২০০৯ থেকে ২০১৬ সালের মধ্যে জিয়াউল আহসান র‍্যাবের গোয়েন্দা বিভাগের পরিচালক এবং অতিরিক্ত মহাপরিদর্শক (অপারেশনস) হিসেবে দায়িত্ব পালনকালে বলপূর্বক গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেন। তার নির্দেশ ও অনুমোদনে র‍্যাব সদস্যরা এসব অপরাধ সংঘটিত করেন বলেও অভিযোগ করেছে রাষ্ট্রপক্ষ।