২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তন ঘিরে বাংলাদেশের সামনে বড় সুযোগ। পুরুষদের চূড়ান্ত বাছাইপর্ব আয়োজনের দায়িত্ব পাওয়ার পর টুর্নামেন্টের সব ম্যাচ ঢাকায় আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।