে মানিয়ে নিতে পেরেছিলাম। কিন্তু বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হতেই বাধল বিপত্তি। ইচ্ছা ছিল বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি থাকব, কিন্তু তা পাইনি। ভাড়া মিললে জায়গা পছন্দ হয় না, আবার জায়গা পছন্দ হলে ভাড়া মেলে না। কানাডায় এটা খুবই স্বাভাবিক।
কানাডিয়ানরা অনেক বিনয়ী, কথায় কথায় প্রচুর ‘থ্যাংক ইউ’, ‘সরি’ বলে। দেশে থাকলে ‘গুড মর্নিং’, ‘গুড নাইট’ বলার অভ্যাস ছিল না। কানাডায় সবার সঙ্গে এটুকু বিনয়ী হয়ে মানিয়ে চলতে হয়। যখন এসেছিলাম তখন কাজের ঘণ্টায় সরকারি সীমা ছিল না, অনেকের মতো আমারও কাজের প্রতি ঝোঁক বেড়ে গিয়েছিল। এখন সেটা নিয়মের মধ্যে আনা হয়েছে। ফলে কাজ যেমন কমেছে, আয়ও সমানভাবে কমে গিয়েছে। ফলে একটা কিছু করতে গেলে দুইবার ভাবতে হয়েছে।
টাকাপয়সা নিয়ে সব সময় একটা দুশ্চিন্তা কাজ করত। আয়ের পর কর আর বাসাভাড়া দিয়ে যা থাকে, তার মধ্যে বাকি সবকিছু চালানো অনেক বড় মানসিক চাপ। তবে পড়াশোনার পাশাপাশি কাজের মধ্যেই আনন্দ খুঁজে নিয়েছি। কাজ করতে গিয়েই কানাডীয় সহকর্মীদের সঙ্গে বন্ধুত্ব হয়েছে।

বিদেশে পড়তে চাই, কিন্তু কোন বিশ্ববিদ্যালয়ের কোন প্রোগ্রাম আমার জন্যবিদেশে পড়ার জন্য জরুরি এসওপি কী, কীভাবে লিখতে হয়

Source - www.prothomalo.com ↗