রাজবাড়ীর কালুখালী উপজেলার খাগজানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং পাংশা-কালুখালী প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মো. আমজাদ হোসেন ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রাত ৩টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর মৃত্যুতে শিক্ষক, শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ কর্মজীবনে তিনি শিক্ষা বিস্তারের পাশাপাশি শিক্ষক সমাজের সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
মরহুমের মৃত্যুতে স্থানীয় শিক্ষক সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পাংশা-কালুখালী প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মো. আমজাদ হোসেন আর নেই

আজ বিকেল ৩টায় আখরজানি স্কুল মাঠে জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।
Source - www.bd24live.com ↗