চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রত্যাশিত ফল না হওয়া বা ফল বিপর্যয়ের প্রেক্ষাপটে স্নাতকে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য বড় সুখবর এসেছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির ক্ষেত্রে জিপিএ’র শর্ত কমিয়েছে বা শিথিল করেছে দেশের ১৬টি বিশ্ববিদ্যালয়।