বিশ্বব্যাংকের আন্তর্জাতিক ঋণ প্রতিবেদন ২০২৬ অনুযায়ী, বাংলাদেশের মানুষের মাথাপিছু বৈদেশিক ঋণের পরিমাণ এখন প্রায় ৬৪৬ মার্কিন ডলার। প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের শেষে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণ দাঁড়িয়েছে ১১ হাজার ৩৪৪ কোটি মার্কিন ডলার। এটি আগের বছরের তুলনায় ৮ দশমিক ৬ শতাংশ বেশি এবং ২০১৫ সালের ৩ হাজার ৮৭৭ কোটি ডলারের প্রায় তিন গুণ।
ঋণ ও জিডিপির অনুপাত মূল্যায়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, ঋণের অর্থ ব্যবহার করে ভবিষ্যতে আয় বাড়ানোর সুযোগ তৈরি হচ্ছে কি না। পাশাপাশি দেখতে হবে, শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য জরুরি খাতে ব্যয় কমানো ছাড়াই দেশ ঋণ পরিশোধ করতে পারবে কি না এবং বৈদেশিক মুদ্রার আয় দিয়ে বৈদেশিক ঋণের দায় মেটানো সম্ভব হবে কি না।
ঋণ বাড়ছে, পরিশোধের সক্ষমতা কতটা বাড়ছে

বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এসব প্রশ্ন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ২০২৫ সালে দেশের বৈদেশিক ঋণের পরিমাণ ছিল মোট জাতীয় আয়ের ২৩ দশমিক ৬ শতাংশ এবং রপ্তানি আয়ের ২১০ দশমিক ৫ শতাংশ। একই সময়ে বৈদেশিক ঋণের সুদ ও আসল পরিশোধে ব্যয় হয়েছে রপ্তানি আয়ের ১৫ দশমিক ৭ শতাংশের সমপরিমাণ অর্থ। এসব তথ্য থেকে বোঝা যায়, সরকারি অর্থ ব্যবস্থাপনা এবং বৈদেশিক মুদ্রাবাজারের স্থিতিশীলতার জন্য সুষ্ঠু ঋণ ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
খেলাপি ঋণ: সামনের দরজা বন্ধ, পেছনের দরজা খোলাখেলাপি ঋণ: নীতি বদলালে কি বাস্তবতা বদলাবেএখানে বৈদেশিক ঋণ এবং সরকারের মোট ঋণের মধ্যে পার্থক্য বোঝা জরুরি। বিশ্বব্যাংকের বৈদেশিক ঋণের হিসাবে সরকারের নেওয়া ঋণ, সরকারি নিশ্চয়তা বা গ্যারান্টিযুক্ত ঋণ, সরকারি গ্যারান্টি ছাড়া বেসরকারি খাতের বৈদেশিক ঋণ এবং স্বল্পমেয়াদি ঋণ অন্তর্ভুক্ত রয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের হিসাবে, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের মোট সরকারি ঋণ ছিল জিডিপির ৪১ দশমিক ৩ শতাংশ। এর অর্ধেকের বেশি ছিল অভ্যন্তরীণ ঋণ। অর্থাৎ দুটি হিসাবের আওতা আলাদা। তাই এগুলোকে একই ধরনের ঋণের হিসাব হিসেবে ব্যাখ্যা করা ঠিক হবে না।
বাংলাদেশের ঋণ ও জিডিপির অনুপাত উদ্বেগের বিষয়। কারণ, দেশের অর্থনীতি এখনো টেকসই স্থিতিশীলতা অর্জন করতে পারেনি। দীর্ঘদিনের উচ্চ মূল্যস্ফীতি, বেসরকারি বিনিয়োগে স্থবিরতা, ব্যাংকিং খাতের দুর্বলতা, রাজস্ব আহরণে ঘাটতি, কম প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এবং আন্তর্জাতিক পরিস্থিতির কারণে রপ্তানি খাতের ঝুঁকি অর্থনীতিকে চাপে রেখেছে। এই পরিস্থিতিতে ঋণের সুদ ও আসল পরিশোধে বেশি অর্থ ব্যয় হলে উৎপাদনশীলতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রয়োজনীয় সংস্কারের জন্য অর্থের সংকট তৈরি হতে পারে।
ঋণবাংলাদেশের ঋণ বৃদ্ধির অন্যতম কারণ অবকাঠামো উন্নয়ন ও বাজেটঘাটতি মেটাতে ঋণ গ্রহণ। পরিকল্পিতভাবে বন্দর, বিদ্যুৎ সঞ্চালনব্যবস্থা, রেলপথ কিংবা বন্যা প্রতিরোধের মতো প্রকল্পে ঋণের অর্থ বিনিয়োগ করা হলে উৎপাদনশীলতা বাড়তে পারে। এতে অর্থনীতির সক্ষমতা বাড়ে এবং ঋণ পরিশোধও সহজ হয়। কিন্তু প্রকল্পের ব্যয় বেড়ে গেলে, বাস্তবায়নে বিলম্ব হলে কিংবা প্রকল্প শেষ হওয়ার পর প্রত্যাশিত অর্থনৈতিক সুফল না পাওয়া গেলে সমস্যা তৈরি হয়। গত এক দশকে বাংলাদেশে এমন অভিজ্ঞতা দেখা গেছে। এসব ক্ষেত্রে ঋণের দায় থেকে যায়, কিন্তু সেই ঋণ ব্যবহার করে প্রত্যাশিত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জিত হয় না।
বৈদেশিক ঋণের ক্ষেত্রে টাকার বিনিময় হারও একটি বড় ঝুঁকি। টাকার মান কমে গেলে ডলারে নেওয়া ঋণের পরিমাণ অপরিবর্তিত থাকলেও টাকা দিয়ে সেই ঋণ পরিশোধের ব্যয় বেড়ে যায়। বিশেষ করে যেসব প্রকল্পে বিদেশ থেকে যন্ত্রপাতি আমদানি করতে হয়, কিন্তু প্রকল্প থেকে সরাসরি বৈদেশিক মুদ্রা আয় হয় না, সেসব ক্ষেত্রে ঝুঁকি আরও বেশি। তাই কোনো প্রকল্প গ্রহণের আগে শুধু নির্মাণব্যয় ও দেশের অভ্যন্তরে সম্ভাব্য সুফল বিবেচনা করলেই চলবে না।
রাজস্ব খাত: সংস্কারের পেছনে সদিচ্ছা, নাকি ঋণ পাওয়ার শর্ত পূরণঋণ করে উন্নয়ন দুর্নীতিকে আরও উসকে দেবে প্রকল্প বাস্তবায়ন ও পরিচালনায় কত বৈদেশিক মুদ্রা প্রয়োজন হবে এবং প্রকল্পটি রপ্তানি বৃদ্ধি, আমদানি ব্যয় সাশ্রয় কিংবা অন্য কোনো উপায়ে বৈদেশিক মুদ্রা অর্জনে কতটা অবদান রাখবে, সেটিও মূল্যায়ন করতে হবে। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পর বাংলাদেশকে এমন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে, যখন কিছু বিশেষ আর্থিক সুবিধা কমে যেতে পারে এবং নতুন ঋণ তুলনামূলক কঠিন শর্তে নিতে হতে পারে। তাই এখন থেকেই একটি সুপরিকল্পিত ঋণ ব্যবস্থাপনা কৌশল গ্রহণ করা প্রয়োজন।
প্রথমত, মধ্য মেয়াদে রাজস্ব বাড়াতে বাস্তবসম্মত পরিকল্পনা প্রয়োজন। করের আওতা বাড়িয়ে করব্যবস্থা ন্যায্য ও পূর্বানুমানযোগ্য করতে হবে। এ জন্য কর প্রশাসনে ডিজিটাল প্রযুক্তি প্রয়োগ, বিশেষ করছাড় কমানো, আইন মানা নিশ্চিত করা এবং কর প্রদান সহজ করা জরুরি। করনীতি প্রণয়ন ও আদায়ের দায়িত্বও স্পষ্টভাবে পৃথক করতে হবে।
দ্বিতীয়ত, সরকারি খাতের সব ঋণ সমন্বিতভাবে পরিচালনা করতে হবে। সরকারকে ঋণ ব্যবস্থাপনা কৌশলে ঋণের পরিমাণ, সুদ, মেয়াদ, উৎস ও বার্ষিক পরিশোধের পরিমাণ উল্লেখ করতে হবে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, সরকারি গ্যারান্টি ও সরকারি-বেসরকারি অংশীদারত্বের প্রকল্প থেকে ভবিষ্যৎ আর্থিক দায়ের তথ্যও প্রকাশ করতে হবে।
প্রতিটি নতুন ঋণের বিনিময়ে বাংলাদেশ এমন কোনো সম্পদ তৈরি করতে পারছে কি না, যা অর্থনীতিতে সুফল বয়ে আনবে, সরকারের রাজস্ব আয় বাড়াবে কিংবা বৈদেশিক মুদ্রা অর্জনের সক্ষমতা শক্তিশালী করবে।তৃতীয়ত, সরকারি বিনিয়োগে দক্ষতা ও জবাবদিহি বাড়াতে প্রতিটি বড় প্রকল্পের ব্যয় ও সম্ভাব্য সুফল স্বাধীনভাবে মূল্যায়ন করতে হবে। এতে জমি অধিগ্রহণ, আমদানি, রক্ষণাবেক্ষণ ও বৈদেশিক মুদ্রায় ব্যয়ের বাস্তবসম্মত হিসাব রাখতে হবে। উৎপাদনশীলতা, অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলা ও কর্মসংস্থানে বেশি অবদান রাখা প্রকল্পকে অগ্রাধিকার দিতে হবে। দুর্বল বা কম সুফলদায়ক প্রকল্প পুনর্বিবেচনা, প্রয়োজনে বন্ধ করতে হবে।
চতুর্থত, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পর আন্তর্জাতিক বাণিজ্যের পরিবর্তন মোকাবিলায় বৈদেশিক মুদ্রা আয়ের সক্ষমতা বাড়াতে হবে। বাংলাদেশ ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাপানের সঙ্গে এবং আগস্টে দক্ষিণ কোরিয়ার সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি করেছে, যা বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর সুযোগ তৈরি করতে পারে। তবে শুধু চুক্তি করলেই রপ্তানি বাড়বে না; সুফল পেতে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে পণ্যের উৎপত্তি–সংক্রান্ত শর্ত এবং শ্রম ও পরিবেশের মানদণ্ড পূরণ করতে হবে। পাশাপাশি শুল্ক, বন্দর ও পণ্য পরিবহনব্যবস্থার দক্ষতা বাড়ানো জরুরি।
পঞ্চমত, ঋণ ব্যবস্থাপনা নীতির সঙ্গে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর সংস্কারগুলোর সমন্বয় করতে হবে। আর্থিক খাতের দুর্বলতা, নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহের অভাব, বাজারে সীমিত প্রতিযোগিতা এবং ব্যবসা পরিচালনার নানা বাধা সরকারি ও বেসরকারি বিনিয়োগের সুফল কমিয়ে দেয়। তাই রাজস্ব আহরণ বৃদ্ধি, ব্যাংকিং খাতের স্থিতিশীলতা, জ্বালানি নিরাপত্তা এবং ব্যবসার পরিবেশ উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।
ঋণ গ্রহণ করে উন্নয়ন কার্যক্রম চালানো একটি প্রচলিত ব্যবস্থা। উন্নত দেশও ঋণ নেয়। ঋণ নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলো, ঋণের অর্থ এমনভাবে ব্যবহার করা, যাতে উৎপাদনশীলতা বাড়ে, অর্থনীতি বিভিন্ন ঝুঁকি মোকাবিলায় আরও সক্ষম হয় এবং ভবিষ্যতে ঋণ পরিশোধের সামর্থ্যের সঙ্গে ঋণের শর্ত সামঞ্জস্যপূর্ণ থাকে। এখানে মূল বিবেচ্য বিষয় হলো, প্রতিটি নতুন ঋণের বিনিময়ে বাংলাদেশ এমন কোনো সম্পদ তৈরি করতে পারছে কি না, যা অর্থনীতিতে সুফল বয়ে আনবে, সরকারের রাজস্ব আয় বাড়াবে কিংবা বৈদেশিক মুদ্রা অর্জনের সক্ষমতা শক্তিশালী করবে।
ফাহমিদা খাতুন অর্থনীতিবিদ এবং সম্মাননীয় ফেলো, সিপিডি
মতামত লেখকের নিজস্ব

Source - www.prothomalo.com ↗