কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হননি। মানবপাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার করা হয়েছে নারী-শিশুসহ ৮ জনকে। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সাগরপথে মানবপাচারের উদ্দেশে লেঙ্গুরবিল এলাকায় মানবপাচারকারীদের একটি আস্তানায় ৭০-৮০ জন নারী-পুরুষকে জড়ো করা হয়। খবর পেয়ে সেখানে সেনাবাহিনীর রামু ১০ পদাতিক ডিভিশনের নেতৃত্বে যৌথবাহিনীর অভিযান পরিচালনা করা হয়। এর একপর্যায়ে নৌযান নিয়ে সাগরপথে পালানোর সময় পাচারকারীরা যৌথবাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়েন। আত্মরক্ষার্থে যৌথ বাহিনীর সদস্যরাও গুলি ছুড়ে। অভিযানের সময় পাচারের উদ্দেশে আনা বেশির ভাগ মানুষকে পাচারকারীরা সঙ্গে নিয়ে পালিয়ে যান। তবে ৫ নারী, ২ পুরুষ ও ১ শিশুকে উদ্ধার করতে সমর্থ হয় যৌথবাহিনী।
টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে পাচারকারীদের গোলাগুলি, ৮ জন উদ্ধার

টেকনাফে শতাধিক বোমা, বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও অস্ত্র-গুলি উদ্ধার, আটক ২
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম গোলাগুলির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উদ্ধার করা ৮ জনকে থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁদের পরিচয় নিশ্চিত হয়ে করণীয় নির্ধারণ করা হবে।
The post টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে পাচারকারীদের গোলাগুলি, ৮ জন উদ্ধার appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.
Source - bangladeshdiplomat.com ↗