তৃতীয় আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডে (আইএআইও) অংশ নিতে চার সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। আগামী বছরের ২৫ ফেব্রুয়ারি ভিয়েতনামের দা নাং শহরে বসবে এই অলিম্পিয়াড। এতে ৪০টির বেশি দেশ ও অঞ্চল থেকে প্রায় ৩০০ জন শিক্ষার্থী ও বিশেষজ্ঞ অংশ নেবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ এআই অলিম্পিয়াডের (বিডিএআইও) আয়োজক বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) দলের সদস্যদের নাম ঘোষণা করেছে। দলে রয়েছে দারুসসালাম সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির নাওফিল রহমান, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নুজহাত বিনতে নাজিম, কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার একাদশ শ্রেণির মো. সাইদুজ্জামান আরাফ এবং নটর ডেম কলেজের দ্বাদশ শ্রেণির মোহাম্মাদ সা’দ বিন সাজ্জাদ।
আন্তর্জাতিক এআই অলিম্পিয়াড ২০২৭ বাংলাদেশ দল তিন ধাপের বাছাই প্রক্রিয়ায় দলটি নির্বাচন করা হয়। ৩১ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয় জাতীয় পর্ব। এরপর নির্বাচিত ২৫ জনকে নিয়ে ২ ও ৩ নভেম্বর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় প্রশিক্ষণ কর্মশালা। সবশেষে ৬ নভেম্বর মেশিন লার্নিং প্রতিযোগিতা ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত দল নির্বাচন করা হয়।
আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে বাংলাদেশ দল ঘোষণা, ভিয়েতনাম যাচ্ছে চার শিক্ষার্থী

ইংরেজি বলতে গিয়ে ভুল হচ্ছে না তো? বাংলাদেশে বহুল প্রচলিত ১৫টি ভুল শব্দ ও বাক্যএবারের বাছাইয়ে ১৪টি জেলা থেকে শিক্ষার্থীরা নিবন্ধন করে। নিবন্ধনকারীদের প্রায় এক-তৃতীয়াংশ ছিল ঢাকার বাইরের। তাদের ৪০ শতাংশ ষষ্ঠ থেকে দশম শ্রেণির এবং ৬০ শতাংশ একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। মেয়েদের অংশগ্রহণ বাড়াতে আলাদা এআই অলিম্পিয়াড আয়োজনের পরিকল্পনাও রয়েছে আয়োজকদের।
বাংলাদেশ দলের দলনেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক ড. বি এম মইনুল হোসেন বলেন, উপযুক্ত পরিবেশ ও যথেষ্ট পরিশ্রমের মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভালো ফল অর্জন করতে পারবে বলে তিনি আশাবাদী। দলের কোচ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আজম খান বলেন, আন্তর্জাতিক মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করার মতো দক্ষ এআই প্রতিভা গড়ে তোলাই তাঁদের লক্ষ্য। দলের একাডেমিক কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন তাসনিম মাহফুজ নাফিস।
আইএআইও স্কুল ও কলেজপর্যায়ের শিক্ষার্থীদের আন্তর্জাতিক প্রতিযোগিতা। এতে মেশিন লার্নিং, ডিপ লার্নিং ও কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক সমস্যার সমাধান করতে হয়।
মাইলস্টোন কলেজে বিতর্ক প্রতিযোগিতা

Source - www.kishoralo.com ↗