প্রযুক্তির উন্নতির কারণে এখন বড় পর্দার টিভির খুব কাছে বসেও স্পষ্ট ছবি দেখা যায়। বিশেষ করে ফোরকে (৪কে) রেজোল্যুশনের টিভিতে ছবির মান ভালো থাকায় আগের তুলনায় বড় পর্দার টিভি কেনার প্রতি আগ্রহী হয়ে উঠেছেন অনেকেই। তবে বড় পর্দার টিভি কিনলেই যে দেখার অভিজ্ঞতা ভালো হবে, তা নয়। ঘরের আকারের তুলনায় টিভির পর্দা বেশি বড় হলে দেখার সময় অস্বস্তি হতে পারে। তাই টিভি কেনার আগে ঘরের আকারের পাশাপাশি বসার জায়গা থেকে পর্দার দূরত্ব জানা প্রয়োজন।
বসার জায়গা থেকে টিভির দূরত্ব
টিভির পর্দার উপযুক্ত আকার নির্ধারণের ক্ষেত্রে প্রথমেই বসার জায়গা থেকে টিভির দূরত্ব মেপে নিতে হবে। অর্থাৎ সোফা বা চেয়ারে বসলে চোখ থেকে টিভির পর্দা পর্যন্ত দূরত্ব কত, সেটি জানতে হবে।
ঘরের আয়তন অনুযায়ী টিভির পর্দা কত বড় হওয়া উচিত

ফোরকে টিভির ক্ষেত্রে পর্দার আকার নির্ধারণে একটি সহজ হিসাব অনুসরণ করা যায়। বসার জায়গা থেকে টিভির দূরত্ব ইঞ্চিতে মেপে সেটিকে ১ দশমিক ২ থেকে ১ দশমিক ৫ দিয়ে ভাগ করলে পর্দার উপযুক্ত আকার সম্পর্কে ধারণা পাওয়া যাবে। এ হিসাবে দূরত্ব অনুযায়ী টিভির পর্দার আকার হতে পারে—
• ৫ থেকে ৬ ফুট দূরত্বে ৪৩ ইঞ্চি।
• ৬ থেকে সাড়ে ৭ ফুট দূরত্বে ৫০ ইঞ্চি।
• ৭ থেকে ৯ ফুট দূরত্বে ৫৫ ইঞ্চি।
• সাড়ে ৮ থেকে ১০ ফুট বা তার বেশি দূরত্বে ৬৫ ইঞ্চি।
যাঁরা নিয়মিত সিনেমা বা খেলাধুলা দেখেন, তাঁরা তুলনামূলক কাছ থেকে বসে বড় পর্দায় দেখার অভিজ্ঞতা নিতে পারেন। সে ক্ষেত্রে এক সাইজ বড় পর্দার টিভি বেছে নেওয়া যেতে পারে। অন্যদিকে যাঁরা মূলত সংবাদ বা সাধারণ অনুষ্ঠান দেখেন, তাঁদের জন্য অপেক্ষাকৃত ছোট পর্দার টিভিও যথেষ্ট হতে পারে।
টিভি কেনার সময় যেসব বিষয় খেয়াল রাখবেন
টিভি কেনার সময় অনেকেই ঘরের আয়তনকে বেশি গুরুত্ব দেন। কিন্তু টিভি দেখার সময় কোথায় বসবেন, সেটি বিবেচনায় রাখেন না। অথচ বড় বসার ঘর হলেই বড় পর্দার টিভি প্রয়োজন, এমন নয়। যেমন বসার জায়গা থেকে টিভির দূরত্ব যদি ৭ ফুট হয়, তাহলে ৭৫ ইঞ্চি টিভি অতিরিক্ত বড় মনে হতে পারে। তাই ঘরের আয়তনের পাশাপাশি বসার জায়গা থেকে টিভির দূরত্বও বিবেচনা করা উচিত।
টিভি দেয়ালে লাগানোর উচ্চতাও দেখার অভিজ্ঞতায় প্রভাব ফেলে। বসে টিভি দেখার সময় পর্দার মাঝখানের অংশটি চোখের উচ্চতার কাছাকাছি থাকা ভালো। টিভি বেশি উঁচুতে লাগানো হলে দীর্ঘ সময় দেখার কারণে ঘাড়ে ব্যথা বা অস্বস্তি হতে পারে। বড় পর্দার ক্ষেত্রে এ সমস্যা আরও বেশি অনুভূত হতে পারে।
পর্দার আকারের পাশাপাশি ভিডিওর মানও বিবেচনায় রাখা প্রয়োজন। কারণ, বড় পর্দায় নিম্নমানের ভিডিও দেখলে ছবির অস্পষ্টতা ও ত্রুটিগুলো বেশি স্পষ্ট হয়ে ওঠে। যাঁরা মূলত সাধারণ মানের ডিটিএইচ (ডাইরেক্ট টু হোম) চ্যানেল দেখেন, তাঁদের কাছে বড় পর্দায় ছবির মান আশানুরূপ মনে না-ও হতে পারে। অন্যদিকে এইচডি চ্যানেল ও ফোরকে স্ট্রিমিং কনটেন্ট বড় পর্দায় তুলনামূলক ভালো দেখা যায়।
টিভি রাখার জায়গার মাপও আগে থেকে যাচাই করে নেওয়া জরুরি। অনেক টিভির স্ট্যান্ডের দুই পাশের পা পর্দার প্রান্তের কাছাকাছি থাকে। ফলে ৬৫ ইঞ্চি টিভি রাখার জন্য বেশ চওড়া টেবিল বা স্ট্যান্ডের প্রয়োজন হতে পারে। তাই টিভি কেনার আগে স্ট্যান্ডের প্রস্থের সঙ্গে টেবিলের মাপ মিলিয়ে নেওয়া উচিত।
৫০ ইঞ্চি পর্দার টিভি কতটা প্রয়োজন
৪৩ ইঞ্চি টিভি ছোট মনে হলে, আবার ৫৫ ইঞ্চি টিভি ঘরের জন্য বেশি বড় হলে ৫০ ইঞ্চি টিভি মাঝামাঝি ভালো বিকল্প হতে পারে। বিশেষ করে মাঝারি আকারের ঘরের জন্য এ মাপের টিভি বেশ উপযোগী। তবে বাজারে বিভিন্ন মাপের টিভির মজুত ও প্রাপ্যতা সময়ের সঙ্গে পরিবর্তিত হয়। তাই কেনার আগে পছন্দের মাপের টিভি বাজারে পাওয়া যাচ্ছে কি না, তা যাচাই করে নেওয়া ভালো।
টিভি কেনার আগে পর্দার আকার যাচাই
টিভি কেনার আগে পর্দার আকার নিয়ে নিশ্চিত হতে একটি সহজ কৌশল অনুসরণ করতে পারেন। যে মাপের টিভি কিনতে চান, সেই অনুযায়ী একটি কার্ডবোর্ড কেটে দেয়ালে লাগিয়ে দেখুন। চাইলে টেপ দিয়েও দেয়ালে টিভির সম্ভাব্য আকার চিহ্নিত করতে পারেন। এরপর নিজের স্বাভাবিক বসার জায়গায় বসে কয়েক দিন বিষয়টি পর্যবেক্ষণ করুন।
এতে সহজেই বোঝা যাবে, নির্বাচিত মাপের টিভি ঘরের জন্য উপযুক্ত কি না। পর্দাটি খুব ছোট মনে হচ্ছে, নাকি ঘরের তুলনায় বেশি বড় হয়ে যাচ্ছে, সে বিষয়েও ধারণা পাওয়া যাবে। কেনার আগে এভাবে পরীক্ষা করে নিলে ভুল মাপের টিভি কেনার আশঙ্কা কমবে।
সঠিক পর্দার টিভি কেন গুরুত্বপূর্ণ
টিভির পর্দার আকার শুধু ঘরের সৌন্দর্যের সঙ্গে সম্পর্কিত নয়, এটি দেখার স্বাচ্ছন্দ্যেও প্রভাব ফেলে। তাই বাজেটের মধ্যে সবচেয়ে বড় টিভি কেনার পরিবর্তে বসার জায়গা থেকে পর্দার দূরত্ব, ঘরের আকার এবং কী ধরনের অনুষ্ঠান বা ভিডিও দেখা হবে, সেসব বিষয় বিবেচনায় রাখা উচিত। সঠিক মাপের টিভি বেছে নিতে পারলে দীর্ঘদিন স্বাচ্ছন্দ্যে টিভি দেখার অভিজ্ঞতা পাওয়া যাবে। কেনার সময় একটু হিসাব করে সিদ্ধান্ত নিলেই পরবর্তী সময়ে পর্দা ছোট বা বড় মনে হওয়ার আক্ষেপ এড়ানো সম্ভব।
সূত্র: নিউজ ১৮

Source - www.prothomalo.com ↗