ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে মেঘনা-গোমতী নদীর ওপর চট্টগ্রামমুখী সেতুর বিয়ারিং প্যাডে ত্রুটি দেখা দিয়েছে। সেতুতে অতিরিক্ত কম্পন অনুভূত হওয়ায় নিরাপত্তার স্বার্থে এর দুই লেনে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। বিকল্প হিসেবে পাশের নতুন সেতু দিয়ে ঢাকা ও চট্টগ্রাম উভয়মুখী যানবাহন চলাচলের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ।
রবিবার (২২ নভেম্বর) বিকাল ৫টা থেকে পুরোনো সেতুটির দুই লেন বন্ধ রয়েছে।... বিস্তারিত