উত্তর জনপদের মাটি, মানুষ আর জীবনের গল্প বুকে ধারণ করে বয়ে চলেছে ভাওয়াইয়া। কখনো প্রেম, কখনো বিরহ, কখনোবা না পাওয়ার বেদনা—এই গানের সুরে মিশে আছে এ অঞ্চলের মানুষের চিরচেনা অনুভূতি। সেই শেকড়ের গানকে সঙ্গী করেই প্রথম আলোর ২৮ বছরের পথচলা উদ্যাপন করল রংপুর বন্ধুসভা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুরে আয়োজিত ভাওয়াইয়া উৎসবে লোকসংগীতের সুরে মিলেছে ঐতিহ্য, সংস্কৃতি আর সংবাদপত্রের দীর্ঘ পথচলার আনন্দ।
২০ নভেম্বর বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরির সাহিত্য পরিষদ হলরুমে এ আয়োজন করে রংপুর বন্ধুসভা। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সংস্কৃতিপ্রেমী ও বন্ধুসভার সদস্যরা।
রংপুরে প্রথম আলোর ২৮ বছর উদ্যাপন অনুষ্ঠানে ভাওয়াইয়া গান পরিবেশনা।স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর রংপুর সংবাদদাতা আলতাফ হোসেন। এরপরই শুরু হয় ভাওয়াইয়া গানের পরিবেশনা। মঞ্চে একে একে গান পরিবেশন করেন ভাওয়াইয়া শিল্পী রনজিৎ কুমার রায় ও মাহমুদা আক্তার। তাঁদের কণ্ঠে ভেসে আসে ‘রংপুর হামার রঙে ভরা রে’, ‘ও কি বুলবুলির মাও’, ‘যদি বন্ধু যাবার চাও’, ‘তোমরা গেইলে কি আসিবে’, ‘ফান্দে পড়িয়া বগা কান্দেরে’ এবং ‘বন্ধু ধন ধন রে, এতই গোসা কি তোমার শরীলে’সহ বেশ কয়েকটি জনপ্রিয় ভাওয়াইয়া গান।
ভাওয়াইয়ার সুরে প্রথম আলোর ২৮ বছর উদ্যাপন

ভাওয়াইয়ার সুরে মুগ্ধ হয়ে গান উপভোগ করেন উপস্থিত অতিথি ও দর্শকেরা। উত্তরবঙ্গের লোকজ জীবন, প্রকৃতি ও মানুষের আবেগের সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা এই গানগুলো যেন ফিরিয়ে আনে শিকড়ের স্মৃতি। গানের ফাঁকে নৃত্য পরিবেশন করেন রংপুর বন্ধুসভার বন্ধু মারুফা জান্নাত। কবিতা আবৃত্তি করেন বন্ধু আদিবা ইবনাত।
অনুষ্ঠান শেষে রংপুর বন্ধুসভার বন্ধুরা।শুভেচ্ছা বক্তব্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উমর ফারুক বলেন, ‘প্রথম আলো প্রয়োজনে বারবার দুঃখ প্রকাশ করুক যে আমরা অসত্যের পক্ষে থাকতে পারিনি। প্রথম আলো আপস করে না। প্রথম আলো অনেক ক্ষেত্রে অবিসংবাদিত হয়ে উঠেছে।’
এ সময় উমর ফারুক প্রথম আলোর ২৮ বছরের পথচলার প্রতি শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে আরও শুভেচ্ছা বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মশিউর রহমান, রংপুর বন্ধুসভার উপদেষ্টা চিকিৎসক সমর্পিতা তানিয়া এবং রংপুর বন্ধুসভার সভাপতি সোহেলী চৌধুরী।
প্রথম আলোর ২৮ বছরের পথচলা উদ্যাপনের এই আয়োজনে ভাওয়াইয়াকে বেছে নেওয়ার মধ্য দিয়ে তুলে ধরা হয় উত্তরবঙ্গের নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্ব। সংবাদপত্রের প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দের সঙ্গে লোকজ সংস্কৃতির এমন মেলবন্ধন আয়োজনটিকে দেয় ভিন্নমাত্রা।
সাধারণ সম্পাদক, রংপুর বন্ধুসভা

Source - www.bondhushava.com ↗