দক্ষিণ আফ্রিকার একাদশে দুটি পরিবর্তন আসছে, তা আগেই জানা গিয়েছিল। তবে সেই পরিবর্তনের একটি বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য বাড়তি দুশ্চিন্তার কারণ হতে পারে। চোট কাটিয়ে দ্বিতীয় টেস্টের একাদশে ফিরেছেন গতির ঝড় তোলা আনরিখ নরকিয়া।