নাম কোপা আমেরিকা, দক্ষিণ আমেরিকার টুর্নামেন্ট। অথচ এর সাম্প্রতিক আসরগুলোর ঠিকানা উত্তরে আমেরিকায়, আরও স্পষ্ট করে বললে যুক্তরাষ্ট্রে। সবকিছু ঠিক থাকলে ২০২৮ সালের আসরও বসতে যাচ্ছে মার্কিন মুলুকে।
ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’র প্রতিবেদন অনুযায়ী, কনমেবলের সভাপতি আলেহান্দ্রো দমিঙ্গেজ অংশগ্রহণকারী দেশগুলোর ফুটবল ফেডারেশনকে জানিয়েছেন, ২০২৮ সালের টুর্নামেন্ট হবে যুক্তরাষ্ট্রে। তবে এ নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ভেন্যু, সূচি ও আমন্ত্রিত দেশ নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
এমবাপ্পে–মেসিদের নয়, ২০২৬ সালে জাতীয় দলে বেশি গোল অন্যদেরমহাদেশীয় টুর্নামেন্টগুলোর মধ্যে কোপা আমেরিকা সবচেয়ে পুরোনো। ১৯১৬ সালে শুরু হওয়া এই টুর্নামেন্ট দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশগুলোতে আয়োজিত হয়ে এসেছে। তবে ২০১৬ সালে টুর্নামেন্টের শতবর্ষ উপলক্ষে এটি যুক্তরাষ্ট্রে আয়োজন করা হয়।
টুর্নামেন্ট দক্ষিণের, খেলা হয় উত্তরে—এ কেমন কোপা আমেরিকা

সেবারের পর ২০২৪ সালে আবারও আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রকে বেছে নেওয়া হয়। ২০২৮ সালেও একই দেশে হতে যাওয়ার অর্থ এক যুগের মধ্যেই দক্ষিণ আমেরিকার টুর্নামেন্ট উত্তর আমেরিকায় হবে তিনবার।
২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জেতে স্পেন। এই বিশ্বকাপও হয়েছে যুক্তরাষ্ট্রেএমনও নয় যে কোপা আমেরিকা অন্য কোনো মহাদেশ বা দেশেও আয়োজিত হচ্ছে। দক্ষিণ আমেরিকা থেকে টুর্নামেন্ট বের হলেই সেটি যাচ্ছে উত্তর আমেরিকার যুক্তরাষ্ট্রে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাই কেউ হাসাহাসি করছেন—টুর্নামেন্ট দক্ষিণের, খেলা হয় উত্তরে।
কোপা আমেরিকার আয়োজক কর্তৃপক্ষ কনমেবলের সামনে অবশ্য একটি বড় চ্যালেঞ্জ আছে সূচি। ২০২৮ সালের ১৪ জুলাই শুরু হওয়ার কথা লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমস। তাই অলিম্পিকের সঙ্গে সংঘাত এড়িয়েই কোপা আমেরিকার তারিখ চূড়ান্ত করতে হবে।

Source - www.prothomalo.com ↗