এ আবার কেমন ধারা প্রশ্ন!
প্রশ্নটা করতে বাধ্য করছেন তাওহিদ হৃদয়ই।
সিলেটে ডাবল সেঞ্চুরি করেছেন, জোহানেসবার্গে সেঞ্চুরি...এরপর প্রশ্নটা কি অবধারিত নয়!
ক্রিকেটের মতো দলীয় খেলায় একজন খেলোয়াড়কে নিয়ে এমন প্রশ্ন তখনই হয়, যখন তিনি তাওহিদ হৃদয়ের মতো কিছু করেন। তা তাওহিদ হৃদয় কী করেছেন? আপনি হয়তো জানেন। না জানলেও ওপরে তো একটু বলাই হলো।
সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডাবল সেঞ্চুরির পর তাওহিদ হৃদয়তা সেঞ্চুরি–ডাবল সেঞ্চুরি তো আরও অনেক ব্যাটসম্যানই করেন। তাওহিদ হৃদয় কোথায় আলাদা? আলাদা প্রথম চার টেস্টের পারফরম্যান্সে। এই চার টেস্টে হৃদয় রান করেছেন ৫৩৮। একটা তথ্য জানলে যেটির মাহাত্ম্য বুঝতে সুবিধা হবে। প্রায় ১৫০ বছর বয়সী টেস্ট ক্রিকেটে প্রথম চার টেস্টে এর চেয়ে বেশি রান করতে পেরেছেন মাত্র ছয়জন। নামগুলো জেনে নিন আগে—সুনীল গাভাস্কার (৭৭৪), জর্জ হেডলি (৭০৩), কনরাড হান্ট (৫৭৭), জাভেদ মিয়াঁদাদ (৫৭৩), কামিন্দু মেন্ডিস (৫৫৩) ও বিনোদ কাম্বলি (৫৪৪)।
সেঞ্চুরিয়নে কী করবেন হৃদয়

এর পরের নামটিই তাওহিদ হৃদয়। প্রথম চার টেস্টে যাঁর এমন পারফরম্যান্স, পঞ্চম টেস্টে তিনি কী করবেন, এ কৌতূহল জাগাটাই তো স্বাভাবিক। প্রশ্নটা এ কারণেই—সেঞ্চুরিয়নে কী করবেন হৃদয়?
একেবারে চার টেস্ট ধরলে দারুণ এক শুরু। তবে দুই টেস্ট–দুই টেস্ট করে ভাগ করে নিলে তাওহিদ হৃদয়ের শুরুর গল্পটা আরও চমকপ্রদ। প্রথম চার টেস্টে হৃদয়ের চেয়ে বেশি রান করা পাঁচজনের মধ্যে কেউই প্রথম দুই টেস্টে হৃদয়ের মতো বিবর্ণ ছিলেন না।
গত জুনে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেকে দুই ইনিংসে ৩ ও ৯। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুরে ৪২ ও ০। প্রথম দুই টেস্টের চার ইনিংসে হৃদয়ের রান মাত্র ৫৪। পরের দুই টেস্টে যা ৪৮৪। এই বৈপরীত্যের সঙ্গে শুধু বিনোদ কাম্বলিরই একটু তুলনা চলে। প্রথম দুই টেস্টে কাম্বলির রান ছিল ৯৩, পরের দুই টেস্টে দুই ডাবল সেঞ্চুরিতে ৪৫১। হেডলি, হান্ট ও মিয়াঁদাদের তো টেস্ট অভিষেকেই সেঞ্চুরি ছিল। কামিন্দু মেন্ডিসের দ্বিতীয় টেস্টেই জোড়া সেঞ্চুরি, সেটিও আবার বাংলাদেশের বিপক্ষেই (সিলেট, ২০২৪)।
রঙিন পোশাকে বাংলাদেশের জার্সিতে ১ শর বেশি ম্যাচ খেলেছেন তাওহিদ হৃদয় প্রথম দুই টেস্টের বিবর্ণ হৃদয় রানসংখ্যায়ও পুরোপুরি প্রতিফলিত নন। মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ইনিংসেই তাঁর আউট হওয়ার ধরন নিয়ে তুমুল আলোচনা হয়েছে। আলোচনার চেয়ে সমালোচনা লেখাই ভালো। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় বলেই অমন চালাতে গিয়ে আউট হওয়ার পর তাঁর গায়ে ‘টেস্ট ক্রিকেটে চলে না’ সিলই মেরে দিয়েছিলেন অনেকে। হৃদয়ের একটু বেশিই মাইক্রোস্কোপের নিচে থাকার আরেকটা কারণও থাকতে পারে। সাদা বলের ক্রিকেটে অনেক দিনই বাংলাদেশ দলে অপরিহার্য। ৫৮টি ওয়ানডে খেলে ফেলেছেন, ৬৭টি টি–টুয়েন্টি। টেস্ট ক্রিকেটে মানিয়ে নিতে পারবেন কি পারবেন না, প্রশ্নটা তাই ছিলই। তা যতই কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকায় প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংস খেলে আসুন না কেন!
৭ ইনিংসেই ৫১৫ রান, হৃদয়ের ব্যাটে রেকর্ডের গানভাগ্যের একটু এপাশ–ওপাশ করাটাই কারও জীবনে কেমন পার্থক্য গড়ে দিতে পারে, হৃদয়ের গল্পটা তারও একটা উদাহরণ। মিরপুরে পাওয়া মাথায় চোট মুমিনুলকে ছিটকে না ফেললে সিলেটে পরের টেস্টে হৃদয় হয়তো খেলারই সুযোগ পান না। ইতিহাস গড়া ওই ইনিংসটিও খেলা হয় না।
বাংলাদেশ ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকায় ট্রিপল সেঞ্চুরির পর তাওহিদ হৃদয়ইতিহাস কেন, সেটিও আপনার জানা বলেই ধরে নিচ্ছি। সিলেটে হৃদয়ের অপরাজিত ২৪২ রানের সেই ইনিংসটি দেখে থাকলে হয়তো একটা আফসোস আপনার মনেও জেগেছে। সর্বোচ্চ রান–সর্বোচ্চ ছক্কার বাংলাদেশের রেকর্ড তো হয়েছেই, আর একটা ছক্কা মারলে বিশ্ব রেকর্ডটাও হয়ে যেত। ছক্কা মারাটাকে এমন সহজ মনে করাচ্ছিলেন যে বাংলাদেশ অলআউট হয়ে না গেলে যা অবধারিত বলেই মনে হচ্ছিল।
সিলেটের পর জোহানেসবার্গ—মাঝখানে এত কম সময় যে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটা ছিল রাবাদা অ্যান্ড কোংয়ের দুর্দান্ত বোলিং সামলানোর চেয়েও বড় চ্যালেঞ্জ। হৃদয়ের ব্যাটিং দেখে যদিও তা বোঝার উপায় থাকেনি। লিটনের সঙ্গে তাঁর পার্টনারশিপটি প্রাচ্যদেশীয় ব্যাটিংয়ের দারুণ এক বিজ্ঞাপন; যা মনে করিয়ে দিচ্ছিল ১৯৯৭ সালে কেপটাউনে শচীন টেন্ডুলকার ও মোহাম্মদ আজহারউদ্দিনের সেই পার্টনারশিপকে।
রেকর্ড গড়া ইনিংস নিয়ে হৃদয় বললেন, ‘এটা আমার স্বপ্ন ছিল’প্রথম চার টেস্টের মতো প্রথম পাঁচ টেস্টেও সবচেয়ে বেশি রানের রেকর্ডটি সুনীল গাভাস্কারের। যেটি ভাঙতে হৃদয়কে করতে হবে ২৯৪ রান। কঠিন, খুবই কঠিন। তবে এক টেস্ট আগেই সিলেটে কি দুই ইনিংস মিলিয়ে ৩২৪ রান করেননি হৃদয়!সেঞ্চুরিয়নে এমন কিছুর পুনরাবৃত্তি খুবই সম্ভব। শুধু মাঠটাই তো আলাদা, আর কিছু্ই নয়। জোহানেসবার্গ আর প্রিটোরিয়া টুইন সিটি। জোহানেসবার্গের ওয়ান্ডারার্স আর প্রিটোরিয়ার সুপার স্পোর্ট পার্কের দূরত্ব ৩৬ কিলোমিটারের মতো। এ দুই মাঠে পরপর খেলা থাকলে দলগুলো হোটেলও বদলায় না। বাংলাদেশও বদলায়নি। দক্ষিণ আফ্রিকাও না।
জোহানেসবার্গ টেস্টে তাওহিদ হৃদয়সেঞ্চুরিয়নে হৃদয় কী করবেন—সেই ভবিষ্যদ্বাণী করে নিজের ওপর চাপ বাড়ানোর কী দরকার! তবে ‘কী করিলে কী হইবে’ এমন কিছু জল্পনা–কল্পনা তো করাই যায়। প্রথম চার টেস্টের মতো প্রথম পাঁচ টেস্টেও সবচেয়ে বেশি রানের রেকর্ডটি সুনীল গাভাস্কারের। যেটি ভাঙতে হৃদয়কে করতে হবে ২৯৪ রান। কঠিন, খুবই কঠিন। তবে এক টেস্ট আগেই সিলেটে কি দুই ইনিংস মিলিয়ে ৩২৪ রান করেননি হৃদয়!
ঠিক আছে, গাভাস্কার না হয় গাভাস্কারের জায়গাতেই থাকুন। রেকর্ডে এরপর যাঁর নাম, সেই ‘ব্ল্যাক ব্র্যাডম্যান’ জর্জ হেডলিও। হেডলির সঙ্গে হৃদয়ের দূরত্ব এখন ১৭৬ রান। এই দুজন একটু ধূসর অতীত। প্রথম পাঁচ টেস্টে সবচেয়ে বেশি রানের তালিকায় পরের তিনটি নাম যেখানে ঘোরতর বর্তমান—কামিন্দু মেন্ডিস (৬৩১), হ্যারি ব্রুক (৬২৩) ও ডেভন কনওয়ে (৬২৩)। দুই ইনিংস মিলিয়ে হৃদয় ৯৪ রান করলেই তো পেছনে পড়ে যাবেন এ তিনজনই। সম্ভব, খুবই সম্ভব।
হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে যত কীর্তিও হ্যাঁ, সর্বকালের সেরা ব্যাটসম্যান স্যার ডন ব্র্যাডম্যানও উঁকিঝুঁকি দিচ্ছেন এই তালিকায়। ওই তিনজনের পর কনরাড হান্ট, এরপরই তিনি। স্যার ডনকে সাত থেকে আটে নামিয়ে দিতে হৃদয়ের ব্যাট থেকে ৭০ রানই যথেষ্ট।
পারবেন কি পারবেন না, এটা তো পরের কথা। এই যে এমন একটা আলোচনা করতে পারছি, সেজন্যই ধন্যবাদ জানাতে ইচ্ছা করছে তাওহিদ হৃদয়কে।।
৩৫০ রানের ইনিংসে হৃদয়ের যত কীর্তি

Source - www.prothomalo.com ↗