শুরু হয়েছে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬। দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের তৈরি পণ্যের প্রচার, প্রসার ও বিপণনের সুযোগ তৈরি করতে আগারগাঁওয়ে আয়োজিত এই মেলায় এক ছাদের নিচে মিলেছে দেশীয় নানা পণ্য।
রাজধানীর আগারগাঁওয়ে শুরু হয়েছে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬। দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের তৈরি পণ্যের প্রচার, প্রসার ও বিপণনের সুযোগ তৈরি করতে আয়োজিত এই মেলায় এক ছাদের নিচে মিলেছে দেশীয় নানা পণ্য। পোশাক, জুতা, চামড়াজাত সামগ্রী, পাটপণ্য, হস্তশিল্প থেকে শুরু করে প্রসাধনী, গয়না ও প্রক্রিয়াজাত খাবার, সবই থাকছে এবারের আয়োজনে।
মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমানবাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মেলার উদ্বোধন অনুষ্ঠানআজ রোববার, ২২ নভেম্বর সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত সপ্তাহব্যাপী এই মেলার প্রতিপাদ্য ‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’। মেলা চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।
৩৮০ উদ্যোক্তার দেশীয় পণ্যের পসরা নিয়ে শুরু হলো ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা

এবারের আয়োজনে দেশের বিভিন্ন অঞ্চলের ৩৮০ জন উদ্যোক্তা অংশ নিচ্ছেন। তাঁদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রির জন্য থাকছে চার শতাধিক স্টল। আয়োজকদের প্রত্যাশা, এই মেলার মাধ্যমে দেশীয় পণ্যের বাজার আরও বিস্তৃত হবে। পাশাপাশি উদ্যোক্তারা নতুন ক্রেতা ও ব্যবসায়িক যোগাযোগ তৈরির সুযোগ পাবেন।
পণ্য প্রদর্শন ও বিক্রির জন্য থাকছে চার শতাধিক স্টলদেশের বিভিন্ন অঞ্চলের উদ্যোক্তাদের তৈরি বৈচিত্র্যময় পণ্য নিয়ে সাজানো হয়েছে মেলার স্টলগুলোকী কী থাকছে মেলায়
দেশের বিভিন্ন অঞ্চলের উদ্যোক্তাদের তৈরি বৈচিত্র্যময় পণ্য নিয়ে সাজানো হয়েছে মেলার স্টলগুলো।
মেলায় দর্শনার্থীদের ভীড় জমছে প্রথম দিনেই ফ্যাশন ও পোশাক খাতের ৯৮টি প্রতিষ্ঠান, জুতা ও চামড়াজাত পণ্যের ৩৭টি, পাটপণ্যের ৩৫টি এবং হস্ত ও কারুশিল্পের ৩৫টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এ ছাড়া কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাত পণ্যের ৩০টি এবং হালকা প্রকৌশল খাতের ১৬টি প্রতিষ্ঠান নিজেদের পণ্য নিয়ে হাজির হয়েছে।
সরকারের ‘এক গ্রাম, এক পণ্য’ উদ্যোগ, এসএমই ক্লাস্টার এবং অগ্রাধিকারপ্রাপ্ত বিভিন্ন খাতের আরও ৭৮টি প্রতিষ্ঠান থাকছে এবারের আয়োজনে।
উদ্যোক্তাদের সৃজনশীল কাজ কাছ থেকে দেখার সুযোগ পাবেন দর্শনার্থীরানারী উদ্যোক্তাদের জন্য রয়েছে বিশেষ প্যাভিলিয়ন। ফলে দেশীয় পণ্যের পাশাপাশি বিভিন্ন অঞ্চলের ঐতিহ্য, নকশা ও উদ্যোক্তাদের সৃজনশীল কাজ কাছ থেকে দেখার সুযোগ পাবেন দর্শনার্থীরা।
উদ্যোক্তাদের জন্য আয়োজন
শুধু পণ্য প্রদর্শন ও বিক্রিই নয়, উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা ও সম্ভাবনা বাড়ানোর বিষয়টিও গুরুত্ব পেয়েছে এবারের মেলায়। প্রতিদিন থাকছে বিভিন্ন সেমিনার ও আলোচনা। পাশাপাশি এসএমই অর্থায়ন সুবিধা সম্পর্কেও তথ্য পাওয়ার সুযোগ থাকবে। মেলার সাংস্কৃতিক আয়োজনেও অংশ নিতে পারবেন দর্শনার্থীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিল্পসচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুন নাসের খান। তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নকে অন্তর্ভুক্তিমূলক, গতিশীল ও টেকসই করতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ গুরুত্বপূর্ণ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীঅনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক।
পুরস্কার পেলেন আট উদ্যোক্তা
মেলার উদ্বোধনী আয়োজনের অংশ হিসেবে আটটি বিভাগে দেওয়া হয়েছে‘জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২৬’।
আটটি বিভাগে দেওয়া হয়েছে‘জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২৬’এতে বর্ষসেরা মাঝারি উদ্যোক্তা (পুরুষ), ক্ষুদ্র উদ্যোক্তা (নারী ও পুরুষ), মাইক্রো উদ্যোক্তা (নারী), স্টার্টআপ, পরিবেশবান্ধব এসএমই ব্যবসা, প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোগ এবং বিশেষ উদ্যোক্তা বিভাগ রয়েছে। বিভিন্ন পর্যায়ের সফল উদ্যোক্তাদের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি নতুনদের উৎসাহিত করাই এই উদ্যোগের লক্ষ্য।
আমদানি করা পণ্য বিক্রির সুযোগ নেই
এবারের মেলার একটি উল্লেখযোগ্য দিক হলো, এখানে বিদেশি বা আমদানি করা পণ্য প্রদর্শন ও বিক্রি নিষিদ্ধ। দেশীয় উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের জন্য বাজার তৈরি এবং স্থানীয় শিল্পের প্রতি ক্রেতাদের আগ্রহ বাড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্থানীয় শিল্পের প্রতি ক্রেতাদের আগ্রহ বাড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছেকখন যাবেন
আগামী ২৮ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে। প্রবেশের জন্য কোনো টিকিট বা ফি লাগবে না। পরিবার ও বন্ধুদের নিয়ে ঘুরে দেখার পাশাপাশি দেশীয় উদ্যোক্তাদের তৈরি নানা পণ্য কেনাকাটার সুযোগও থাকছে।
দেশীয় উদ্যোক্তাদের তৈরি নানা পণ্য কেনাকাটার সুযোগ থাকছে এখানেস্থান: বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, আগারগাঁও, ঢাকা।
তারিখ: ২২ থেকে ২৮ নভেম্বর ২০২৬।
সময়: প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা।
ছবি: হাল ফ্যাশন, এস এম ই ও উদ্যোক্তাদের ফেসবুক পেইজ

Source - www.haal.fashion ↗