Bangladesh · 2026-11-22 17:53:49

এবার জুলাইযোদ্ধা রিকশাচালক সুজনকে হত্যার হুমকি

এবার জুলাইযোদ্ধা রিকশাচালক সুজনকে হত্যার হুমকি
জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের স্যালুট জানিয়ে আলোচনায় আসা রিকশাচালক ‘স্যালুট সুজন’কে রাজধানীর শাহবাগে হত্যার হুমকি দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে।

ভাইরাল ভিডিওতে এক ব্যক্তি সুজনকে হত্যার হুমকি দিয়েছে বলে বলেন তিনি । তবে হুমকিদাতা ব্যক্তির পরিচয়, হুমকি দেওয়ার পেছনের কারণ এবং ঘটনার বিস্তারিত পরিস্থিতি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

‘স্যালুট সুজন’ নামে পরিচিত রিকশাচালক মোহাম্মদ সুজন জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের স্যালুট জানিয়ে আলোচনায় আসেন। পরে তাঁর স্যালুট দেওয়ার ছবি বিভিন্ন দেয়ালচিত্রেও স্থান পায়।

এদিকে, শাহবাগে হত্যার হুমকির এ ঘটনায় সুজনের বক্তব্য, তাঁর পক্ষ থেকে কোনো আইনি পদক্ষেপ
নেওয়া হয়েছে কি না কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ব্যবস্থা নিয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

Source - www.bd24live.com ↗