Bangladesh · 2026-11-23 13:47:43

২২ ক্যারেট না ১৮ ক্যারেট, কোন সোনার গয়না কেনা ভালো?

২২ ক্যারেট না ১৮ ক্যারেট, কোন সোনার গয়না কেনা ভালো?
সোনার দাম বাড়ুক বা কমুক, গয়না কেনার সময় একটা প্রশ্ন অনেকের মনেই আসে। ২২ ক্যারেটের গয়না কিনবেন, নাকি ১৮ ক্যারেটের? কেউ বলেন, ২২ ক্যারেটের সোনাই ভালো। আবার কারও পছন্দ ১৮ ক্যারেটের গয়না, বিশেষ করে আধুনিক নকশা বা পাথর বসানো অলংকারের ক্ষেত্রে। আদতে দুই ধরনের সোনার মধ্যে পার্থক্য কী? কোনটি বেশি টেকসই, আর কোনটি কেনা আপনার জন্য সুবিধাজনক?
একই ওজনের ২২ ক্যারেটের গয়নায় ১৮ ক্যারেটের তুলনায় বেশি বিশুদ্ধ সোনা থাকে। কিন্তু তার মানে এই নয় যে সব ক্ষেত্রে ২২ ক্যারেটের গয়নাই ভালোক্যারেটের পার্থক্য কোথায়
সোনার বিশুদ্ধতা বোঝাতে ক্যারেট ব্যবহার করা হয়। ২৪ ক্যারেটের সোনা প্রায় সম্পূর্ণ বিশুদ্ধ। তবে খাঁটি সোনা তুলনামূলক নরম হওয়ায় গয়না তৈরির সময় এর সঙ্গে তামা, রুপাসহ অন্য ধাতু মেশানো হয়। এতে গয়না প্রয়োজনীয় দৃঢ়তা পায়।
২২ ক্যারেটের সোনায় প্রায় ৯১ দশমিক ৭ শতাংশ বিশুদ্ধ সোনা থাকে। বাকি প্রায় ৮ দশমিক ৩ শতাংশ অন্য ধাতু। অন্যদিকে ১৮ ক্যারেটের সোনায় ৭৫ শতাংশ বিশুদ্ধ সোনা এবং ২৫ শতাংশ অন্য ধাতু থাকে।
অর্থাৎ একই ওজনের ২২ ক্যারেটের গয়নায় ১৮ ক্যারেটের তুলনায় বেশি বিশুদ্ধ সোনা থাকে। কিন্তু তার মানে এই নয় যে সব ক্ষেত্রে ২২ ক্যারেটের গয়নাই ভালো।
কোনটি বেশি টেকসই

সোনার সঙ্গে অন্য ধাতু মেশানোর অন্যতম উদ্দেশ্য হলো গয়নাকে শক্ত ও টেকসই করা। সাধারণভাবে ১৮ ক্যারেটের সোনা ২২ ক্যারেটের তুলনায় বেশি শক্ত হয়। তাই নিয়মিত ব্যবহারের আংটি, ব্রেসলেট কিংবা সূক্ষ্ম নকশার কিছু গয়নার জন্য ১৮ ক্যারেট সুবিধাজনক হতে পারে।
বিশেষ করে হীরা বা অন্য মূল্যবান পাথর বসানো গয়নায় ১৮ ক্যারেটের সোনা জনপ্রিয়। কারণ, তুলনামূলক শক্ত ধাতু দিয়ে পাথর ধরে রাখার কাঠামো তৈরি করা সহজ হতে পারে।
অন্যদিকে ২২ ক্যারেটের সোনায় বিশুদ্ধ সোনার পরিমাণ বেশি থাকায় এটি তুলনামূলক নরম। তবে গয়নার স্থায়িত্ব শুধু ক্যারেটের ওপর নির্ভর করে না। নকশা, পুরুত্ব, তৈরির কৌশল এবং ব্যবহারের ধরনও গুরুত্বপূর্ণ।
আম্বানি বাড়ির নারীরা কেন সোনার গয়না পরেন নারঙে কি পার্থক্য আছে

২২ ক্যারেটের গয়নায় সোনার পরিমাণ বেশি থাকায় সাধারণত এর হলুদ রং বেশি গাঢ় হয়বিশুদ্ধ সোনার স্বাভাবিক রং উজ্জ্বল হলুদ। ২২ ক্যারেটের গয়নায় সোনার পরিমাণ বেশি থাকায় সাধারণত এর হলুদ রং বেশি গাঢ় হয়।
১৮ ক্যারেটের সোনায় অন্য ধাতুর পরিমাণ বেশি। ফলে কোন ধাতু কতটা মেশানো হয়েছে, তার ওপর নির্ভর করে গয়নার রঙে পার্থক্য দেখা যেতে পারে।
হলুদ সোনার পাশাপাশি সাদা সোনা বা রোজ গোল্ডের গয়নাও ১৮ ক্যারেটে তৈরি করা হয়। তাই শুধু রং দেখে সোনার ক্যারেট বা বিশুদ্ধতা নিশ্চিত হওয়া যায় না।
দামের পার্থক্য কতটা

একই ওজনের ২২ ক্যারেটের সোনায় বিশুদ্ধ সোনার পরিমাণ বেশি। তাই সাধারণভাবে এর ধাতুমূল্য ১৮ ক্যারেটের তুলনায় বেশি হয়।
তবে গয়নার দোকানে শুধু সোনার দাম দিলেই হয় না। এর সঙ্গে যোগ হয় গয়না তৈরির মজুরি, প্রযোজ্য কর এবং নকশা বা পাথরের জন্য অতিরিক্ত খরচ।
ফলে ১৮ ক্যারেটের জটিল নকশার একটি গয়নার মোট দাম ২২ ক্যারেটের সাধারণ নকশার গয়নার চেয়েও বেশি হতে পারে।
কেনার আগে তাই শুধু প্রতি ভরি সোনার দাম না দেখে গয়নার মোট খরচ জেনে নেওয়া ভালো।
বিক্রি করতে গেলে সোনার দাম কমে যায় কেনপরে বিক্রি করতে চাইলে কোনটি ভালো

গয়নার দোকানে শুধু সোনার দাম দিলেই হয় না। এর সঙ্গে যোগ হয় গয়না তৈরির মজুরি, প্রযোজ্য কর এবং নকশা বা পাথরের জন্য অতিরিক্ত খরচএকই ওজনের ২২ ক্যারেটের গয়নায় বিশুদ্ধ সোনার পরিমাণ বেশি। ফলে একই বাজারদরে এর ধাতুমূল্য ১৮ ক্যারেটের তুলনায় বেশি হবে।
কিন্তু গয়না বিক্রি করে কত টাকা পাওয়া যাবে, তা শুধু ক্যারেটের ওপর নির্ভর করে না। বিক্রির সময় সোনার বাজারদর, বিশুদ্ধতা, ওজন, দোকানের কর্তনের নিয়ম এবং গয়নায় পাথর আছে কি না, এসব বিষয়ও বিবেচনায় আসে।
গয়না কেনার সময় দেওয়া মজুরি বা অন্যান্য খরচ বিক্রির সময় পুরোটা ফেরত পাওয়া যায় না। তাই শুধু ভবিষ্যতে লাভের আশায় গয়না কেনার আগে এই বিষয়গুলো জেনে রাখা জরুরি।
‘নিজ হাতে বউকে স্বর্ণের গয়না বানিয়ে দিয়ে বিয়ে করেছিলাম’তাহলে কোনটি কিনবেন

বিয়ের জন্য ঐতিহ্যবাহী সোনার গয়না, ভারী হার কিংবা সোনার বিশুদ্ধতাকে বেশি গুরুত্ব দিলে ২২ ক্যারেট বেছে নিতে পারেনবিয়ের জন্য ঐতিহ্যবাহী সোনার গয়না, ভারী হার কিংবা সোনার বিশুদ্ধতাকে বেশি গুরুত্ব দিলে ২২ ক্যারেট বেছে নিতে পারেন।
অন্যদিকে নিয়মিত ব্যবহারের গয়না, আধুনিক নকশার আংটি কিংবা হীরা ও অন্য পাথর বসানো অলংকারের ক্ষেত্রে ১৮ ক্যারেট ভালো বিকল্প হতে পারে।
তবে একই ধরনের সব গয়নার জন্য এক নিয়ম প্রযোজ্য নয়। যেমন প্রতিদিন ব্যবহারের একটি আংটির ক্ষেত্রে ১৮ ক্যারেট সুবিধাজনক হতে পারে, আবার যথাযথ নকশা ও নির্মাণের ২২ ক্যারেটের আংটিও ব্যবহার করা সম্ভব।
শেষ পর্যন্ত গয়না কেনার উদ্দেশ্য, পছন্দ, বাজেট এবং ব্যবহারের ধরন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়াই ভালো।
কেনার আগে যে বিষয়গুলো দেখবেন

বাংলাদেশে সোনার গয়না কেনার সময় হলমার্ক যাচাই করা জরুরিবাংলাদেশে সোনার গয়না কেনার সময় হলমার্ক যাচাই করা জরুরি। হলমার্কের মাধ্যমে গয়নার বিশুদ্ধতা সম্পর্কে তথ্য পাওয়া যায়।
সাধারণভাবে ২২ ক্যারেটের সোনার বিশুদ্ধতার চিহ্ন ৯১৬ এবং ১৮ ক্যারেটের ক্ষেত্রে ৭৫০। তবে শুধু একটি সংখ্যা দেখেই নিশ্চিন্ত না হয়ে স্বীকৃত পরীক্ষার হলমার্ক ও প্রয়োজনীয় সনদ যাচাই করতে হবে।
কেনার রসিদে গয়নার ক্যারেট, সোনার ওজন, দাম, মজুরি, পাথরের মূল্য এবং প্রযোজ্য কর আলাদাভাবে উল্লেখ আছে কি না, দেখে নিন।
একই সঙ্গে পুরোনো গয়না বদল বা বিক্রির নিয়মও জেনে রাখুন। কারণ, ভবিষ্যতে গয়না বদলাতে চাইলে এসব তথ্যই কাজে আসবে।
সব মিলিয়ে ২২ ক্যারেট ও ১৮ ক্যারেটের মধ্যে একটিকে ভালো আর অন্যটিকে খারাপ বলার সুযোগ নেই। বিশুদ্ধ সোনার পরিমাণ বেশি চাইলে ২২ ক্যারেট, আর তুলনামূলক শক্ত ও আধুনিক নকশার গয়না চাইলে ১৮ ক্যারেট বিবেচনা করতে পারেন। সবচেয়ে জরুরি হলো, কেনার আগে গয়নার মান ও খরচ সম্পর্কে নিশ্চিত হওয়া।
সূত্র: ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল ও বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন
পৃথিবীতে এত সোনা এল কোথা থেকে

Source - www.prothomalo.com ↗