চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনে নিয়োজিত শাটল ট্রেনের একটি বগিতে রাতের আঁধারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে দ্রুত আগুন নিভিয়ে ফেলার কারণে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। গতকাল রোববার রাত আটটার দিকে চট্টগ্রাম নগরের বটতলী স্টেশনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টায় বটতলী থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে একটি ট্রেন ছাড়ার নির্ধারিত সময় ছিল। এর আগে রাত ৮টা ৫ মিনিটের দিকে ট্রেনটির সামনের দিক থেকে তৃতীয় বগির দরজার কাছে আগুন দেওয়া হয়। রেলকর্মী ও স্টেশনে থাকা শিক্ষার্থীরা দ্রুত এগিয়ে গিয়ে আগুন নিভিয়ে ফেলেন। পরে রেলকর্মী ও শিক্ষার্থীরা বগিতে উঠে দেখতে পান ভেতরে একটি কেরোসিনের বোতল কেউ রেখে গেছে। এ ছাড়া ট্রেনের কয়েকটি আসনে কেরোসিন মাখানো রয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে রাতের আঁধারে আগুন, দ্রুত নেভালেন রেলকর্মী ও শিক্ষার্থীরা
ঘটনার প্রত্যক্ষদর্শীদের একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তাওসিফ হোসেন। তিনি বলেন, ‘টিউশনি শেষ করে ফেরার পথে বটতলী স্টেশন থেকে শাটল ট্রেনে উঠতে গিয়ে এ ঘটনার মুখোমুখি হই। বগিতে ওঠার ঠিক আগমুহূর্তে একজন চিৎকার করে, বগিতে আগুন লেগেছে। আগুন নেভাতে রেলওয়ের একজন কর্মী প্রথমে এগিয়ে যান। তাঁর দেখাদেখি আমিও আগুন নেভানোর চেষ্টা করি। সবাই মিলে কিছুক্ষণের মধ্যেই আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হই।’
তাওসিফ আরও বলেন, ‘বগিটির ভেতরে কেরোসিনের তীব্র গন্ধ ছিল। পরে বগিতে তল্লাশি করে একটি কেরোসিনের বোতল পাওয়া যায়। বগিটির বেশ কয়েকটি আসনেও কেরোসিন মাখানো ছিল। এতে মনে হয়েছে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে আগুন লাগানোর চেষ্টা করা হয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. কামরুল হোসেন প্রথম আলোকে বলেন, ‘শাটল ট্রেনটি স্টেশনে দাঁড়িয়ে থাকা অবস্থায় কেউ আগুন দিয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলেছে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। অন্য একটি ট্রেন দিয়ে শাটল চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।’
মো. কামরুল হোসেন আরও বলেন, ‘স্টেশনে অবস্থানকালে এবং যাত্রী ওঠানামার সময় ট্রেনের নিরাপত্তার দায়িত্ব রেলওয়ে কর্তৃপক্ষের। তবে বিশ্ববিদ্যালয়ের স্টেশনে আমাদের টহল দল রয়েছে। ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষকে নিরাপত্তা বাড়ানোর অনুরোধ জানিয়েছি। তারা টহল ও নজরদারি বাড়ানোর আশ্বাস দিয়েছে।’
চট্টগ্রাম স্টেশনের স্টেশন মাস্টার আবু জাফর মজুমদার প্রথম আলোকে বলেন, ‘ট্রেনটি ছাড়ার আগে সামনের দিক থেকে তৃতীয় বগির দরজার কাছে আগুন দেওয়া হয়েছিল। কেউ একজন দরজার কাছে কেরোসিনজাতীয় পদার্থ ঢেলে টিস্যুতে আগুন ধরিয়ে দেন বলে ধারণা করা হচ্ছে। আমাদের কর্মীরা বালু দিয়ে আগুন নিভিয়ে ফেলেন। ৩০ সেকেন্ডের মধ্যে আগুন চোখে পড়ায় তা বড় আকার ধারণ করতে পারেনি।’ তিনি আরও বলেন, ‘রেলওয়ে পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে জড়িত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা করছে। তবে ঘটনাস্থল কিছুটা অন্ধকার হওয়ায় ফুটেজ পুরোপুরি স্পষ্ট নয়।’

Source - www.prothomalo.com ↗