প্রায় পাঁচ বছর আগে পথ ভুলে বাংলাদেশে প্রবেশ করা এক নেপালি যুবককে দেশে ফেরত পাঠানো হয়েছে। আজ রোববার বেলা ১১টার দিকে পঞ্চগড় সীমান্তের ৭৩২ নম্বর মেইন পিলারের ১ নম্বর সাবপিলার–সংলগ্ন এলাকার বাংলাবান্ধা-ফুলবাড়ী শূন্যরেখা দিয়ে এই প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
নেপালে প্রত্যাবাসন করা ওই যুবকের নাম খায়রুদ্দিন আনসারী (২৯)। তিনি নেপালের প্রদেশ-২–এর বারা জেলার পারছোনি গ্রামের বাদল আনসারীর ছেলে।
দেশে পাঠানোর সময় নেপাল দূতাবাসের থার্ড সেক্রেটারি সুরাজ আমগাইন, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবির) বাংলাবান্ধা বিওপির সদস্যরা, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ফুলবাড়ী ক্যাম্পের সদস্যরা এবং বাংলাবান্ধা ও ফুলবাড়ী ইমিগ্রেশন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। তবে এ সময় ওই নেপালি নাগরিকের পরিবারের কোনো সদস্য সেখানে উপস্থিত ছিলেন না। নেপাল দূতাবাসের সেক্রেটারি সুরাজ আমগাইন নেপাল সীমান্তে নিয়ে খায়রুদ্দিনকে তাঁর পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করবেন বলে জানানো হয়েছে।
পথ ভুলে বাংলাদেশে, পাঁচ বছর পর দেশে ফিরলেন নেপালি যুবক

বাংলাবান্ধা ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ কেফায়েতুল ওয়ারেস প্রথম আলোকে বলেন, খায়রুদ্দিন আনসারী নামের ওই নেপালি যুবক প্রায় পাঁচ বছর আগে ভারত হয়ে আখাউড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছিলেন বলে ধারণা করা হচ্ছে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। বাংলাদেশে প্রবেশের পর তিনি কুষ্টিয়া জেলায় এক ব্যক্তির পরিবারের সঙ্গে ছিলেন। তবে কোন সীমান্ত দিয়ে এসেছেন, বলতে না পারলেও তিনি নেপালি এবং তাঁর ভাইয়ের একটি ফোন নম্বর বলতে পারতেন। সেই ফোন নম্বরের সূত্র ধরে খোঁজখবর নিয়ে এবং দুই দেশের দূতাবাসের উদ্যোগে তাঁকে নেপালে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। এরই ধারাবাহিকতায় আইনি প্রক্রিয়া শেষে আজ তাঁকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
মায়া কাটিয়ে কুষ্টিয়া থেকে নিজ দেশে ফিরছেন সেই রিয়ান, আশ্রয়দাতার চোখে জলপঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ মোহাম্মদ কায়েস ওই নেপালি যুবকের প্রত্যাবাসন সম্পর্কে মুঠোফোনে বলেন, এ ধরনের বিষয়ে মূলত স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং দূতাবাস পর্যায়ে কাগজপত্র প্রস্তুত হওয়ার পর ইমিগ্রেশন পুলিশের মাধ্যমে প্রত্যাবাসন করা হয়। তবে যেহেতু বিষয়টি সীমান্তের সেই হিসেবে কাগজপত্র যাচাই সাপেক্ষে বিজিবি এতে সহায়তা করেছে।
খায়রুদ্দিন আনসারী কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নে পলাশ আহমেদের বাড়িতে ছিলেন প্রায় চার বছর। তাঁদের কাছে তিনি রিয়ান আনসারি নামে পরিচিত। গতকাল শনিবার দুপুরে ফিলিপনগরে আসে বাংলাদেশে নিযুক্ত নেপাল দূতাবাসের প্রতিনিধিদল। দূতাবাসের গাড়িতে করে খায়রুদ্দিন আনসারীকে নিয়ে যান তাঁরা।

Source - www.prothomalo.com ↗