Bangladesh · 2026-11-04 12:46:16

প্রধানমন্ত্রীর রাজনৈতিক স্লোগান নিয়ে বিতর্কিত মন্তব্য, আলোচিত কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হলো

প্রধানমন্ত্রীর রাজনৈতিক স্লোগান নিয়ে বিতর্কিত মন্তব্য, আলোচিত কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হলো
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক স্লোগানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে আলোচিত ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক (সচিব) মোহাম্মদ মসিউর রহমানকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। চুক্তিভিত্তিতে নিয়োজিত এ কর্মকর্তাকে ৩ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জন প্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
গত রোববার রাজধানীর এক রুট, এক কোম্পানি’ উদ্যোগের আওতায় ঢাকার ছয়টি রুটে পরীক্ষামূলক বাস চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন মসিউর রহমান। সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমানের স্লোগানটিকে হাদিসের সঙ্গে তুলনা করে তিনি বলেন, অনেকে তার এ মন্তব্যকে পরবর্তী পদায়নের জন্য প্রধানমন্ত্রীকে তোষামোদ হিসেবে বিবেচনা করতে পারেন। তবে তার মতে, স্লোগানটি একটি ‘হাদিস’।
অনুষ্ঠানে মসিউর রহমান বলেন, ‘আমার আগে
আমরা, সবার আগে দেশ এ কথা কে অস্বীকার করতে পারবেন? স্বার্থপর, যার দেশপ্রেম নেই, সেই বলতে পারে, না, আমি মানি না। আমাকে বাদ দিয়ে আমরা সবাই মিলে থাকব, আর সবার আগে থাকবে দেশ। তারপরে “করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ”—এটা হাদিস, হাদিস। এটা শাশ্বত বাণী।’

Source - www.prothomalo.com ↗