চট্টগ্রামের হাটহাজারীতে ইউটিউব দেখে তৈরির কৌশল শিখে বাসায় মেশিন স্থাপন করে ইয়াবা উৎপাদনের অভিযোগে ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ। এ সময় বাসা থেকে ইয়াবা তৈরির একটি মেশিন এবং মাদক তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়েছে।