রুশ নাগরিকদের টার্গেট করে মদ তৈরি, রূপপুরের কর্মীসহ আটক দুই

পাবনার ঈশ্বরদীতে মদ তৈরির কারখানার সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সেখানে অভিযান চালিয়ে ১০০ লিটার তৈরি মদ, প্রায় ২ হাজার লিটার জাওয়া (মদ তৈরির কাঁচামাল) ও মদ উৎপাদনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ঘটনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত এক ব্যক্তিসহ দুজনকে আটক করা হয়েছে।
Source - www.risingbd.com ↗