Bangladesh · 2026-11-22 16:12:19

অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বাংলাদেশ সেনাবাহিনী

অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বাংলাদেশ সেনাবাহিনী
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের সাপমারার রোয়াজা পাড়া এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শীরেন্দ্র কুমার ত্রিপুরা (তাতু মাস্টার) এর পরিবারের পাশে দাড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি সেনা জোন।

রবিবার (২২ নভেম্বর) সকালে বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি সেনা জোনের আওতাধীন নয়াবাজার আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সেনাবাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রী ও খাদ্যসামগ্রী প্রদান করে তাদের পাশে দাড়িয়েছে। যাতে প্রাথমিকভাবে তারা ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে স্বাভাবিক জীবনযাপন করতে পারে।

জানা গেছে, গত শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার যোগ্যছোলা ইউনিয়নের সাপমারা এলাকার রোয়াজা পাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় শীরেন্দ্র ত্রিপুরার (তাতু মাস্টার) বসতঘরের সকল আসবাবপত্রসহ যাবতীয় মালামাল পুড়ে যায়। এতে পরিবারটি ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয় এবং চরম মানবেতর জীবনযাপন করছিল।

অগ্নিকাণ্ডের এমন খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোনের আওতাধীন নয়াবাজার আর্মি ক্যাম্প ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাড়িয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রী ও খাদ্যসামগ্রী প্রদান করেন।

এমন মানবিক কার্যক্রমের ভুয়সী প্রশংসা করে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়রা কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সাথে এ ধরণের জনকল্যাণ মূলক কার্যক্রম অব্যহত রাখার অনুরোধ জানিয়েছেন স্থানীয়রা।

Source - www.bd24live.com ↗