আর্থিক অসচ্ছলতা সত্ত্বেও অদম্য ইচ্ছাশক্তি ও অধ্যবসায়ের মাধ্যমে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছেন বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের কুমরাখালী গ্রামের মেধাবী শিক্ষার্থী মিজ কনা রানী। পিতা গৌতম হাওলাদার।
বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন এই মেধাবী শিক্ষার্থী।
তার উচ্চশিক্ষার স্বপ্নপূরণে সহায়তার লক্ষ্যে বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি, জনাব সোহেল হাফিজ-এর সার্বিক প্রচেষ্টা এবং জেলা প্রশাসক বরগুনা মিজ তাছলিমা আক্তার-এর উদ্যোগে জেলা প্রশাসন, বরগুনার পক্ষ হতে মিজ কনা রানীকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
এ সময় জেলা প্রশাসক বলেন, আর্থিক অসচ্ছলতা যেন কোনো মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবন ও স্বপ্নপূরণের পথে বাধা হয়ে না দাঁড়ায়, সে লক্ষ্যে জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। শিক্ষার প্রসার, মেধার বিকাশ ও শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টিতে জেলা প্রশাসনের এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
স্বপ্নপূরণের পথে কনা রানীর পাশে জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার

মেধার বিকাশে, স্বপ্নপূরণের পথে জেলা প্রশাসন, বরগুনা সর্বদা পাশে।
Source - www.bd24live.com ↗