সৌদি আরবের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর ভাঙা পায়ে পচন ধরে। শেষ পর্যন্ত ডান পা কেটে ফেলতে হয়।
মায়ের নামে থাকা জমিটুকু বিক্রি করে সৌদি আরবে গিয়েছিলেন রাজু আহম্মেদ। প্রথম মাসের বেতন পেয়ে বাড়িতে টাকা পাঠান। এরপর সৌদিতে অন্যের বাসায় কাজ করার সময় একটি গ্যাস সিলিন্ডার ডান পায়ের ওপর পড়ায় গুরুতর আঘাত পান। মুহূর্তের মধ্যে ভেঙে যায় পায়ের হাড়। ক্ষত হয় অনেকটা জায়গাজুড়ে।
সৌদি আরবের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাজুর ভাঙা পায়ে পচন ধরে। শেষ পর্যন্ত ডান পা কেটে ফেলতে হয়। কেটে ফেলা পায়ের ক্ষত তখনো শুকায়নি। এর মধ্যেই গত ৩১ অক্টোবর তাঁকে দেশে পাঠিয়ে দেওয়া হয়। বর্তমানে অর্থাভাবে চিকিৎসা করাতে না পেরে বাড়িতে অসহায় হয়ে পড়ে আছেন তিনি।
জমি বিক্রি করে বিদেশে, এক পা হারিয়ে বিপাকে রাজু

২০ বছর বয়সী রাজু আহম্মেদ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নের মনোহরপুর গ্রামের কামাল হোসেন ও কদবানু বিবি দম্পতির ছেলে। তাঁর আরও দুই ভাই আছেন। বড় ভাই রাজন আহম্মেদ ইট ভাঙার কাজ করেন। ছোট ভাই রুবেল হোসেন দ্বিতীয় শ্রেণিতে পড়ে। রাজু নবম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছেন। এরপর সংসারের চাপে উপার্জনের আশায় সৌদি আরবে গিয়েছিলেন।
রাজু গত ২ আগস্ট সৌদি আরবে যান। সেখানে মক্কা শহরের একটি বাসায় মাসে ৪০ হাজার টাকা বেতনে কাজ নেন।রাজুর বাবা কামাল হোসেন প্রথম আলোকে বলেন, ছেলেকে বিদেশে পাঠাতে প্রয়োজন হয় সাড়ে পাঁচ লাখ টাকা। তাঁর স্ত্রী কদবানু বিবির বাবার বাড়ি থেকে পাওয়া ১৩ শতক জমি ৫ লাখ টাকায় বিক্রি করেন। সেই টাকার সঙ্গে আরও ৫০ হাজার টাকা ধার করে ছেলেকে সৌদি আরবে পাঠানোর ব্যবস্থা করেন।
রাজুর বড় ভাই রাজন আহম্মেদের আলাদা সংসার। স্ত্রী ও দুই ছেলে আছে তাঁর পরিবারে। ইট ভাঙার পাশাপাশি কৃষিশ্রমিকের কাজ করেন রাজন। তবে শারীরিক অবস্থা ভালো না থাকায় ঠিকমতো কাজ করতে পারেন না। তাঁর পক্ষেও ভাইয়ের চিকিৎসার খরচ বহন করা কঠিন হয়ে পড়েছে।
রাজু গত ২ আগস্ট সৌদি আরবে যান। সেখানে মক্কা শহরের একটি বাসায় মাসে ৪০ হাজার টাকা বেতনে কাজ নেন। ঠিকমতোই কাজ করছিলেন। ১ সেপ্টেম্বর প্রথম মাসের বেতনও পান। নিজের কাছে কিছু টাকা রেখে বাকি টাকা বাড়িতে পাঠিয়ে দেন।
কদবানু বিবি, রাজুর মাছেলের পা ভালো হতে আরও লাখ টাকা লাগবে। তা ছাড়া ভবিষ্যতে তাঁকে কিছু করে খেতে হলে কৃত্রিম পা লাগাতে হবে। এর কোনোটিই করার সামর্থ্য নেই।রাজু আহম্মেদ বলেন, কাটা পায়ের ক্ষত কোনোভাবেই শুকাচ্ছে না। উল্টো ভেতর থেকে সারাক্ষণ পুঁজ ও রক্ত বের হচ্ছে। যন্ত্রণায় ঘুমাতে পারেন না। বাড়িতে ফিরে চিকিৎসা করানোর জন্য একবার যশোরের একটি ক্লিনিকে গিয়েছিলেন। কিন্তু টাকার অভাবে এখন আর যেতে পারছেন না।
১৩ নভেম্বর মনোহরপুর গ্রামে রাজু আহম্মেদের বাড়িতে গিয়ে দেখা যায়, টিনের বেড়ার ঘরের বারান্দায় বসে আছেন রাজু। নিজের জীবনের দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্না শুরু করেন। আক্ষেপ করে রাজু আহম্মেদ বলেন, ‘পরিবারের সবার মুখে হাসি ফোটানোর জন্য বিদেশে গিয়েছিলাম। এখন এই শরীর নিয়ে কীভাবে বাকি জীবন চলবে?’
ভিটেবাড়ি ছাড়া আর কিছুই নেই উল্লেখ করে রাজু আহম্মেদের মা কদবানু বিবি বলেন, ছেলের পা ভালো হতে আরও লাখ টাকা লাগবে। তা ছাড়া ভবিষ্যতে তাঁকে কিছু করে খেতে হলে কৃত্রিম পা লাগাতে হবে। এর কোনোটিই করার সামর্থ্য তাঁদের নেই। অর্থের অভাবে ছেলেকে চিকিৎসকের কাছেও নিতে পারছেন না। ছেলেটা সারাক্ষণ বিছানায় শুয়ে শুধু কাঁদেন।

Source - www.prothomalo.com ↗