শাহ্জালাল ইসলামী ব্যাংকের বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন সম্প্রতি অনলাইনে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. ফারুক। বিশেষ অতিথি ছিলেন শাহ্‌জালাল ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. সানাউল্লাহ সাহিদ, নিরীক্ষা কমিটির চেয়ারম্যান মো. রিয়াজুল করিম, স্বতন্ত্র পরিচালক শাহনাজ সুলতানা ও বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক নাজমুন নাহার।
ব্যাংকটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ব্যাংক সুপারভিশন বিভাগের অতিরিক্ত পরিচালক ওম প্রকাশ ধর, যুগ্ম পরিচালক শিকদার আবুল বাশার ও মো. মাসিউর রহমান। সম্মেলনে ব্যাংকটির টেকসই রিপোর্ট-২০২৫–এর মোড়ক উন্মোচন করা হয়।