ফ্যাসিস্ট শক্তি ইতিহাস ভুগোল বদলে দিতে চেয়েছিল, কিন্তু মানুষের ভেতরের শক্তিকে তারা চিনতে ভুল করেছে। এমন মন্ত্যব করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার (২২ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘চির ভাস্বর শহীদ জিয়া’ শীর্ষক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, যারা পালিয়ে আছে সেখান থেকে এআই দিয়ে মিথ্যা প্রচার চালাচ্ছে। একমুখী দেশ বানানোর জন্য চক্রান্তে মেতে উঠেছে। আবারও হত্যা, রক্ত ও আগুনের মধ্য দিয়ে প্রত্যাবর্তন করতে চাইছে, কিন্তু জনগণের সম্মিলিত শক্তিকে কখনোই বানচাল করতে পারবেনা।
তিনি বলেন, বিগত কয়েক দিনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তাণ্ডব ও হত্যাকাণ্ড করছে। গুমের ক্যারেক্টার তাদের ডিএনএতে
ক্ষমতায় বিএনপি কিন্তু আ. লীগ নেতারা বিএনপি নেতাকে গুম করেছে: রিজভী

আছে। ক্ষমতায় বিএনপি কিন্তু আওয়ামী লীগ নেতারা বিএনপি নেতাকে গুম করেছে। সরকারকে ধন্যবাদ জানাই, মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি সামাল দিচ্ছে। এ সমস্ত অপরাধীদের আইনের আওতায় এনে বিচার করতে হবে। আইনের মাধ্যমে এদের দমন করতে হবে।
Source - www.bd24live.com ↗