তথ্যপ্রযুক্তি ও বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ১২তম জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২৬ অর্জন করেছেন স্কাইটেক সলিউশনসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মুসনাদ–ই–আহমদ। ‘বর্ষসেরা প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা’ শ্রেণিতে তাঁকে এ পুরস্কার দেওয়া হয়েছে। আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় এসএমই পণ্যমেলা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে তিনি পুরস্কার গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, শিল্প মন্ত্রণালয়ের সচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন আবদুন নাসের খান, এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন খাতের ৮ উদ্যোক্তাকে পুরস্কার দেওয়া হয়।
বর্ষসেরা এসএমই উদ্যোক্তা পুরস্কার পেলেন স্কাইটেকের মুসনাদ–ই–আহমদ

ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশন ও শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে এ পুরস্কার দেওয়া হয়। দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে উদ্ভাবন, কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তির ব্যবহার এবং উদ্যোক্তা উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিবছর এ পুরস্কার প্রদান করা হয়।
রংপুরের গঙ্গাচড়ার একটি শিক্ষক পরিবারে বেড়ে ওঠা মো. মুসনাদ–ই–আহমদ ২০০৮ সালে পেশাগত জীবন শুরু করেন। চাকরির পাশাপাশি উদ্যোক্তা হওয়ার স্বপ্ন নিয়ে ২০১৩ সালে ব্যাংকঋণ নিয়ে প্রতিষ্ঠা করেন স্কাইটেক সলিউশনস। সীমিত পুঁজি ও আর্থিক প্রতিবন্ধকতা মোকাবিলা করে তাঁর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি বর্তমানে ৯ শতাধিক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে।
স্কাইটেক সলিউশনস বর্তমানে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের বাজারে বিজনেস প্রসেস আউটসোর্সিং, কাস্টমার এক্সপেরিয়েন্স ম্যানেজমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ব্যাক-অফিস অপারেশন এবং প্রযুক্তিনির্ভর ব্যবসায়িক সেবা দিয়ে আসছে। আন্তর্জাতিক বাজারে এসব সেবা রপ্তানির মাধ্যমে প্রতিষ্ঠানটি বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি দেশের তরুণদের দক্ষতাভিত্তিক কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে।
দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতেও কাজ করছেন মুসনাদ–ই–আহমদ। বিশ্বের অন্যতম বৃহৎ বিটুবি ই-কমার্স প্ল্যাটফর্ম আলিবাবা ডটকমের বাংলাদেশি চ্যানেল পার্টনার হিসেবে তাঁর উদ্যোগ স্থানীয় উৎপাদক, রপ্তানিকারক ও এসএমই উদ্যোক্তাদের আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি করছে। এর মাধ্যমে দেশের রপ্তানির বাজার সম্প্রসারণেও ভূমিকা রাখছে তাঁর প্রতিষ্ঠান। ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি দেশের বিপিও ও তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা খাতের উন্নয়ন, দক্ষ মানবসম্পদ তৈরি এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের সক্ষমতা তুলে ধরতে কাজ করছেন তিনি।
পুরস্কার অর্জনের পর মো. মুসনাদ–ই–আহমদ প্রথম আলোকে বলেন, ‘একটি ছোট উদ্যোগ নিয়ে যে স্বপ্নের যাত্রা শুরু করেছিলাম, সেই উদ্যোগের জন্য জাতীয় পর্যায়ে স্বীকৃতি পাওয়া আমার জীবনের গর্ব ও আবেগের মুহূর্ত। এ অর্জন আমার একার নয়; বরং স্কাইটেক সলিউশনসের প্রতিটি সদস্যের পরিশ্রম, নিষ্ঠা ও সম্মিলিত প্রচেষ্টার ফল। বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি তরুণ জনগোষ্ঠী। তাদের দক্ষতা, প্রযুক্তিগত সক্ষমতা ও সৃজনশীলতাকে কাজে লাগাতে পারলে বাংলাদেশ বিশ্ববাজারে প্রযুক্তি ও সেবা রপ্তানির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হতে পারে। আমার লক্ষ্য শুধু একটি সফল প্রতিষ্ঠান গড়ে তোলা নয়; বরং নতুন উদ্যোক্তা তৈরি, আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ এবং দেশের তরুণদের জন্য টেকসই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।’

Source - www.prothomalo.com ↗