ভূরাজনীতিতে অভূতপূর্ব ঘটনা দেখা যাচ্ছে। এই প্রথম চীন, রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট একত্রে ত্রিপক্ষীয় বৈঠকে মিলিত হলেন। সেই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া রাশিয়ার দার্শনিক ও রাষ্ট্রবিজ্ঞানী আলেকজান্ডার দুগিনের এক পোস্ট নিয়ে শুরু হয়েছে তোলপাড়। সেই পোস্টের সঙ্গে আছে একটা গ্রাফিক্যাল ছবি; যে ছবিতে পুরো বিশ্বকে তিনটি প্রভাববলয়ের অধীন দেখানো হয়েছে। তারপরই এই তিন নেতার ত্রিপক্ষীয় বৈঠক। ফলে অনেকেই দুয়ে দুয়ে চার মেলাচ্ছেন, তবে বিষয়টি নিশ্চিতভাবেই এত সহজ-সরল নয়।
তবে এটা পরিষ্কার, বিশ্বরাজনীতিতে বড় পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রতিষ্ঠিত আন্তর্জাতিক ব্যবস্থার ভিত্তি দুর্বল হচ্ছে। বলা যায়, এর গোড়াটা কেবল ক্ষয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্বব্যবস্থার চ্যালেঞ্জের মুখে পড়ছে। পড়বে না-ই–বা কেন, এমন পরিস্থিতি আগে কখনো তৈরি হয়নি। সেটা হলো, চীন ও এশিয়ার দেশগুলো বৈশ্বিক অর্থনীতির প্রাণকেন্দ্র হলেও ক্ষমতাকাঠামো এখনো পশ্চিমের দিকে হেলে আছে। চীনের অর্থনৈতিক ও সামরিক উত্থান এবং রাশিয়ার ভূরাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার কারণে আন্তর্জাতিক ক্ষমতার ভারসাম্য নতুন করে সংজ্ঞায়িত হচ্ছে।
তিন পরাশক্তির সমীকরণে বদলে যাচ্ছে বিশ্বরাজনীতি, কী পরিবর্তন আসতে পারে

রাশিয়ার ভূরাজনৈতিক চিন্তাবিদ আলেকজান্ডার দুগিনএই পরিবর্তনের কেন্দ্রে রয়েছে তিনটি পরাশক্তি—যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া। তাদের মধ্যে প্রতিযোগিতা যেমন বাড়ছে, তেমনি কিছু বিষয়ে সমঝোতার প্রয়োজনও তৈরি হচ্ছে। এ পরিস্থিতিতে ১৯ নভেম্বর চীনের শেনজেনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক বিশেষ তাৎপর্য বহন করছে।
তিন নেতার এই বৈঠককে ঘিরে ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের প্রসঙ্গ সামনে এসেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সোভিয়েত ইউনিয়নের নেতারা বসে যুদ্ধ-পরবর্তী বিশ্বব্যবস্থার রূপরেখা নির্মাণ করেছিলেন। এখন প্রশ্ন উঠছে, বর্তমান বিশ্বের তিন পরাশক্তিও কি নিজেদের মধ্যে নতুন কোনো সমঝোতা করতে যাচ্ছে।
রাশিয়ার ভূরাজনৈতিক চিন্তাবিদ আলেকজান্ডার দুগিনের বক্তব্য এই আলোচনা আরও উসকে দিয়েছে। তাঁর প্রকাশিত সেই মানচিত্রে বিশ্বকে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন—এই তিনটি প্রভাববলয়ে বিভক্ত করে দেখানো হয়েছে। অর্থাৎ, এককেন্দ্রিক বিশ্বব্যবস্থার পরিবর্তে তিনটি শক্তির নেতৃত্বে ত্রিমেরু বিশ্বব্যবস্থা গড়ে উঠতে পারে।
এটা তিন দেশের আনুষ্ঠানিক পরিকল্পনা নয়; বরং বৃহৎ শক্তিগুলোর মধ্যে ক্ষমতার পুনর্বিন্যাস কেমন হবে, তার ভূরাজনৈতিক ধারণা। কিন্তু এই ধারণার মধ্য দিয়ে যে প্রশ্নটি সামনে এসেছে তা হলো—বিশ্ব কি আবার বড় শক্তিগুলোর প্রভাববলয়ে বিভক্ত হতে যাচ্ছে?
দুগিনের দুনিয়ায় ‘থাকা’, ‘না থাকা’ইয়াল্টা সম্মেলন: ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি নতুন বাস্তবতা
১৯৪৫ সালের ৪ থেকে ১১ ফেব্রুয়ারি ক্রিমিয়ার ইয়াল্টায় বৈঠকে বসেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল ও সোভিয়েত ইউনিয়নের নেতা জোসেফ স্তালিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে যুদ্ধ-পরবর্তী ইউরোপের রাজনৈতিক মানচিত্র, জার্মানির ভবিষ্যৎ, জাতিসংঘ প্রতিষ্ঠা ও পূর্ব ইউরোপে সোভিয়েত প্রভাব—এমন অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁরা আলোচনা করেন।
ইয়াল্টা সম্মেলন কেবল যুদ্ধ শেষ করার পরিকল্পনায় ছিল না; বরং যুদ্ধের পর বিশ্বে কার কতটা প্রভাব থাকবে, সেই ক্ষমতার কাঠামো নির্ধারণেই ছিল তার মূল গুরুত্ব। পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে যে দ্বিমেরু বিশ্বব্যবস্থা গড়ে ওঠে, বলা যায়, এই সম্মেলন ছিল তার অন্যতম সূতিকাগার।
বর্তমান পরিস্থিতির সঙ্গে ইয়াল্টার তুলনা টানার কারণও সেখানে। তখনকার বিশ্বে ব্রিটিশ সাম্রাজ্যের পতনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের উত্থান ঘটে। একই সঙ্গে সোভিয়েত ইউনিয়ন আরেক প্রধান সামরিক ও রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছিল। বর্তমান বিশ্বে যুক্তরাষ্ট্রের পাশাপাশি চীন নতুন অর্থনৈতিক ও সামরিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে। রাশিয়াও তার সামরিক সক্ষমতা ও ভূরাজনৈতিক অবস্থান ধরে রেখে আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব বিস্তারের চেষ্টা করছে।
তবে দুটি পরিস্থিতির মধ্যে মৌলিক পার্থক্য আছে। সেটা হলো, ১৯৪৫ সালে তিন শক্তি ছিল যুদ্ধকালীন জোটের অংশ; এখনকার তিন শক্তি পরস্পরের প্রতিদ্বন্দ্বী। তাদের অর্থনৈতিক স্বার্থ, নিরাপত্তার অগ্রাধিকার ও আন্তর্জাতিক অবস্থান এক নয়, যদিও তখন যে তিন দেশের মধ্যে খুব মিল ছিল তা নয়। যুদ্ধ শেষ করা ছিল তাদের অভিন্ন লক্ষ্য। সঙ্গে ছিল যুদ্ধোত্তর পুনর্গঠনের লক্ষ্য। এখন অভিন্নতার চেয়ে ভিন্নতা অনেক অনেক বেশি।
তাই শেনজেনের বৈঠককে সরাসরি নতুন ইয়াল্টা বলা যাবে না; বরং প্রশ্নটি হচ্ছে, বড় শক্তিগুলো কি নিজেদের মধ্যকার প্রতিযোগিতার সীমা নির্ধারণ ও সংঘাত এড়াতে নতুন সমঝোতার পথ খুঁজছে?
আলেকসান্দর দুগিনের কন্যাকে কে হত্যা করলতিন মেরুর বিশ্ব: দুগিনের মানচিত্রের ভূরাজনৈতিক তাৎপর্য
দুগিনের মানচিত্রের প্রসঙ্গে আবার ফেরা যাক। মানচিত্রে উত্তর ও দক্ষিণ আমেরিকা, গ্রিনল্যান্ড ও জাপানকে যুক্তরাষ্ট্রের প্রভাববলয়ে রাখা হয়েছে। ইউরোপ ও আফ্রিকার বড় অংশ রাশিয়ার প্রভাববলয়ে। অন্যদিকে দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া ও অস্ট্রেলিয়াসহ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিস্তৃত অংশকে চীনের প্রভাববলয় হিসেবে দেখানো হয়েছে। স্পষ্টতই, দুগিনের এই ধারণা ট্রাইপোলার ওয়ার্ল্ড বা ত্রিমেরু বিশ্বব্যবস্থা।
তবে দুগিন নিজেই স্বীকার করেছেন, এই মানচিত্রটি ইন্টারনেট থেকে পাওয়া। এটি রাশিয়া, চীন কিংবা যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক নীতির দলিল নয়; বরং তাঁর ভূরাজনৈতিক দৃষ্টিভঙ্গির প্রতীকী উপস্থাপন।
এখানে দুটি ধারণার পার্থক্য বোঝা প্রয়োজন। বহুমেরু বিশ্বব্যবস্থা বা মাল্টিপোলারিটি বলতে বোঝায়, বিশ্বে একাধিক শক্তিকেন্দ্রের উত্থান এবং তাদের মধ্যে ক্ষমতার ভারসাম্য তৈরি হওয়া। অন্যদিকে প্রভাববলয়ের রাজনীতিতে বড় শক্তিগুলো নিজেদের নিরাপত্তা ও স্বার্থের বিবেচনায় নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে প্রভাব প্রতিষ্ঠা করতে চায়।
ধারণা দুটি এক নয়। বহুমেরু বিশ্বব্যবস্থায় একাধিক শক্তির উপস্থিতির কারণে ছোট দেশগুলোর জন্য দর-কষাকষির সুযোগ তৈরি হতে পারে। কিন্তু প্রভাববলয়ের রাজনীতিতে তাদের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার পরিসর সংকুচিত হওয়ার ঝুঁকি থাকে। দুগিনের মানচিত্র তাই শুধু তিনটি শক্তির উত্থানের ধারণা নয়; বরং বিশ্বরাজনীতিতে আধিপত্য ও প্রভাব বিস্তারের পুরোনো প্রতিযোগিতা নতুন রূপে ফিরে আসার আশঙ্কাও বটে।
আগামী মাসে মিয়ামিতে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনে ট্রাম্প পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন। ‘জি-থ্রি’ কি নতুন ক্ষমতাকেন্দ্র হয়ে উঠছে
শেনজেন বৈঠকের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার মধ্যে নতুন সমন্বয়ের সূচনা হলো কি না, সেই প্রশ্ন সামনে এসেছে। আল-জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, এই তিন নেতার বৈঠকের মধ্য দিয়ে ‘জি-থ্রি’ বা তিন পরাশক্তির সমন্বয়ে নতুন জোট গঠিত হলো কি না, সেদিকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
বৈঠকে তিন নেতা বৈশ্বিক সংকট মোকাবিলা ও আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষায় একসঙ্গে কাজ করার আগ্রহ দেখিয়েছেন। তবে এখনো কোনো আনুষ্ঠানিক জোট বা স্থায়ী সমন্বয় কাঠামো গড়ে ওঠেনি। আগামী মাসে মিয়ামিতে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনে ট্রাম্প পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন। সি চিন পিংয়েরও সেখানে অংশ নেওয়ার কথা রয়েছে। ফলে শেনজেনের বৈঠকের পর তিন নেতার মধ্যে যোগাযোগ ও সমন্বয় কতটা এগোয়, তা বোঝা যাবে জি২০ সম্মেলনে।
জ্বালানি নিরাপত্তায় অভিন্ন স্বার্থ
তিন দেশের যৌথ ঘোষণায় জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখার অঙ্গীকার করা হয়েছে। বিষয়টি তাৎপর্যপূর্ণ। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ এবং হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার পর বিশ্ব জ্বালানি সরবরাহে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর সঙ্গে রাশিয়ার জ্বালানি স্থাপনায় ইউক্রেনের হামলার কারণে পরিস্থিতি আরও জটিল হয়েছে। বিশ্বের তিন বড় পারমাণবিক শক্তির পাশাপাশি জ্বালানি বাজারেও তাদের স্বার্থ আছে। ফলে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা নিয়ে তাদের সমন্বয়ের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। তবে ইরান যুদ্ধ নিয়ে বৈঠকে সুনির্দিষ্ট আলোচনা না হওয়া এবং ইউক্রেন যুদ্ধ বৈঠকের মূল সূচিতে না থাকায় বোঝা যায়, অভিন্ন স্বার্থ থাকলেও তিন দেশের অগ্রাধিকার এক নয়।
শেনজেনের যৌথ ঘোষণায় আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সমালোচনা করা হয়েছে।আইসিসির ভবিতব্য
শেনজেনের যৌথ ঘোষণায় আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সমালোচনা করা হয়েছে। আল-জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, তিন নেতা আদালত ও অনুরূপ প্রতিষ্ঠানগুলোকে নিজেদের ক্ষমতার অপব্যবহার না করার আহ্বান জানিয়েছেন। বিষয়টি তাৎপর্যপূর্ণ, কারণ তিন দেশের কেউই আইসিসির সদস্য নয় এবং আদালতের সঙ্গে প্রত্যেকের সম্পর্কের আলাদা রাজনৈতিক ও আইনি প্রেক্ষাপট আছে।
আফগানিস্তানে মার্কিন সেনাদের বিরুদ্ধে তদন্ত এবং গাজা যুদ্ধ নিয়ে আদালতের পদক্ষেপের কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আদালতের বিরোধ তৈরি হয়েছে। ইউক্রেন যুদ্ধের ঘটনায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। অন্যদিকে, চীনও আদালতের এখতিয়ার নিয়ে আপত্তি জানিয়ে আসছে। আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর ক্ষমতা ও এখতিয়ার নিয়ে তিন পরাশক্তি যখন এই অবস্থান নেয়, তখন স্বাভাবিকভাবে বিশ্বব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্নের উদয় হয়।
আধুনিক সাম্রাজ্যবাদ: ভূখণ্ড দখলের চেয়ে নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ
ঔপনিবেশিক যুগে সাম্রাজ্য বিস্তারের প্রধান উপায় ছিল অন্য দেশের ভূখণ্ড দখল। বলা বাহুল্য, সে জন্য দরকার হতো সামরিক উপস্থিতির; এবংএর মধ্য দিয়ে সরাসরি প্রশাসনিক নিয়ন্ত্রণ। কিন্তু আধুনিক বিশ্বে কোনো দেশকে প্রভাবিত বা নিয়ন্ত্রণ করার জন্য ভূখণ্ড দখলের প্রয়োজন পড়ে না।
অর্থনৈতিক নির্ভরশীলতা, ঋণ, প্রযুক্তি, জ্বালানি, বাণিজ্য, সামরিক সহযোগিতা ও নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়েও কোনো দেশ অন্য দেশের ওপর প্রভাব বিস্তার করতে পারে।
এখানে অর্থনৈতিক শক্তি ভূরাজনৈতিক ক্ষমতার গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠেছে। কোনো দেশের প্রধান রপ্তানি বাজার যদি একটি নির্দিষ্ট দেশের ওপর নির্ভরশীল হয়, জ্বালানি আমদানির বড় অংশ যদি অন্য একটি দেশের নিয়ন্ত্রণে থাকে কিংবা গুরুত্বপূর্ণ প্রযুক্তি ও অবকাঠামো যদি বিদেশি প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল হয়, তাহলে সেই নির্ভরশীলতা রাজনৈতিক সিদ্ধান্তেও প্রভাব ফেলতে পারে।
চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ, যুক্তরাষ্ট্রের প্রযুক্তি রপ্তানি নিয়ন্ত্রণ, সেমিকন্ডাক্টর সরবরাহব্যবস্থা ও রাশিয়ার জ্বালানি রাজনীতি—এসবের মধ্য দিয়ে অর্থনৈতিক সম্পর্ক কীভাবে ভূরাজনৈতিক প্রভাব বিস্তারের উপকরণ হয়ে উঠছে, তা বোঝা যায়।
বিশেষ করে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রযুক্তিগত প্রতিযোগিতা এখন শুধু বাজার দখলের লড়াই নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর, টেলিযোগাযোগ, বিরল খনিজ এবং প্রতিরক্ষা প্রযুক্তিতে কে এগিয়ে থাকবে, তার ওপর ভবিষ্যতের সামরিক ও অর্থনৈতিক ক্ষমতার ভারসাম্য নির্ভর করছে, অর্থাৎ আধুনিক বিশ্বে সাম্রাজ্যবাদী প্রভাব বিস্তারের ধরন বদলেছে। ভূখণ্ড দখলের পাশাপাশি অর্থনৈতিক ও প্রযুক্তিগত নির্ভরশীলতা তৈরি করাও ক্ষমতা প্রতিষ্ঠার উপায় হয়ে উঠেছে।
আলেকজান্ডার দুগিনের প্রচারিত মানচিত্র যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের আনুষ্ঠানিক পরিকল্পনা কিংবা সম্ভাব্য চুক্তির খসড়া—এমন মনে করার সুযোগ নেই। এমনকি মানচিত্রটি তিনি নিজে তৈরি করেছেন, এমন প্রমাণও নেই। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এটিকে ইন্টারনেট থেকে পাওয়া বলে উল্লেখ করেছেন। তবে মানচিত্রটি বিশ্বরাজনীতিতে প্রভাববলয়, সভ্যতাভিত্তিক বিভাজন ও ক্ষমতার পুনর্বিন্যাস নিয়ে চলমান বিতর্কের প্রতীকী বহিঃপ্রকাশ হিসেবে বিবেচিত হতে পারে।তিন পরাশক্তির তিন হিসাব
শেনজেনের বৈঠকে তিন নেতা একই উদ্দেশ্য নিয়ে হাজির হননি; বরং তাঁদের প্রত্যেকের নিজস্ব স্বার্থ ও কৌশল আছে।
যুক্তরাষ্ট্র: আধিপত্য ধরে রাখা, প্রতিযোগিতার সীমা নির্ধারণ
চীনের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত প্রতিযোগিতার মধ্যেও আলোচনার পথ খোলা রাখা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ। চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ, প্রযুক্তি নিয়ন্ত্রণ, তাইওয়ান প্রশ্ন ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামরিক উপস্থিতি নিয়ে দুই দেশের বিরোধ আছে।
কিন্তু চীনকে বাদ দিয়ে বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থা পরিচালনা করা যুক্তরাষ্ট্রের জন্য সহজ নয়। চীন বিশ্বের অন্যতম প্রধান উৎপাদনকেন্দ্র এবং আন্তর্জাতিক সরবরাহব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। ফলে চীনের সঙ্গে প্রতিযোগিতার পাশাপাশি ওয়াশিংটনকে সমঝোতার জায়গা তৈরি করতে হচ্ছে।
রাশিয়ার সঙ্গেও যুক্তরাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। ইউক্রেন যুদ্ধ, ন্যাটোর নিরাপত্তা এবং পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের প্রশ্নে দুই দেশের মধ্যে মতপার্থক্য রয়েছে। তবে পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে যোগাযোগ বজায় রাখা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ।
রাশিয়া: ইউক্রেন যুদ্ধ, নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক স্বীকৃতি
রাশিয়ার জন্য এই বৈঠকের অন্যতম লক্ষ্য আন্তর্জাতিক বিচ্ছিন্নতা কাটিয়ে ওঠা। ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমা নিষেধাজ্ঞা, সামরিক ব্যয় ও অর্থনৈতিক চাপের মধ্যে থাকার কারণে মস্কো যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার সুযোগে গুরুত্ব দিচ্ছে।
ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ, দখল করা ভূখণ্ড, ন্যাটোর সম্প্রসারণ ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়গুলো রাশিয়ার কাছে গুরুত্বপূর্ণ।
একই সঙ্গে চীনের সঙ্গে রাশিয়ার অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক গভীর হয়েছে। পশ্চিমা নিষেধাজ্ঞার পর চীন রাশিয়ার অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার হয়ে উঠেছে। জ্বালানি বাণিজ্য ও প্রযুক্তিগত সহযোগিতা বেড়েছে।
তবে রাশিয়ার জন্য একটি কৌশলগত প্রশ্ন রয়েছে। চীনের ওপর অর্থনৈতিক নির্ভরশীলতা বাড়তে থাকলে দুই দেশের মধ্যে ক্ষমতার ভারসাম্য কতটা বজায় থাকবে?
চীন: অর্থনৈতিক শক্তিকে ভূরাজনৈতিক ক্ষমতায় রূপান্তর
এই বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, চীন নিজ ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্টকে এই আলোচনায় নিয়ে এসেছে। এর মধ্য দিয়ে বেইজিংয়ের কূটনৈতিক শক্তিমত্তা দৃশ্যমান হয়েছে। চীনের লক্ষ্য শুধু যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতা করা নয়; বরং আন্তর্জাতিক ব্যবস্থার নিয়ম, প্রতিষ্ঠান ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় নিজেদের প্রভাব বাড়ানো।
বৈশ্বিক উৎপাদন, বাণিজ্য, প্রযুক্তি ও অবকাঠামো বিনিয়োগে চীনের অবস্থান বাড়তি সুবিধার কারণ হয়েছে। বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের মাধ্যমে এশিয়া, আফ্রিকা ও ইউরোপে যোগাযোগ অবকাঠামো ও বাণিজ্যিক সংযোগ বিস্তারের চেষ্টা করছে দেশটি।
তবে চীনের সামনে বড় চ্যালেঞ্জ হলো যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ও সামরিক সক্ষমতার সঙ্গে প্রতিযোগিতা এবং একই সঙ্গে অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখা।
তিন দেশের স্বার্থে পার্থক্য থাকলেও একটি জায়গায় মিল রয়েছে—কোনো পক্ষই সরাসরি বড় ধরনের সামরিক সংঘাতের ঝুঁকি নিতে চায় না। বিশেষ করে পারমাণবিক অস্ত্রের কারণে তাদের মধ্যে সমঝোতার প্রয়োজনীয়তা বেড়েছে।
ভারত ও এশিয়ার অবস্থান
তিন পরাশক্তির মধ্যে সমঝোতা বা নতুন ক্ষমতার ভারসাম্য তৈরি হলে ভারতের সামনে জটিল কৌশলগত হিসাব তৈরি হবে। যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়ার সঙ্গে কোয়াডে অংশ নিয়ে ভারত ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রভাব মোকাবিলায় সহযোগিতা করছে। আবার রাশিয়ার সঙ্গে দেশটির দীর্ঘদিনের প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে। জ্বালানি নিরাপত্তার স্বার্থেও রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখেছে ভারত। অন্যদিকে চীনের সঙ্গে সীমান্তবিরোধ ও আঞ্চলিক প্রভাব বিস্তার নিয়ে প্রতিযোগিতা রয়েছে।
এই বাস্তবতায় ভারত কোনো শক্তির ওপর পুরোপুরি নির্ভরশীল হতে চায় না। দেশটির পররাষ্ট্রনীতির অন্যতম স্তম্ভ হলো, ‘কৌশলগত স্বায়ত্তশাসন’ বা নিজস্ব স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার নীতি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন বক্তব্যে এর প্রতিফলন দেখা যায়। কিন্তু যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার মধ্যে সম্পর্কের নতুন সমীকরণ তৈরি হলে ভারতের এই ভারসাম্য রক্ষা কঠিন হতে পারে। বিশেষ করে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা, সামুদ্রিক যোগাযোগ, প্রযুক্তি ও জ্বালানি সরবরাহের প্রশ্নে ভারতকে আরও সতর্কভাবে অবস্থান নিতে হবে।
এর প্রভাব শুধু ভারতের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। বিষয়টা হলো, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোও যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিযোগিতার মধ্যে নিজেদের অর্থনৈতিক ও নিরাপত্তাসংক্রান্ত স্বার্থ রক্ষার চেষ্টা করছে। ফলে এশিয়ায় ভবিষ্যতের ক্ষমতার ভারসাম্য নির্ধারণে বড় তিন শক্তির পাশাপাশি ভারত, জাপান, আসিয়ানভুক্ত দেশগুলোর মতো আঞ্চলিক শক্তির ভূমিকাও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোর জন্যও এই পরিবর্তন তাৎপর্যপূর্ণ। বড় শক্তিগুলোর প্রতিযোগিতা আন্তর্জাতিক বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, প্রযুক্তি ও সরবরাহব্যবস্থায় প্রভাব ফেলেতে পারে। কোনো দেশ যদি নির্দিষ্ট শক্তির প্রযুক্তি, বাজার বা অর্থায়নের ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ে, তাহলে ভূরাজনৈতিক টানাপোড়েনের সময় তার নীতিগত স্বাধীনতা সংকুচিত হওয়ার ঝুঁকি থাকে। তাই উন্নয়নশীল দেশগুলোর জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো, একাধিক শক্তির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখা এবং জাতীয় স্বার্থে অগ্রাধিকার দেওয়া।
ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি নতুন ক্ষমতার বিন্যাস
ইতিহাসে বড় শক্তিগুলোর যুদ্ধ ও সমঝোতার মধ্য দিয়ে বিশ্বক্ষমতার কাঠামো বদলে গেছে। রোমান ও পারসিক সাম্রাজ্যের দীর্ঘ সংঘাত, সপ্তম শতাব্দীতে আরব মুসলিমদের উত্থান, ১২৫৮ সালে মঙ্গোলদের হাতে বাগদাদের পতন আর ১৪৫৩ সালে অটোমানদের হাতে কনস্টান্টিনোপলের পতন—প্রতিটি ঘটনার মধ্য দিয়ে ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন এনেছে। আধুনিক যুগে দুই বিশ্বযুদ্ধের পরও নতুন আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে উঠেছে। স্নায়যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন সরাসরি সংঘাত এড়িয়ে ভিয়েতনাম ও আফগানিস্তানসহ বিভিন্ন অঞ্চলে প্রক্সি যুদ্ধে জড়িয়েছে।
বর্তমানে যুদ্ধের ধরন বদলে যাচ্ছে। পারমাণবিক অস্ত্রের পাশাপাশি সাইবার আক্রমণ, কৃত্রিম বুদ্ধিমত্তা, সামাজিক যোগাযোগমাধ্যম ও তথ্যপ্রচারণা যুদ্ধের নতুন ক্ষেত্র হয়ে উঠেছে। ফলে ক্ষমতার লড়াই শুধু ভূখণ্ড দখলের মধ্যে সীমাবদ্ধ নেই; অর্থনীতি, প্রযুক্তি ও মানুষের মনস্তত্ত্ব নিয়ন্ত্রণও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
শেষ পর্যন্ত কী হবে
আলেকজান্ডার দুগিনের প্রচারিত মানচিত্র যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের আনুষ্ঠানিক পরিকল্পনা কিংবা সম্ভাব্য চুক্তির খসড়া—এমন মনে করার সুযোগ নেই। এমনকি মানচিত্রটি তিনি নিজে তৈরি করেছেন, এমন প্রমাণও নেই। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এটিকে ইন্টারনেট থেকে পাওয়া বলে উল্লেখ করেছেন। তবে মানচিত্রটি বিশ্বরাজনীতিতে প্রভাববলয়, সভ্যতাভিত্তিক বিভাজন ও ক্ষমতার পুনর্বিন্যাস নিয়ে চলমান বিতর্কের প্রতীকী বহিঃপ্রকাশ হিসেবে বিবেচিত হতে পারে।
বাস্তবে বিশ্বব্যবস্থা তিনটি নির্দিষ্ট শক্তির মধ্যে ভাগ হয়ে যাবে, এমন নিশ্চয়তা নেই। কারণ, যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার মধ্যে সহযোগিতার ক্ষেত্র থাকলেও তাদের অর্থনৈতিক, সামরিক ও কৌশলগত স্বার্থে বড় ধরনের পার্থক্য আছে। আবার ইউরোপীয় ইউনিয়ন, ভারত, জাপান ও আঞ্চলিক শক্তিগুলোর নিজস্ব স্বার্থ ও প্রভাব আছে। ফলে নতুন বিশ্বব্যবস্থা গড়ে উঠলেও তা সরলভাবে তিনটি শক্তির প্রভাববলয়ে বিভক্ত হবে—এমন ধারণা অতিসরলীকরণ না হলেও তার বাস্তবতা নিয়ে প্রশ্ন থেকেই যায়।
বরং মূল প্রতিযোগিতা হবে বিশ্ব অর্থনীতি ও রাজনীতির নিয়ম নির্ধারণ নিয়ে। আন্তর্জাতিক বাণিজ্য কোন নিয়মে চলবে, প্রযুক্তির মান ও সরবরাহব্যবস্থা কে নিয়ন্ত্রণ করবে, বৈশ্বিক অর্থায়ন ও জ্বালানি নিরাপত্তার শর্ত কে নির্ধারণ করবে ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোতে কার প্রভাব বেশি থাকবে—এসব প্রশ্নই ভবিষ্যতের ক্ষমতার ভারসাম্য নির্ধারণ করবে। অর্থাৎ লড়াই শুধু ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিয়ে নয়; বিশ্বব্যবস্থার নিয়ম ও প্রতিষ্ঠানগুলোর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা নিয়েও।
প্রতীক বর্ধন প্রথম আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক
* মতামত লেখকের নিজস্ব

Source - www.prothomalo.com ↗