রাজধানীর সূত্রাপুরে কবি নজরুল ইসলাম সরকারি কলেজের ফটকের সামনে পরিচিতজনের সঙ্গে কথা বলছিলেন জাহাঙ্গীর হোসেন (৫০)। এ সময় ওপর থেকে একটি ককটেল নিক্ষেপ করা হয়। সেটি এসে তাঁর মাথায় পড়ে বিস্ফোরণ হয়। এতে মাথা ও চোখে মারাত্মক আঘাত পান জাহাঙ্গীর।
আজ রোববার বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। আহত জাহাঙ্গীরকে সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাহাঙ্গীর ঢাকা বিশ্ববিদ্যালয়ে মালি হিসেবে কর্মরত।
ঢাকা মেডিকেলে বিস্ফোরণটি নিয়ে কথা হয় জাহাঙ্গীর হোসেনের ছেলে তাওহীদ ইসলামের সঙ্গে। তিনি বলেন, কবি নজরুল ইসলাম সরকারি কলেজের ফটকের সামনে নিরাপত্তাকর্মী সুজনের সঙ্গে কথা বলছিলেন তাঁর বাবা। উপড় থেকে আসা ককটেলটি মাথায় বিস্ফোরিত হয়। স্প্লিন্টারের আঘাতে তাঁর বাবার মাথা ও চোখে জখম হয়।
দাঁড়িয়ে কথা বলছিলেন, হঠাৎ ওপর থেকে ছোড়া ককটেল পড়ে মাথায়, রক্তাক্ত জাহাঙ্গীর হাসপাতালে

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. সেলিম হোসেন প্রথম আলোকে বলেন, আহত জাহাঙ্গীর হোসেনের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।
অনলাইনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন স্থানে একের পর এক নাশকতার ঘটনা ঘটছে। ককটেল বিস্ফোরণ, গাড়িতে আগুন দেওয়া, স্থাপনায় অগ্নিসংযোগ ও বিভিন্ন স্থানে হামলার ঘটনায় অনেকে আহত হয়েছেন।
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত ৭ থেকে ১৯ নভেম্বর ৮৭টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ৮৩টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ছাড়া পুলিশের চারটি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। এসব ঘটনায় সারা দেশে মোট ৩৯টি মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৬৬ জনকে। তবুও থামছে না নাশকতার ঘটনা।

Source - www.prothomalo.com ↗