রংপুরের বদরগঞ্জে খামার থেকে মুরগি চুরির অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার মধ্যরাতে উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের দলুয়া এলাকার একটি মুরগির খামারে তাঁকে মারধর করা হয়। আজ রোববার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত মকবুল হোসেন (২৭) দিনমজুর ছিলেন। তাঁর বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের মৌলভীর ডাঙ্গা গ্রামে। তাঁর স্ত্রী ও দুই মেয়ে আছে। মৌলভীর ডাঙ্গা গ্রামটি বদরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী।
আজ রোববার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মুমূর্ষু অবস্থায় মকবুলকে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সকাল ১০টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পুলিশ জানিয়েছে, হাসপাতাল থেকে লাশ এনে থানায় রাখা হয়েছে। আগামীকাল সোমবার ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
খামারে মুরগি চুরির অভিযোগে দিনমজুরকে মারধর, পরে হাসপাতালে মৃত্যু

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, চোর সন্দেহে হাত-পা বেঁধে পেটানোর কারণে মকবুলের মৃত্যু হয়েছে। আঘাতে তাঁর পুরো শরীরে রক্তাক্ত জখম হয়েছে। আজ সকালে চারজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাঁদের দুজন এলাকার প্রত্যক্ষদর্শী। বাকি দুজন হলেন খামারের চিকিৎসক সৈয়দ আসেফ আক্তার (২৮) ও খামারের গাড়িচালক শিহাব বাবু (২৪)। আসেফের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার চরজোতপ্রতাপ ফকিরপাড়া গ্রামে। শিহাবের বাড়ি দিনাজপুরের রানীগঞ্জ কলাবাড়ি গ্রামে।
ওসি জানান, থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় আসেফ ও শিহাবকে মামলায় গ্রেপ্তার দেখানো হবে।
পুলিশের হেফাজতে থাকা আসেফ আক্তারের বরাত দিয়ে ওসি হাসান জাহিদ প্রথম আলোকে বলেন, খামারে চুরির সময় নিরাপত্তাকর্মীরা মকবুলকে ধরে ফেলেন। তাঁর সঙ্গে থাকা অন্য তিনজন পালিয়ে যান। পরে নিরাপত্তাকর্মীসহ খামারের শ্রমিকেরা মকবুলকে গাছে বেঁধে পেটান। আসেফের দাবি, খামারে দৈনিক ৫০ জন কর্মচারী কাজ করেন, ঘটনার সঙ্গে তিনি (আসেফ) জড়িত ছিলেন না।
খামার ব্যবস্থাপক রুহুল আমিন বলেন, ‘খামারে ৩৮ হাজার মুরগি আছে। যত দূর শুনেছি, মকবুল চুরি করতে গিয়ে ধরা পড়েন। প্রাচীর টপকে পালানোর সময় দেয়াল থেকে পড়ে তিনি আহত হয়েছিলেন।’
নিহত মকবুলের স্ত্রী আঞ্জুয়ারা অভিযোগ করে বলেন, ‘আমার স্বামীকে চোর সন্দেহে সারা রাত আটকে রেখে অমানবিক নির্যাতন করে মেরে ফেলেছে। আমার স্বামী অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাতেন। তাঁকে এভাবে মেরে ফেলেছে, ভাবতেও আমার বুক ফেটে যাচ্ছে। এখন আমি দুই সন্তানকে নিয়ে কোথায় যাব? কে দেখবে আমার সন্তানদের? ওদের একটুও মায়া হলো না।’
মকবুলের চাচাতো ভাই মাহাবুর রহমানের দাবি, পূর্বশত্রুতার জেরে মকবুলকে মুরগির খামারে ধরে নিয়ে মারধর করা হয়েছে। জড়িত ব্যক্তিদের বিচার দাবি করেন তিনি।

Source - www.prothomalo.com ↗