শুভ সকাল। আজ ২৩ নভেম্বর, সোমবার। গতকাল রোববার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
ঢাকা-চট্টগ্রাম যাতায়াত মাত্র তিন ঘণ্টায়, আসছে সোয়া লাখ কোটি টাকার এক্সপ্রেসওয়ে
ঢাকা-চট্টগ্রাম পথে ‘মেগা’ প্রকল্প নিতে যাচ্ছে সরকার। লক্ষ্য, বিদ্যমান মহাসড়কটিকে প্রবেশ-নিয়ন্ত্রিত এক্সপ্রেসওয়েতে রূপান্তর। প্রায় আড়াই শ কিলোমিটারের মহাসড়কটি কোথাও উড়ালপথে, কোথাও হবে মাটিতে। অটোরিকশা, রিকশা, মোটরসাইকেলসহ স্থানীয় যানবাহন মহাসড়কে প্রবেশ করতে পারবে না। প্রকল্প বাস্তবায়িত হলে ঢাকা থেকে চট্টগ্রামে যাতায়াতে সময় লাগবে মাত্র তিন ঘণ্টা। এখন সময় লাগে গড়ে সাত ঘণ্টা। যানজট, দুর্যোগে যাতায়াতের সময় আরও বাড়ে। এক্সপ্রেসওয়ে ব্যবহারে দিতে হবে টোল। বিস্তারিত পড়ুন...
সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

দেশে এ বছর ভরিতে সোনার দাম কমেছে ১,০৫,৩৩৭ টাকা, আবার বাড়বে নাকি আরও কমবে
বিশ্ববাজারে সোনার দাম বেশ কিছুদিন ধরে টানা কমছে। ২০ নভেম্বর এ দাম কমে হয়েছে ৩ হাজার ৫১৯ ডলার, যা ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন। অথচ চলতি বছরের জানুয়ারিতে বিশ্ববাজারে সোনার দাম ছিল ইতিহাসে সর্বোচ্চ: প্রতি আউন্স ৫ হাজার ৫৯৫ ডলার। জানুয়ারিতে সোনার সর্বোচ্চ দামের তুলনায় মাত্র ১০ মাসের মাথায় এ দরপতন এক-তৃতীয়াংশের বেশি। বার্তা সংস্থা রয়টার্সের বিশ্লেষণ অনুযায়ী, ২০১৫ সালের পর এবারই সোনার জন্য সবচেয়ে খারাপ বছর হতে যাচ্ছে। বিস্তারিত পড়ুন...
মেজর হাফিজের বিয়েতে ভক্তদের কাণ্ড: বরযাত্রীর খাবার শেষ, খেতে হয়েছিল ভাত-ডাল
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদসেবার তাঁর দল মোহামেডান আলো ছড়াতে পারেনি ঢাকার ফুটবলে। তবে হাফিজ ভালো খেলছিলেন। বিয়ের আগের ম্যাচে তাঁর গোলেই জিতল মোহামেডান। ক্রীড়া সাংবাদিক কামরুজ্জামান দৈনিক বাংলায় ম্যাচ রিপোর্ট লিখলেন। ‘হাফিজের গোলে মোহামেডানের জয়’। হাফিজের প্রশংসা করে রিপোর্টের শেষে জুড়ে দিলেন, ‘আগামী বৃহস্পতিবার ক্যাপ্টেন হাফিজের বিয়ে। এই গোলের মাধ্যমে বিয়েটাকে তিনি স্মরণীয় করে রাখলেন।’ বিস্তারিত পড়ুন...
আ.লীগ যেভাবে রাজনীতিতে ফেরার পথ আরও কঠিন করে ফেলল
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগ করে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে চায়। কোনো রাজনৈতিক দলের এমন চাওয়া অস্বাভাবিক নয়। তবে যে দলের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পেছনে তাদের দীর্ঘ স্বৈরশাসন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করা, বিরোধী রাজনীতি ও মত দমনে গুম ও খুনের চর্চা এবং চব্বিশের গণ-অভ্যুত্থানের সময় নির্বিচার মানুষ হত্যার তাজা স্মৃতি আছে, সেই দলের রাজনীতিতে ফেরার সঙ্গে নানা শর্ত যুক্ত থাকাও অস্বাভাবিক নয়। বিস্তারিত পড়ুন...
সৌদি আরবকে কাঁপিয়ে দেওয়া হুতিদের যুদ্ধ চলে কোন গোপন অর্থের জোরে
প্রথম আলো কোলাজ সামরিক শক্তিতে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী দেশ সৌদি আরব। গত কয়েক মাসে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে সেই সৌদি আরবকেই নাজেহাল করে ফেলেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। লোহিত সাগর দিয়ে গুরুত্বপূর্ণ একটি আন্তর্জাতিক জলপথও এখন সশস্ত্র এই গোষ্ঠীর দখলে। বিস্তারিত পড়ুন...

Source - www.prothomalo.com ↗