সাফ চ্যাম্পিয়নশিপজুড়েই আলোচনায় ছিলেন শ্রীলঙ্কার কোচ আবদুল্লাহ আল মুতাইরি। কখনো রেফারিং, কখনো টুর্নামেন্টের আয়োজন, আবার কখনো প্রতিযোগিতার মান নিয়ে প্রশ্ন তুলেছেন। বিতর্কিত মন্তব্যের জন্য তাঁকে গুনতে হয়েছে জরিমানাও। টুর্নামেন্ট শেষে গত পরশু কুয়েত থেকে মুঠোফোনে প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে সাফের বাণিজ্যিক স্বার্থ, ভারতের প্রভাব, দক্ষিণ এশিয়ার ফুটবলসহ আরও অনেক বিষয় নিয়েই কথা বলেছেন জহির উদ্দিনের সঙ্গে।
সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালেও উঠতে পারেনি শ্রীলঙ্কা। দলের পারফরম্যান্সে আপনি কতটা সন্তুষ্ট?
আবদুল্লাহ আল মুতাইরি: আমি আমার খেলোয়াড়দের নিয়ে গর্বিত। এত চোট ও এত সমস্যার মধ্যেও তারা শতভাগের বেশি দিয়েছে। ভুটানের বিপক্ষে আমরা গোল করতে পারিনি। একটি গোল বেশি করতে পারলেই সেমিফাইনালে উঠতাম। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড় চোটে পড়েছিল। আমার মনে হয়, দিনটি আমাদের জন্য দুর্ভাগ্যজনক ছিল।
‘সাফে সবকিছু সাজানো হয়েছিল ভারতের কথা ভেবে’

শুধু কি দুর্ভাগ্যকে দায়ী করছেন?
মুতাইরি: আমার দলের বাস্তবতা বুঝলে আপনিও অবাক হবেন। বাংলাদেশ জাতীয় দলে একাধিক সহকারী কোচ, দুজন বিশ্লেষক ও একজন ভিডিও বিশ্লেষক আছেন। জিপিএসসহ আধুনিক প্রযুক্তির সুবিধাও আছে। ভারত ও ভুটানও এসব সুবিধা পায়। অথচ শ্রীলঙ্কায় আমি প্রায় একাই কাজ করি। আমার সঙ্গে একজন সহকারী ও একজন গোলকিপার কোচ আছেন। কোনো প্রযুক্তি নেই, পর্যাপ্ত জনবলও নেই। গত দুই বছর এভাবেই কাজ করছি। বাইরে থেকে কোচিং যত সহজ মনে হয়, বাস্তবে ততটা নয়।
পর্যাপ্ত জনবল ও প্রযুক্তি না থাকলে জাতীয় দলের প্রস্তুতিতে কতটা প্রভাব পড়ে?
মুতাইরি: অবশ্যই অনেক প্রভাব পড়ে। আধুনিক ফুটবলে শুধু মাঠের অনুশীলন যথেষ্ট নয়। খেলোয়াড়দের শারীরিক অবস্থা, ম্যাচের বিশ্লেষণ, প্রতিপক্ষের দুর্বলতা—সবকিছু নিয়ে কাজ করতে হয়। প্রয়োজনীয় লোকবল ও প্রযুক্তি না থাকলে একজন কোচের পক্ষে সবকিছু সামলানো কঠিন।
আপনার দলের অনেক খেলোয়াড়ই নাকি ফুটবলের পাশাপাশি অন্য পেশায় যুক্ত?
মুতাইরি: ফুটবল থেকে পাওয়া অর্থ তাঁদের জীবন চালানোর জন্য যথেষ্ট নয়। আমাদের কয়েকজন খেলোয়াড় শিক্ষকতা করেন, কেউ কেউ অন্য পেশায়ও যুক্ত। কিছু খেলোয়াড় শুধু ফুটবল নিয়েই থাকেন। সাফে চ্যাম্পিয়ন হলে একটি দল সর্বোচ্চ ৪০-৫০ হাজার ডলার পায়। সেটি খেলোয়াড়দের মধ্যে ভাগ করে দেওয়া হয়। এই টাকা দিয়ে এক–দুই মাস চলা যায়। আমি মনে করি, একজন খেলোয়াড়ের পুরো মনোযোগ ফুটবলেই থাকা উচিত। ফুটবল থেকে জীবিকা নির্বাহ করতে না পারলে তাঁকে অন্য কাজ করতেই হবে। এতে অনুশীলন ও প্রস্তুতিতে প্রভাব পড়ে।
শ্রীলঙ্কা জাতীয় ফুটবল দলের কোচ আবদুল্লাহ আল মুতাইরিগ্রুপ পর্বে ভিএআর না থাকায় ক্ষোভ প্রকাশ করেছিলেন। রেফারির সিদ্ধান্ত কি শুধু শ্রীলঙ্কার বিপক্ষেই গেছে?
মুতাইরি: ভারতের বিপক্ষে ফাইনালে ভিএআরের সিদ্ধান্তে পাকিস্তানের একজন খেলোয়াড় মাঠের বাইরে চলে যায়। এরপর ম্যাচের চিত্র বদলে যায়। ভুটানের সেমিফাইনালেও সহকারী রেফারি অফসাইডের সংকেত দিয়েছিলেন, কিন্তু পরে ভিএআরে গোলের সিদ্ধান্ত দেওয়া হয়। অথচ আমাদের ও ভুটানের ম্যাচে শেষ মুহূর্তে একটি পেনাল্টি দেওয়া হয়নি। ওই ম্যাচে ভিএআর থাকলে হয়তো ফল অন্য রকম হতো। আমরা পেনাল্টি থেকে গোল করতেও পারতাম, না–ও পারতাম। আমার প্রশ্ন, সব ম্যাচে একই প্রযুক্তি ও একই সুযোগ থাকবে না কেন!
শ্রীলঙ্কার খেলোয়াড়দের প্রশ্ন: বাংলাদেশের খেলোয়াড়দের কী খাওয়ানো হয়এই দায়টা আসলে কার?
মুতাইরি: অবশ্যই সাফের। আপনি সাফের কর্মকর্তাদের বক্তব্য ও সংবাদ বিজ্ঞপ্তিগুলো দেখুন, অনেক কিছু বুঝতে পারবেন। সেখানে ভারতের বাজার, বাণিজ্যিক স্বার্থ ও পৃষ্ঠপোষকদের গুরুত্বই বেশি উঠে এসেছে। ফুটবলের উন্নয়ন করতে চাইলে একধরনের সিদ্ধান্ত নিতে হবে, আর প্রতিযোগিতা থেকে মুনাফা করতে চাইলে অন্য ধরনের। আমার মনে হয়, সাফ দ্বিতীয় বিষয়টিকেই বেশি গুরুত্ব দিচ্ছে। গত মে মাসে নারী সাফের সময় সংস্থাটির সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল বলেছিলেন, কোনো দল অনূর্ধ্ব-২৩ দল নিয়ে খেললে প্রতিযোগিতার মান নষ্ট হয়। তাহলে ছেলেদের সাফে ভারতকে অনূর্ধ্ব-২৩ দল নিয়ে খেলতে দেওয়া হলো কেন?
আপনি কি বলতে চাইছেন সাফ ভারতের দ্বারা প্রভাবিত?
মুতাইরি: অনেকটা তা-ই। ভারত যখন বলল, এশিয়ান কাপের প্রস্তুতির জন্য তারা সাফে অংশ নিতে পারবে না, তখন প্রতিযোগিতার সূচি সেপ্টেম্বর থেকে নভেম্বরে নেওয়া হলো। এতে ক্ষতিটা হয়েছে অন্য দেশগুলোর। সাফে সবকিছু সাজানো হয়েছিল ভারতের কথা ভেবে। শেষ পর্যন্ত তো ভারত জাতীয় দল নিয়েও খেলেনি। এর আগে ২০২৩ সালে সাফ আয়োজনের জন্য নেপাল একমাত্র দেশ হিসেবে আগ্রহ দেখিয়েছিল। কিন্তু তখনকার সাধারণ সম্পাদক আনোয়ারুল হক বলেছিলেন, পৃষ্ঠপোষকেরা চান প্রতিযোগিতাটি ভারতে হোক। তাহলে সিদ্ধান্ত নেবে কে—সাফ, নাকি পৃষ্ঠপোষক? সাফের কর্মকর্তারা কি কখনো ফুটবলের উন্নয়ন নিয়ে কথা বলেন? সাফের কাছে বাণিজ্যিক স্বার্থই আগে।
দল নিয়ে অনুশীলনে মুতাইরিএসব কারণেই কি টুর্নামেন্টের সময় বলেছিলেন, ভারত-বাংলাদেশকে নিয়ে টুর্নামেন্ট করুন, আমাদের সময় নষ্ট করবেন না?
মুতাইরি: আমি যা দেখেছি, সেটাই বলেছি। আমরা ফুটবল খেলতে এসেছি, কারও বাণিজ্যিক পরিকল্পনার অংশ হতে নয়। এ মন্তব্যের জন্য আমাকে ৫০০ ডলার জরিমানাও করা হয়েছে। আমি অন্যায় দেখলে কথা বলব। আমার কথা কারও পছন্দ না হলে সেটি আলাদা বিষয়। তবে সবার জন্য একই নিয়ম হওয়া উচিত।
এবার প্রতিযোগিতার মান কেমন ছিল?
মুতাইরি: শুধু সাফে খেলে ফুটবলের উন্নতি হবে না। এখানে সবার চিন্তা একটাই— ট্রফি। নারী সাফে ১৫ বছর ধরে ফাইনালে মূলত ভারত, নেপাল ও বাংলাদেশ খেলছে। বয়সভিত্তিক পর্যায়েও ঘুরেফিরে একই দল ফাইনালে ওঠে। এতে বোঝা যায়, শুধু আঞ্চলিক প্রতিযোগিতা দিয়ে ফুটবলের উন্নতি হবে না। আঞ্চলিক বলয়ের বাইরে গিয়ে খেলতে হবে। আফ্রিকা ও অন্য মহাদেশের দলও রাখতে হবে।
‘ভারত-বাংলাদেশকে নিয়ে টুর্নামেন্ট করুন, আমাদের সময় নষ্ট করবেন না’, শ্রীলঙ্কার কোচের বিস্ফোরক মন্তব্যএক টিকিটের দাম ছিল এক হাজার টাকা। এটাকে কীভাবে দেখছেন?
মুতাইরি: বাংলাদেশ ধনী দেশ নয়। সাধারণ মানুষের পক্ষে এক হাজার টাকা দিয়ে টিকিট কেনা কঠিন। সাফের আগে এশিয়ান কাপ বাছাইয়ে কিন্তু অনেক দর্শক মাঠে ছিলেন। বাংলাদেশ–হংকং ম্যাচে ২০ হাজারের বেশি দর্শক স্টেডিয়ামের বাইরে ছিলেন। বাংলাদেশ–সিঙ্গাপুর ও বাংলাদেশ–ভারত ম্যাচেও একই অবস্থা হয়েছে। ফুটবল মূলত সাধারণ মানুষের খেলা। মানুষ জীবনের দুঃখ-কষ্ট ভুলতে মাঠে আসে, ফুটবল উপভোগ করে। অথচ একজন সাধারণ মানুষ স্ত্রী বা ভাইকে নিয়ে খেলা দেখতে গেলে তাঁকে এক হাজার টাকা দিতে হয়। কিন্তু একজন মন্ত্রী বা ফেডারেশন সভাপতি অতিথিদের নিয়ে মাঠে এলে এসব সমস্যা হয় না। সাধারণ মানুষের জন্যই যত সমস্যা। জানি, ফাইনালে টিকিটের দাম কমানো হয়েছিল। কিন্তু শুধু ফাইনালে দাম কমিয়ে কী হবে? ফুটবলের উন্নয়ন করতে হলে সাধারণ দর্শকের কথা ভাবতে হবে। ধনীদের নয়, সাধারণ মানুষের জন্য ফুটবলকে সহজলভ্য করতে হবে। ফুটবল যদি সাধারণ মানুষের কাছ থেকেই দূরে চলে যায়, তাহলে এই প্রতিযোগিতার সার্থকতা কোথায়?
ভবিষ্যতে কেমন সাফ চান?
মুতাইরি: সাফের কর্মকর্তাদের বুঝতে হবে, ফুটবলে সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়েরা। তাঁদের উন্নয়ন, স্থানীয় লিগ, বয়সভিত্তিক ফুটবল ও কোচদের সুযোগ-সুবিধাকে গুরুত্ব দিতে হবে। শুধু পৃষ্ঠপোষক, বাণিজ্যিক স্বার্থ ও বড় দলের অংশগ্রহণ দিয়ে ফুটবলের উন্নতি হবে না। আঞ্চলিক প্রতিযোগিতার বাইরে যেতে হবে, দলগুলোকে শক্তিশালী করতে হবে এবং টুর্নামেন্টকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে হবে।
বাংলাদেশের কাছে হারার পর সংবাদ সম্মেলনে বলেছিলেন সাফে আর কাজ করতে চান না, কেন?
মুতাইরি: আমার মনে হয়, আরব কোচদের প্রতি একধরনের বর্ণবাদী মনোভাব রয়েছে। ২০২১ সালে নেপালের কোচ হিসেবে দলকে প্রথমবারের মতো ফাইনালে তুলেছিলাম। কিন্তু দুটি হলুদ কার্ড দেখানোর কারণে আমাকে ফাইনালে ডাগআউটে থাকতে দেওয়া হয়নি। সাফের আইন বিভাগের প্রধান তানজিম আহমেদ তখনও দায়িত্বে ছিলেন। তিনি আমাকে ফাইনাল থেকে নিষিদ্ধ করেছিলেন। প্রতিযোগিতার নিয়মে যদি এমন কোনো ধারা দেখাতে পারেন, যেখানে বলা আছে দুটি হলুদ কার্ড দেখলে কোনো অফিশিয়ালকে নিষিদ্ধ করা যাবে, তাহলে আমি কোচিং ছেড়ে দেব। এবারও মাঝরাতে আমাকে ই-মেইল পাঠানো হয়েছে। এসব ঘটনা আমাকে কষ্ট দিয়েছে। আমার জায়গায় যদি কোনো ইউরোপীয় কোচ থাকতেন, তাঁর সঙ্গে কি একই আচরণ করা হতো?
মাঝরাতে ই-মেইল পেয়েছিলেন, ক্ষোভে সাফ ছাড়ার ঘোষণা শ্রীলঙ্কা কোচেরএবারের ঘটনা কি ২০২১ সালের অভিজ্ঞতারই পুনরাবৃত্তি বলে মনে করছেন?
মুতাইরি: সাফের একজন কর্মকর্তা ফাইনালের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে শুধু ভারতের জন্য শুভকামনা জানিয়েছেন। তিনি সাফের সঙ্গে কাজ করেন। তাঁর তো ফাইনালে ওঠা দুই দলকেই শুভকামনা জানানোর কথা। ভারতীয় সমর্থকেরা ভারতকে সমর্থন করবেন, বাংলাদেশিরা বাংলাদেশকে, শ্রীলঙ্কানরা শ্রীলঙ্কাকে। কিন্তু সাফের সঙ্গে যুক্ত একজন কর্মকর্তার কাছ থেকে এমন পক্ষপাতমূলক আচরণ প্রত্যাশিত নয়। ২০২৩ সালে ভারতের কোচ পাকিস্তানের একজন খেলোয়াড়কে আঘাত করেছিলেন। তাঁর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছিল? কিছুই হয়নি। ভারতের একজন খেলোয়াড় পাকিস্তানের বিপক্ষে গোল করে সেটি কাশ্মীরের নিহত ব্যক্তিদের উৎসর্গ করেছেন। সেটি কি রাজনৈতিক বক্তব্য ছিল না? ভুটানের কোচ শ্রীলঙ্কার খেলোয়াড়দের নিয়ে মন্তব্য করেছেন, তাঁদের বিদেশি বলেছেন। এসব ঘটনায় কেউ ব্যবস্থা নেয়নি। অথচ আমার ক্ষেত্রে এত প্রশ্ন কেন? এসব কারণেই আমার মনে হয়েছে, আরব কোচদের প্রতি তাদের সমস্যা রয়েছে।
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অনেক দেশই প্রবাসী ফুটবলারদের ওপর বেশি নির্ভর করছে, এটাকে কীভাবে দেখেন?
মুতাইরি: প্রবাসী খেলোয়াড় এনে হয়তো এক-দুটি ম্যাচে ভালো ফল পাওয়া যায়। কিন্তু দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য স্থানীয় কাঠামো ভালো হওয়া প্রয়োজন। বয়সভিত্তিক দল, ঘরোয়া প্রতিযোগিতা, স্থানীয় খেলোয়াড় ও কোচ—সবকিছুরই উন্নতি করতে হবে। হামজা ভালো খেলোয়াড়, কিন্তু একজন খেলোয়াড়ের ওপর পুরো দেশের ফুটবলের প্রত্যাশা চাপিয়ে দেওয়া ঠিক নয়।
আপনার পরামর্শ তাহলে কী?
মুতাইরি: অবশ্যই আগে ঘরোয়া কাঠামোতে গুরুত্ব দিতে হবে। প্রবাসীদের নাম ব্যবহার করে তাঁদের ঘিরে প্রত্যাশা তৈরি করলেই হবে না, স্থানীয় খেলোয়াড়দেরও গুরুত্ব দিতে হবে। খেলোয়াড়দের আর্থিক সহায়তা বা টুর্নামেন্ট করার কথা উঠলেই বলা হয় টাকা নেই, আমরা গরিব।
বাংলাদেশের সংবাদমাধ্যমকে নিজের মুখপাতলা স্ত্রীর সঙ্গে তুলনা শ্রীলঙ্কা কোচের

Source - www.prothomalo.com ↗