চট্টগ্রাম নগরের মোহরায় মদপানের পর অসুস্থ হয়ে দুজনের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, দুজন ‘বিষাক্ত মদ’ পান করেছিলেন। গতকাল রোববার নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।
মারা যাওয়া দুই ব্যক্তির মধ্যে একজনের বয়স ৫৫ বছর। তিনি মোহরার খেজুরতলা এলাকার বাসিন্দা। অন্যজনের বয়স ৫২ বছর। তাঁর বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায়। গতকালই দুজনের মরদেহ সৎকার করা হয়েছে।
পুলিশ জানায়, গত শুক্রবার রাতে মোহরার খেজুরতলার ব্রাহ্মণপাড়া এলাকায় একটি অনুষ্ঠানে বিষাক্ত মদ পান করেন পাঁচ থেকে ছয় ব্যক্তি। এরপর তাঁদের মধ্যে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে।
জানতে চাইলে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত
চট্টগ্রামে ‘বিষাক্ত মদ’ পানে দুজনের মৃত্যু

কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, মদ পানের পর বিষক্রিয়ায় দুজনের মৃত্যু হয়েছে। বিষাক্ত মদ পানে মৃত্যুর বিষয়টি পুলিশকে তাৎক্ষণিকভাবে অবহিত করা হয়নি। সৎকারের পর ঘটনা জানতে পারে পুলিশ।
Source - www.prothomalo.com ↗