ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ এবং জুলাই বিপ্লবী ও তাঁদের পরিবারের সদস্যদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছেন ডাকসুর নেতারা। তাঁরা কয়েক দিন ধরে দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য ও সহিংসতা নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
আজ রোববার সন্ধ্যায় ছয়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে নির্ভীক জুলাই চত্বর থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি সূর্যসেন হল, প্রশাসনিক ভবন ও উপাচার্যের বাসভবন–সংলগ্ন (ভিসি চত্বর) এলাকা হয়ে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ বলেন, আওয়ামী লীগের (বর্তমান কার্যক্রম নিষিদ্ধ) ঐতিহাসিক বৈশিষ্ট্য হচ্ছে খুন ও গণহত্যা। জুলাই গণ-অভ্যুত্থানের পরও থানা ও কারাগার লুট, মানুষের বাড়িতে অগ্নিসংযোগ এবং হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটছে। গত ১৫ বছরে শাপলা গণহত্যা, বিডিআর গণহত্যা ও জুলাই গণহত্যার বিচার হয়নি। এসব ঘটনার ধারাবাহিকতা এখনো দেখা যাচ্ছে।
ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে ডাকসু নেতাদের মশাল মিছিল

বিএনপি সরকারের সমালোচনা করে এস এম ফরহাদ বলেন, ক্ষমতায় আসার পর সরকার জুলাই জাতীয় সনদ ও গণভোটের বিষয়গুলো উপেক্ষা করছে। সনদে যেসব সুপারিশ করা হয়েছে, সরকার তার বিপরীতমুখী পদক্ষেপ নিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
সাদিক কায়েমের বাড়িতে হামলার বিষয়ে এস এম ফরহাদ আরও বলেন, হামলার আশঙ্কার কথা জানিয়ে সাদিক কায়েম দুই দিন আগে স্থানীয় পুলিশ সুপার (এসপি) ও ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ফোন করেছিলেন। আওয়ামী লীগের লোকজন তাঁদের খুঁজছে এবং হত্যার চেষ্টা করতে পারে বলে তিনি পুলিশকে জানিয়েছিলেন। এরপরও বাড়ির নিরাপত্তায় পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন ফরহাদ।
আওয়ামী লীগের উদ্দেশে এস এম ফরহাদ বলেন, দলটি আর বাংলাদেশে ফিরতে পারবে না। দেশের তরুণ প্রজন্ম আওয়ামী লীগের বিরুদ্ধে আরও শক্তি নিয়ে দাঁড়াবে। একই সঙ্গে নড়াইল, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
সমাবেশে ডাকসুর সহসাধারণ সম্পাদক (এজিএস) মহিউদ্দিন খান বলেন, কয়েক দিন ধরে সারা দেশে যে সন্ত্রাস ও নৈরাজ্য চলছে, তা নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কার্যকরভাবে দায়িত্ব পালন করছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, সংবিধানের মাধ্যমে যে নিরাপত্তা নিশ্চিত করার কথা, সরকার তা করতে ব্যর্থ হচ্ছে।
গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বিএনপির সংসদ সদস্যদের বাড়িঘরে অগ্নিসংযোগ ও ভাঙচুরের কথা উল্লেখ করে ডাকসুর সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের বলেন, সংশ্লিষ্ট সংসদ সদস্যরা নিজ নিজ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত না করে ঢাকায় অবস্থান করছেন। তিনি বলেন, গোপালগঞ্জ বাংলাদেশের একটি জেলা। দেশের অন্য জেলাগুলোর মতো সেখানেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে। কোনো জেলাকে কারও কাছে ইজারা দেওয়া হয়নি। সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারলে দায়িত্ব ছেড়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশে আরও বক্তব্য দেন ডাকসু সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ ও ছাত্র পরিবহন সম্পাদক-আসিফ আবদুল্লাহ।

Source - www.prothomalo.com ↗