হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় পৌনে ৪ কোটি টাকা মূল্যের স্বর্ণের বারসহ মোহাম্মদ রুহুল আমিন নামে এক যুবককে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর (সিআইআইডি)। তার কাছ থেকে ১১৭ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৭৮ লাখ টাকা।
সোমবার (২৩ নভেম্বর) সকালে বিমানবন্দরের কাস্টমস হলের গ্রিন চ্যানেল এলাকা থেকে তাকে আটক করা হয়।... বিস্তারিত