লা লিগার ইতিহাসে কোচ হিসেবে সর্বোচ্চ জয়ের রেকর্ড গড়েছেন দিয়েগো সিমিওনে। গেতাফের বিপক্ষে আতলেতিকো মাদ্রিদের ৩-০ গোলের জয়ে নতুন ইতিহাস লিখেছেন আর্জেন্টাইন এই কোচ। স্প্যানিশ লিগে এটি তার ৩৪৫তম জয়।
রবিবার (২২ নভেম্বর) গেতাফের মাঠে আতলেতিকোর জয়ে লা লিগায় সর্বোচ্চ জয়ের রেকর্ডটি নিজের করে নেন সিমিওনে। এর আগে ৩৪৪ জয় নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন তিনি ও লুইস আরাগোনেস। এবার আরাগোনেসকে ছাড়িয়ে এককভাবে শীর্ষে... বিস্তারিত