Bangladesh · 2026-11-23 08:00:00

পালংশাকের ক্যালসিয়াম কি সত্যিই দেহের কাজে আসে না?

পালংশাকের ক্যালসিয়াম কি সত্যিই দেহের কাজে আসে না?
রান্না করা এক কাপ পালংশাকে প্রায় ২৬০ মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে। তবে এই শাকের ক্যালসিয়াম আদতেই দেহের কাজে আসে কি না, তা নিয়ে প্রশ্ন আছে।
সুস্থ থাকতে রোজ শাকসবজি খেতে বলেন বিশেষজ্ঞরা। এই মৌসুমে পাওয়া যায় পালংশাক। ক্যালসিয়ামে ভরপুর এই শাক। তবে এই শাকের ক্যালসিয়াম আদতেই দেহের কাজে আসে কি না, তা নিয়ে প্রশ্ন আছে। টাঙ্গাইলের কুমুদিনী সরকারি কলেজের গার্হস্থ্য অর্থনীতি বিভাগের প্রধান এবং পুষ্টিবিদ, অধ্যাপক শম্পা শারমিন খানের কাছ থেকে এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক
যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) বলছে, পালংশাকের ক্যালসিয়ামের একটা বড় অংশই দেহের কাজে আসে না। তাই ক্যালসিয়ামের অন্যান্য উৎস থেকে রোজকার ক্যালসিয়ামের চাহিদা পূরণ করার পরামর্শ দেয় প্রতিষ্ঠানটি। অথচ রান্না করা এক কাপ পালংশাকে প্রায় ২৬০ মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে।
কারণটা কী?
পালংশাকে থাকে অক্সালেট নামক একটি উপাদান, যা সহজেই ক্যালসিয়ামের সঙ্গে যুক্ত হয়ে যায়। তৈরি করে ক্যালসিয়াম অক্সালেট।
কিন্তু আমাদের অন্ত্র থেকে ক্যালসিয়াম অক্সালেট তেমন শোষিত হয় না বললেই চলে। বেশির ভাগটাই বেরিয়ে যায় শরীর থেকে। রান্না করা এক কাপ পালংশাকে থাকা ২৬০ মিলিগ্রাম ক্যালসিয়ামের মধ্যে মাত্র ১৩ মিলিগ্রামের মতো আপনার কাজে আসবে।
ব্যক্তিভেদে এই পরিমাণে কিছুটা তারতম্য হতে পারে। তবে পর্যাপ্ত ক্যালসিয়াম পেতে পালংশাকের ওপর নির্ভর করার সুযোগ নেই কারও।
অক্সালেট দূর করার উপায় আছে কি?
অল্প সময়ের জন্য পালংশাক পানিতে সেদ্ধ করলেই এর অনেকটা অক্সালেট শাক থেকে বেরিয়ে ওই পানিতে মিশে যায়অল্প সময়ের জন্য পালংশাক পানিতে সেদ্ধ করলেই এর অনেকটা অক্সালেট শাক থেকে বেরিয়ে ওই পানিতে মিশে যায়। পানিটুকু ফেলে দিলে ওই শাক থেকে বেশ কিছুটা ক্যালসিয়াম পেতে পারেন।
তবে এই পদ্ধতিতে অক্সালেট কমানোর সমস্যাও আছে। পালংশাকে থাকা পটাশিয়াম, ফোলেট এবং ভিটামিন বি-র মতো কিছু পুষ্টি উপাদানও পানির সঙ্গে চলে যায়।
এ ছাড়া পালংশাক যেভাবেই রান্না করা হোক না কেন, এতে থাকা ভিটামিন সির বড় অংশ নষ্ট হয়ে যেতে পারে আগুনের আঁচে।
তাহলে পালংশাক খাবেন না?
বুঝতেই পারছেন, সেদ্ধ করে পানি ফেলা না হলে পালংশাক থেকে ক্যালসিয়ামের চাহিদা খুব একটা মেটে না। কাঁচা পালংশাকেও রয়ে যায় এই সমস্যা। উপরন্তু কাঁচা শাক বেশি খেলে হজমে সমস্যা হতে পারে।
অন্যদিকে সেদ্ধ করে পানি ফেলে দিলেও হারাতে হয় অন্যান্য কিছু পুষ্টি উপাদান।
তাহলে কি পালংশাক খাবেন না? নিশ্চয়ই খাবেন। তবে আপনি পালংশাকের পদটি থেকে যেসব পুষ্টি উপাদান পেলেন না, তা গ্রহণ করতে অন্যান্য সবজি এবং ফলমূল রাখুন খাদ্যতালিকায়।
রান্নার পর মাংস সবুজ হয়ে যায় কেন? জানুন বৈজ্ঞানিক ব্যাখ্যাকোন খাবারে কতটা ক্যালসিয়াম
দুধ ও দই দুটোই ক্যালসিয়ামের ভালো উৎসকিছু খাবারের ক্যালসিয়ামের মাত্রা সম্পর্কে ধারণা নেওয়া যাক।
দুধ ও দই
দুধ (পূর্ণ ননিযুক্ত, ননিবিহীন বা আংশিক ননিবিহীন) ২০০ মিলিলিটার: ২৩০ মিলিগ্রামের বেশি
টকদই ১৫০ গ্রাম: ২০০ মিলিগ্রামের বেশি
মাছ ও ডিম
রান্না করা কাঁটাসহ ছোট মাছ (পুঁটি, চাপিলা, মলা, ঢেলা প্রভৃতি) ১০০ গ্রাম: ৫০০ মিলিগ্রামের বেশি
ডিম ১টি (প্রায় ৫০ গ্রাম): ৩০ মিলিগ্রাম
ডাল ও শিমজাতীয় খাবার
রান্না করা মসুর ডাল ২০০ গ্রাম: ৪০ মিলিগ্রাম
রান্না করা ছোলা বা চানা ২০০ গ্রাম: ৯৯ মিলিগ্রাম
রান্না করা শিম ১০০ গ্রাম: ৫৫ মিলিগ্রাম
রান্না করা সাদা রাজমা ১০০ গ্রাম: ১৩০ মিলিগ্রাম
রান্না করা লাল রাজমা ১০০ গ্রাম: ৯০ মিলিগ্রাম
কমলায় মেলে ক্যালসিয়াম
ফল ও সবজি
কাঁচা গাজর ১২০ গ্রাম: ৩৫ মিলিগ্রাম
কমলা ১৫০ গ্রাম: ৬০ মিলিগ্রাম
কিশমিশ ৪০ গ্রাম: ৩০ মিলিগ্রাম
বাদাম ও অন্যান্য
কাঠবাদাম ৩০ গ্রাম: ৭৫ মিলিগ্রাম
আখরোট ৩০ গ্রাম: ২৮ মিলিগ্রাম
টোফু ১২০ গ্রাম: ১২৫ মিলিগ্রাম
সব পরিমাণই আনুমানিক। খাবারের ধরন, প্রস্তুতপ্রণালি ও উৎসভেদে ক্যালসিয়ামের পরিমাণে পার্থক্য হতে পারে।
আরও যা
সূর্যের আলোয় থাকে আলট্রাভায়োলেট বা অতিবেগুনি রশ্মি, যা ভিটামিন ডি তৈরি করতে কাজে লাগেক্যালসিয়াম ফর্টিফায়েড উদ্ভিজ্জ দুধ থেকেও ক্যালসিয়াম পাওয়া সম্ভব। কেনার সময় লেবেল দেখে নিন, প্রতি পরিবেশনে কতটা ক্যালসিয়াম আছে।

পনিরে অনেকটা ক্যালসিয়াম থাকে। সবচেয়ে বেশি থাকে পারমিজান পনিরে, প্রতি ১০০ গ্রাম হার্ড পারমিজান পনিরে ১ হাজার ১৫০ মিলিগ্রামের বেশি।

শরীরে ক্যালসিয়াম শোষণের জন্য পর্যাপ্ত ভিটামিন ডি প্রয়োজন। সূর্যের আলো থেকে শরীর ভিটামিন ডি তৈরি করতে পারে। তবে কতক্ষণ রোদে থাকতে হবে, তা ব্যক্তির ত্বকের রং, বয়স, ঋতু, সময় ও আবহাওয়ার ওপর নির্ভর করে। তাই সবার জন্য প্রতিদিন ২০ মিনিট রোদে থাকার পরামর্শ প্রযোজ্য নয়।

শেষকথা
পালংশাক ক্যালসিয়ামের নির্ভরযোগ্য উৎস না হলেও তা পুষ্টিকর। এতে ফোলেট, ভিটামিন কে, ক্যারোটিনয়েডসহ বিভিন্ন পুষ্টি উপাদান আছে। শুধু ক্যালসিয়াম কম পাচ্ছেন বলে পালংশাক বাদ দেবেন না।
তবে অতিরিক্ত পরিমাণেও খাবেন না। অতিরিক্ত অক্সালেটের কারণে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বাড়তে পারে।
এ ছাড়া পালংশাকে পিউরিন থাকে। তাই যাঁদের ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি থাকে, তাঁদের এই শাক এড়িয়ে চলা উচিত।
হাড় মজবুত করতে যে তিন ধরনের পুষ্টি জরুরি

Source - www.prothomalo.com ↗