Bangladesh · 2026-11-22 16:17:22

নিজের পদত্যাগের গুঞ্জনে মুখ খুললেন ফজলুর রহমান

নিজের পদত্যাগের গুঞ্জনে মুখ খুললেন ফজলুর রহমান
কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের পদত্যাগের খবরকে ভুয়া ও ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে। এ ধরনের অপপ্রচার থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (২২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানান ফজলুর রহমান।

ফেসবুক পোস্টে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পদ থেকে ফজলুর রহমানের পদত্যাগের বিষয়ে একটি বিভ্রান্তিকর ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। প্রচারিত ফটোকার্ডটি সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। এ ধরনের তথ্যের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।

পোস্টে আরও বলা হয়, যাচাই না করে কোনো সংবাদ বা তথ্য বিশ্বাস কিংবা প্রচার করা উচিত নয়। বিভ্রান্তি এড়াতে ফজলুর রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজ ও এএমআই টিভির সঙ্গে থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সত্য প্রচার এবং মিথ্যা ও অপপ্রচার থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপিদলীয় সংসদ সদস্য ফজলুর রহমানের পদত্যাগের ঘোষণা-সংক্রান্ত একটি ফটোকার্ড ছড়িয়ে পড়ে। এতে দাবি করা হয়, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন তিনি। তবে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া বার্তার মাধ্যমে এ খবরকে ভিত্তিহীন বলে জানানো হয়েছে।

Source - www.bd24live.com ↗