Bangladesh · 2026-11-23 09:00:00

সাতক্ষীরা বন্ধুসভার ভার্চ্যুয়াল সাংগঠনিক সভা

সাতক্ষীরা বন্ধুসভার ভার্চ্যুয়াল সাংগঠনিক সভা
সংগঠনের চলমান কার্যক্রম, সাংগঠনিক অগ্রগতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং বন্ধুসভার নতুন বছরের কমিটি গঠন–সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সাংগঠনিক সভা করেছে সাতক্ষীরা বন্ধুসভা। ২০ নভেম্বর রাতে ভার্চ্যুয়ালি এটি অনুষ্ঠিত হয়।
সাধারণ সম্পাদক আবু তাহের বিল্যাহর সঞ্চালনায় সভায় সংগঠনের নিয়মিত কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা, বন্ধুদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করণ এবং নতুন নতুন সামাজিক ও মানবিক উদ্যোগ গ্রহণের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
সাংগঠনিক কার্যক্রম আরও সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য পারস্পরিক যোগাযোগ, সমন্বয় এবং দায়িত্বশীলতার ওপর জোর দেন অংশগ্রহণকারী বন্ধুরা। পাশাপাশি পাঠচক্র, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম, সামাজিক সচেতনতামূলক উদ্যোগসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখার বিষয়ে মতামত ও পরামর্শ তুলে ধরেন বন্ধুরা।
সাতক্ষীরা বন্ধুসভার ভার্চ্যুয়াল সাংগঠনিক সভা।সভাপতি মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস বলেন, আবহাওয়া কিংবা পরিস্থিতি যেমনই হোক, সাংগঠনিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা গুরুত্বপূর্ণ। প্রযুক্তির সহযোগিতায় ভার্চ্যুয়াল মাধ্যমে একত্র হয়ে প্রয়োজনীয় আলোচনা ও পরিকল্পনা গ্রহণের মাধ্যমে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব। তিনি নতুন বন্ধুদের উদ্দেশে বন্ধুসভার গঠনতন্ত্র থেকে নানাবিধ নির্দেশনা তুলে ধরেন।
মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস আরও বলেন, ‘আগামী দিনে যারা নতুন নেতৃত্বে আসবে, সবাই মিলে সাতক্ষীরা বন্ধুসভার সব কার্যক্রম অব্যাহত রাখতে হবে।’
সভায় আরও যুক্ত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মোকাররাম বিল্লাহ, সহসাংগঠনিক সম্পাদক নাঈমুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক শিরিনা আক্তার, ম্যাগাজিন সম্পাদক শাওন হোসাইন, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক শারমিন আক্তার, বইমেলা সম্পাদক কাজী রুবায়েত, কার্যনির্বাহী সদস্য গোলাম হোসেন ও হোসেন আলী, বন্ধু ইব্রাহিম খলিল, সাজিদুল ইসলাম, মুশফিক উর রহমান, হুমাইরা মিমি, আবরার আশিক, সাজেদুল ইসলাম, তন্ময়, ওসমানসহ অন্য বন্ধুরা।
সাধারণ সম্পাদক, সাতক্ষীরা বন্ধুসভা

Source - www.bondhushava.com ↗