পাবনার বেড়া পৌর এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের সংঘর্ষ থামলেও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সংঘর্ষের আশঙ্কা ও ক্ষয়ক্ষতি এড়াতে বেড়া পৌর সদরের বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে টহল দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা।