হিমেল বরকত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক। শিক্ষক ও গবেষক পরিচয়ের বাইরেও তিনি ছিলেন একজন প্রতিভাবান কবি। কিন্তু এই কবির জীবনও থেমে যায় এক বিষণ্ন রবিবারে। করোনাকাল, ২০২০ সাল। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ওই বছরের এক ভোরে, সাড়ে চারটার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।