জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের প্রশ্নে বিএনপিকে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম। তিনি বলেছেন, জনগণের ঐক্য প্রতিষ্ঠা করতে হলে গণভোটের রায় কার্যকর করতে হবে।
রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আজ রোববার জামায়াতের জরুরি জেলা ও মহানগরী আমির সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি গণমাধ্যমকে জানায় দলটি।
এ টি এম আজহারুল ইসলাম বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ সরকার গঠনের পাশাপাশি সংবিধান সংস্কারের প্রশ্নেও ভোট দিয়েছেন। জামায়াতের সংসদ সদস্যরা সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নিয়েছেন। কিন্তু বিএনপির সংসদ সদস্যরা দ্বিতীয় শপথ নেননি। তাঁর অভিযোগ, এর মাধ্যমে বিএনপি জনগণের কাছে দেওয়া অঙ্গীকার ভঙ্গ করেছে।
জনগণের ঐক্য প্রতিষ্ঠা করতে হলে গণভোটের রায় কার্যকর করতে হবে: জামায়াত

বিএনপির প্রতি আহ্বান জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, এখনো সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার সুযোগ রয়েছে। জুলাই সনদ, গণভোটের রায় বাস্তবায়ন ও ২০২৪ সালের আন্দোলনের চেতনা, এই বিষয়গুলোকে জাতীয় ঐক্যের ভিত্তি করতে হবে।
এ টি এম আজহারুল ইসলাম বলেন, সংবিধান সংস্কার না হলে আওয়ামী লীগের নাম পরিবর্তন করে একই রাজনৈতিক চরিত্রের দল ক্ষমতায় আসার সুযোগ পাবে। এ ধরনের পরিস্থিতি ঠেকাতে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।
সরকারের সমালোচনা করে জামায়াতের এই নেতা বলেন, দেশের সীমান্ত, জনগণের জানমাল ও নিরাপত্তা রক্ষা করা সরকারের দায়িত্ব। কিন্তু সরকার তা করতে পারছে না বলে তিনি অভিযোগ করেন। সহিংসতা ও নাশকতা বন্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে জনগণের দাবির প্রতি সরকারকে গুরুত্ব দেওয়ার কথা বলেন। জামায়াতের নায়েবে আমির বলেন, জনগণের ঐক্য প্রতিষ্ঠায় গণভোটের রায় কার্যকর করা জরুরি।
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য দেন দলের নায়েবে আমির ও বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাছুম, রফিকুল ইসলাম খান, এ এইচ এম হামিদুর রহমান আযাদ, আবদুল হালিম, মুয়াযযম হোসাইন হেলালসহ কেন্দ্রীয় নেতারা।
সম্মেলনে উপস্থিত জামায়াতের এক কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে জানিয়েছেন, ‘সাম্প্রতিক পরিস্থিতিকে কেন্দ্র করে এই বৈঠক ডাকা হয়েছে। সেখানে সারা দেশের পরিস্থিতি জেলা ও মহানগর আমিরদের মাধ্যমে জানা হয়েছে এবং তাঁদের করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে।’

Source - www.prothomalo.com ↗