নব্য–উদারনৈতিক অর্থনৈতিক নীতিগুলো জনসংখ্যার একটি বড় অংশের চাহিদা পূরণে ব্যর্থ হয়েছে। এর ফলেই তৈরি হওয়া অর্থনৈতিক চাপ দৃশ্যমান হয়ে উঠছে রাস্তায় মানুষের প্রতিবাদে। ইউরোপের সাম্প্রতিক গণ–আন্দোলনগুলো নিয়ে লিখেছেন মোশাহিদা সুলতানা
২৮ অক্টোবর, রাশিয়া একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন থেকে ৫,১৬০ মাইল পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। সফল এই ক্ষেপণাস্ত্র পরীক্ষাটির মাধ্যমে রাশিয়া সারা বিশ্বকে একটি বার্তা দিতে চেয়েছে—রাশিয়া তার পারমাণবিক অস্ত্র সক্ষমতা নিয়ে প্রস্তুত। সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে পারার অর্থ হলো রাশিয়া প্রয়োজনে স্থলভাগ ব্যবহার না করেও অনেক বেশি দূরের লক্ষ্যে ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করতে পারবে।
প্রশ্ন হলো, ঠিক এই সময় পারমাণবিক সক্ষমতা অর্জনের প্রচার জরুরি হয়ে গেল কেন? কারণ, ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত দেশগুলো রাশিয়ার সম্ভাব্য আক্রমণ এড়াতে প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বিশেষ করে যখন ইউরোপজুড়ে গণবিক্ষোভ শুরু হয়েছে এবং তার মাত্র দুই সপ্তাহ আগে ইউরোপীয় ইউনিয়ন তাদের ‘ডিফেন্স রেডিনেস রোডম্যাপ ২০৩০’ প্রকাশ করেছে, তখন রাশিয়াও তার সক্ষমতা প্রকাশে উদ্গ্রীব হয়ে উঠেছে।
ইউরোপের গণ–আন্দোলনগুলো কী বার্তা দিল
ট্রাম্পের ভূমিধস বিপর্যয়ের পেছনে কেন কানাডার নাম আসছে২০২৫ সালের মে মাসে প্রস্তাবিত ইউরোপের ‘ডিফেন্স রেডিনেস রোডম্যাপ’টি এক বছরের বেশি সময় ধরে আলোচনায় ছিল। এর আওতায় ২০২৭ সালের শেষ নাগাদ ইইউর সদস্যরাষ্ট্রগুলোকে তাদের প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহের অন্তত ৪০ শতাংশ যৌথ উদ্যোগে সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ জন্য দেশগুলোকে এই ব্যয়ের জন্য অর্থ বরাদ্দ করতে হবে। এ ছাড়া প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তোলা এবং তা কাজে লাগানোর জন্য প্রকৌশলী, ম্যানুফ্যাকচারিং শ্রমিক ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞসহ নতুন জনবলকে প্রশিক্ষণ দিতে হবে ইইউকে। ইইউ কেন এসব করছে?
এর সূত্রপাত ইউক্রেন যুদ্ধ দিয়ে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র একদিকে রাশিয়ার তেল–গ্যাসের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে, অন্যদিকে নিজের স্বার্থেই রাশিয়া থেকে ডিজেল আমদানির চুক্তি করছে। আবার যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধে সহায়তা দিতে ইউরোপকে উৎসাহিত করছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের নিজস্ব সামরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে।
এসব অবস্থান দেখে ইউরোপীয় দেশগুলোর ধারণা হয়েছে, ন্যাটোর সদস্য হিসেবে তারা আক্রান্ত হলে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করা যাবে না, তাই নিজেদের সামরিক সক্ষমতা গড়ে তুলতে হবে। ২০২১ সাল থেকে ইইউর প্রতিরক্ষা ব্যয় ৭৫ শতাংশ বেড়েছে। এই ব্যয় আরও বাড়ানোর পরিকল্পনার পেছনে রয়েছে এমন উপলব্ধি যে যুক্তরাষ্ট্রের একচ্ছত্র আধিপত্য আর নেই এবং তার ওপর আগের মতো নির্ভর করা যাবে না।
গ্রিসে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে সমাবেশে স্লোগান দিচ্ছেন এক বিক্ষোভকারী। সমাবেশে অংশ নেন শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি সরকারি কর্মচারীরাও। তাঁদের ভাষ্য, ফ্রান্সের মতো একই সমস্যার মুখে পড়ছেন তাঁরা। দেশটির থেসালোনিকি শহরেফ্রান্সে বিক্ষোভের শুরু হয়েছিল শিক্ষকের ঘাটতি এবং সরকারি স্কুলগুলোর প্রতি সরকারের অবহেলা নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ থেকে। স্কুলগুলোতে ক্লাসরুমে ইঁদুর ঘুরে বেড়ায়, টয়লেটে পানি নেই, প্রয়োজন অনুযায়ী শিক্ষক নেই, পর্যাপ্ত বরাদ্দ নেই, পড়াশোনা করে ভবিষ্যৎ নেই। ১৭ সেপ্টেম্বর প্যারিসের উপকণ্ঠের একটি উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের নেতৃত্বে শুরু হওয়া ছোট একটি ধর্মঘট দ্রুত দেশজুড়ে বিক্ষোভে রূপ নেয়। এরপর তা বাজেটে শিক্ষা আবাসনে কৃচ্ছ্রসাধন এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের বিরুদ্ধে বিভিন্ন খাতের সম্মিলিত আন্দোলনে পরিণত হয়।
শিক্ষার্থীরা যখন রাস্তায় নামে, তখন ফরাসি সরকার রাফাল যুদ্ধবিমান কেনা এবং বিমানঘাঁটিগুলো আধুনিক করার প্রস্তুতি নিচ্ছিল। সরকারি ঋণ জিডিপির ১১৯ শতাংশে পৌঁছানোর পর সরকার ৫৪ বিলিয়ন ইউরোর একটি অস্টারিটি প্ল্যান বা কৃচ্ছ্রসাধন পরিকল্পনা প্রস্তাব করে। বিক্ষোভের জবাবে সরকার স্কুল সংস্কার এবং ৫০০টি নতুন শিক্ষক পদে অর্থায়নের জন্য অর্থ বরাদ্দ না দিয়ে ৪ দশমিক ৪ বিলিয়ন ইউরোর ঋণ দেওয়ার প্রস্তাব করেছিল, কিন্তু শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করেছে।
ইউরোপে এখন নাগরিক বিপ্লব অনিবার্য হয়ে পড়েছেইউরোপে যুব সংগঠনের হাত ধরে যেভাবে উগ্র ডানপন্থার বিস্তারঅর্থনীতিবিদ টমাস পিকেটি উল্লেখ করেছেন, ফ্রান্সে শিক্ষা খাতে ব্যয় বেড়ে ১৭ শতাংশে পৌঁছালেও শিক্ষার্থীর সংখ্যা ৩৭ লাখ থেকে বেড়ে ৫০ লাখ হয়েছে। ফলে প্রত্যেক শিক্ষার্থীর জন্য বরাদ্দ বাজেট ২০ শতাংশ কমে গেছে। অন্যদিকে ব্যক্তিমালিকানাধীন পুঁজিসম্পদের পরিমাণ জিডিপির ৩০০ শতাংশ থেকে বেড়ে ৬০০ শতাংশ হয়েছে। ফ্রান্সে শুরু হওয়া প্রতিবাদ যখন স্পেন, জার্মানি ও ইতালিতে ছড়িয়ে পড়ে, তখন প্রশ্ন ওঠে: এগুলো কি বিচ্ছিন্ন বিক্ষোভ, নাকি এর পেছনে কোনো অভিন্ন সূত্র রয়েছে?
স্পেন, ইতালি, জার্মানিতেও শিক্ষা এবং আবাসন সংকট ও মূল্যবৃদ্ধির চাপ জনজীবনে এতটাই প্রভাব ফেলেছে যে এসব দেশেই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। মাদ্রিদ, বার্সেলোনা, বার্লিন ও রোমের মতো বড় শহরে আবাসনের সংকট এবং আকাশছোঁয়া ভাড়াকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভও বাজেটে কম বরাদ্দের বিরুদ্ধে ক্ষোভের প্রকাশ হয়ে উঠেছে।
জার্মানির সাম্প্রতিক একটি উদাহরণও একই ধরনের উত্তেজনার ইঙ্গিত দেয়: শিক্ষার্থীরা শিক্ষা খাতে ১০০ বিলিয়ন ইউরো দাবি করেছে, অথচ প্রতিরক্ষা ব্যয় ধরা হয়েছে ৭৯৯ বিলিয়ন ইউরো। এসব ক্ষেত্রে মানুষ শুধু আবাসনের খরচ বা শিক্ষাসম্পদের ঘাটতির বিরুদ্ধেই বিক্ষোভ করছে না; সামরিক ব্যয় বাড়ানোর পাশাপাশি কৃচ্ছ্রসাধন চাপিয়ে দেওয়ার রাজনৈতিক সিদ্ধান্তের বিরুদ্ধেও প্রতিবাদ জানাচ্ছে।
আবাসন সংকট এই বৈপরীত্যকে বিশেষভাবে স্পষ্ট করে তুলেছে। ইতালি ও স্পেনে সামাজিক আবাসন খাতে বিনিয়োগ ইইউর জিডিপির ৯ শতাংশের মানদণ্ডের অনেক নিচে। ইতালিতে শিক্ষার্থীরা আবাসন-অনিশ্চয়তা দৃশ্যমান করতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাঁবু খাটিয়েছে। ডকশ্রমিকেরা ইসরায়েলে অস্ত্রের চালান আটকে দিয়েছে।
জার্মানির একটি প্রতিবাদী স্লোগান এই দ্বন্দ্বকে স্পষ্টভাবে তুলে ধরে: ধনীরা যুদ্ধ চায়; তরুণেরা ভবিষ্যৎ চায়। সব মিলিয়ে, এসব কর্মকাণ্ড ইঙ্গিত দেয় যে ইউরোপের বিভিন্ন শহরের মানুষ সামরিক খাতে বেশি বরাদ্দ ও বাজেটে শিক্ষা স্বাস্থ্য আবাসনের বরাদ্দ কমে যাওয়ার প্রভাব দৈনন্দিন জীবনে অনুভব করতে শুরু করেছে।
নব্য–উদারনৈতিক অর্থনৈতিক নীতিগুলো জনসংখ্যার একটি বড় অংশের চাহিদা পূরণে ব্যর্থ হয়েছে। শক্তিশালী কল্যাণরাষ্ট্রের ঐতিহ্য থাকা দেশগুলোকেও সরকারি ব্যয় কমানোর চাপের মুখে পড়তে হচ্ছে। পরিবর্তনশীল বহুমেরুর বিশ্বে উন্নত অর্থনীতিগুলো ক্রমেই কৃচ্ছ্রসাধন ও সংরক্ষণবাদী নীতির দিকে ঝুঁকছে। এর ফলেই তৈরি হওয়া অর্থনৈতিক চাপ দৃশ্যমান হয়ে উঠছে রাস্তায় মানুষের প্রতিবাদে।
আলবেনিয়ায় বিক্ষোভে শত শত মানুষঅনেকেই ইউরোপের এই গণ–আন্দোলনকে নিছক অ্যাফর্ডিবিলিটি বা আর্থিক সক্ষমতা অর্জনের আন্দোলন হিসেবে হাজির করতে চান। যেন জিনিসপত্রের দাম সাময়িকভাবে বেড়েছে, এবং দাম কমাতে পারলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। আসলে এই কারণ দেখালে মূল সমস্যা শিক্ষা ও আবাসন সংকটকে আড়াল করা যায়। এই গণ–আন্দোলন যে শুধু মূল্যস্ফীতির কারণে জনগণের ক্রয়ক্ষমতা কমে যাওয়ার কারণে তৈরি হয়েছে তা নয়; মূল্যস্ফীতি একটি কারণ হলেও মানুষের অসন্তোষের বড় কারণ হচ্ছে মৌলিক অধিকার থেকে বঞ্চনা।
স্পেনের সংকট কীভাবে তৈরি হয়েছে, তা বিশ্লেষণ করলে বোঝা যায় যে এই সংকট এক দিনে তৈরি হয়নি; বরং টানা কয়েক বছর ধরে ডান শক্তিগুলোর উত্থান এবং কল্যাণমুখী রাষ্ট্রের ধারাবাহিক নীতিগুলো থেকে সরে আসার ফলেই এই সংকট ঘনীভূত হয়েছে, এবং এর সঙ্গে যুক্ত হয়েছে যুদ্ধের কারণে অর্থনৈতিক চাপ।
স্পেনের আবাসন সংকটের শিকড় ২০০৯-পরবর্তী সময়ে, যখন একটি ডানপন্থী সরকার কৃচ্ছ্রসাধনের অংশ হিসেবে সর্বজনের আবাসনে বিনিয়োগ কমিয়ে দেয়। সর্বজনের আবাসন বিনিয়োগ তহবিলগুলোর কাছে বিক্রি করা হয়, আর স্বল্প আয়ের মানুষের আবাসন বেসরকারীকরণ করা হয়। সময়ের সঙ্গে সঙ্গে এতে আবাসন বাজারে ভাড়া নিয়ন্ত্রণে সরকারের সক্ষমতা দুর্বল হয়ে পড়ে। সামাজিক আবাসন আর সামাজিক থাকেনি, বেসরকারি মালিকদের কাছে জিম্মি হয়ে পড়ে।
ট্রাম্পের কারণে আলবেনিয়া কাঁপছে নতুন বিপ্লবেতারুণ্যের বিদ্রোহে বিশ্ব কেন উত্তালপরে মধ্যবামপন্থী সরকার ভাড়া নিয়ন্ত্রণের উদ্যোগ নিলে তারা আরও প্রশ্নের মুখোমুখি হয়। যেখানে সরবরাহ ঘাটতি রয়েছে, সেখানে শুধু ভাড়া নিয়ন্ত্রণ করে আবাসন সংকট মেটানো যায় না। সাশ্রয়ী আবাসনের সরবরাহই যদি না থাকে, তাহলে বিদ্যমান ভাড়া নিয়ন্ত্রণ করে সংকট থেকে বের হওয়া যায় না। প্রয়োজন সামাজিক আবাসনে নতুন বিনিয়োগ।
কিন্তু জিডিপির ১৩৫ শতাংশ সরকারি ঋণগ্রস্ত একটি দেশের জন্য এই নতুন বিনিয়োগ করতে সরকার যখন হিমশিম খাচ্ছে, তখন সামরিক খাতে বরাদ্দের চাপ বাড়তি সংকট সৃষ্টি করেছে। একই সময়ে আবাসন ব্যবসায়ীরা প্রভাবশালী হয়ে উঠেছে এবং তাদের প্রভাব বা মুনাফা সীমিত করতে পারে এমন নীতির তারা বিরোধিতা করছে। কাজেই ভুক্তভোগী মানুষের রাস্তায় নামা ছাড়া উপায় নেই।
এই অভিজ্ঞতা থেকে বৃহত্তর একটি শিক্ষা পাওয়া যায়: সর্বজনের আবাসনে বিনিয়োগ না করে এবং অন্যান্য জনসেবা যেমন শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ না বাড়িয়ে শুধু দাম নিয়ন্ত্রণ করলে সংকটের মূল উৎস থেকেই যায়। মানুষের জীবনের জন্য আবাসন ও শিক্ষা অপরিহার্য। তাই একে কেবল বাজারের পণ্য হিসেবে দেখলে চলে না। আবার সেই বাজারের পণ্যমূল্য কমাতে চাইলেই কার্যকরভাবে কমানো যায় না, যখন বেসরকারি খাতের দখলে চলে যায় সর্বজন খাত; বরং মানুষকে একবার কল্যাণরাষ্ট্রের সুবিধা দেওয়ার পর তার কাছ থেকে তা ছিনিয়ে নিলে রাজনৈতিক সমর্থন হারানোর ঝুঁকি বাড়ে।
রাজপথে তরুণেরাসহ সাধারণ মানুষের উল্লাস। বেলগ্রেড, সার্বিয়া, ২৫ অক্টোবর ২০২৬ইউরোপের এই চলমান গণ–আন্দোলনে আরেকটি বিষয় লক্ষণীয়। ডানপন্থী দলগুলো প্রায়ই বিক্ষোভকারীদের অভিবাসী বা মুসলিম হিসেবে তুলে ধরে জনক্ষোভকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বিক্ষোভকারীদের সম্পর্কে বর্ণবাদী মন্তব্য করেছেন। এ ধরনের কৌশল অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকারের পক্ষে গণ–আন্দোলন থেকে মানুষের মনোযোগ সরিয়ে নেয় পরিচয়বাদী রাজনীতিতে। আর পরিকল্পিতভাবে শ্রমিক-শিক্ষার্থীদের আন্দোলনকে সহিংস আন্দোলন হিসেবে চালিয়ে দিয়ে তাদের অধিকারকে খাটো করে দেখানোর চেষ্টা করা হয়।
ইউরোপে এই গণ–আন্দোলন শুরুর পর থেকেই তাই চলছে নানা প্রোপাগান্ডা। মুসলিম ও অভিবাসীদের দোষারোপ করে বঞ্চিত মানুষদের বোঝানোর চেষ্টা করা হচ্ছে, সব সংকটের পেছনে কারণ মুসলিম ও অভিবাসীরা। প্রশ্ন হচ্ছে, ইউরোপের আন্দোলনকারী জনগণ কি এই প্রোপাগান্ডার কনজ্যুমার? যে ইউরোপে উনিশ শতকজুড়ে ট্রেড ইউনিয়ন, বামপন্থী ও প্রগতিশীল আন্দোলনের মাধ্যমে দেশগুলো বাধ্য হয়েছিল ওয়েলফেয়ার স্টেট বা কল্যাণরাষ্ট্রে পরিণত হতে, তারা কি এত সহজে কল্যাণরাষ্ট্রের ঐতিহ্য হারাবে?
লুলার বিজয় ইউরোপের আন্দোলনে যে কারণে উদ্দীপনা ছড়ালইতিহাসের ট্রাম্প-অধ্যায় শেষ হতে চলেছে, ইরান যুদ্ধের কী হবেডানপন্থা যেমন একদিকে বিপদের সম্মুখীন, তেমনি তাদের হাতে অস্ত্র আছে বর্ণবাদ, অভিবাসন–বিরোধিতা ও মুসলিমবিদ্বেষ এবং এগুলোকে ব্যবহার করে যুদ্ধের প্রস্তুতি। মানুষ কি পরিচয় দিয়ে বিভক্ত হবে, নাকি অধিকারের দাবিতে ঐক্যবদ্ধ হবে—এই প্রশ্নকে কেন্দ্র করে চলছে রাজনীতি।
একদিকে রয়েছে অধিকারের আন্দোলনের সফল ইতিহাস, হিটলারের মতো ফ্যাসিবাদী শক্তিকে পরাস্ত করার ইতিহাস; অন্যদিকে রয়েছে নতুন রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতায় বিভিন্ন জাতিগোষ্ঠীর পরিচয় নিয়ে একটি বহুত্ববাদী সমাজের মধ্যকার নানা সামাজিক ও রাজনৈতিক দ্বন্দ্ব। পরিবর্তিত বিশ্বে এখন দেখার বিষয় এই গণ–আন্দোলনগুলো পৃথিবীকে কোন দিকে নিয়ে যায়।
ইউরোপের দেশ ও বাংলাদেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। ইউরোপীয় কল্যাণরাষ্ট্রগুলো গড়ে উঠেছে শ্রমিকদের সংগঠিত হওয়া, রাজনৈতিক সংগ্রাম ও প্রতিবাদের দীর্ঘ ইতিহাসের মধ্য দিয়ে। এসব আন্দোলন সর্বজন সেবা ও সামাজিক সুরক্ষা প্রতিষ্ঠায় সহায়তা করেছে, ফলে রাষ্ট্রের কাছে নিজেদের অধিকার দাবি করার ব্যাপারে জনগণের মধ্যে আত্মবিশ্বাস বেড়েছে।
জেন–জি: দেশভেদে ভিন্ন ক্ষোভ, প্রজন্মভেদে এক সুরবাংলাদেশে একটি পূর্ণাঙ্গ কল্যাণরাষ্ট্রের সুফল পাওয়ার অভিজ্ঞতা নেই বললেই চলে। এখানে শাসকগোষ্ঠীর মধ্যে সর্বজনের জন্য নাগরিক সেবা ও সুবিধাকে অধিকার হিসেবে নয়, বরং অনুগ্রহ হিসেবে দেখানোর প্রবণতা লক্ষ করা যায়।
যেকোনো নাগরিক অধিকারের আন্দোলন যখন শক্তিশালী হয়ে ওঠে, তখন শাসকশ্রেণি এর পেছনে সরকার পতনের ষড়যন্ত্র খোঁজে। অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ যখন অধিকার আদায়ের দাবিতে রাস্তায় সক্রিয় ছিলেন, তখন সেই দাবিকে রাজনৈতিক রং দেওয়া হয়েছে বারবার।
বর্তমান সরকারের সময়ও চলমান শ্রমিক আন্দোলনের ক্ষেত্রে আমরা দেখলাম শ্রমিকদের ন্যায্য দাবিকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে অবমূল্যায়ন করার চেষ্টা করা হয়েছে।
এদিক থেকে ইউরোপের ডানপন্থী শক্তির সঙ্গে বাংলাদেশের ডানপন্থী শক্তির তেমন তফাত নেই। গণ–আন্দোলনে তফাত একটাই। ইউরোপে আবাসন ও শিক্ষা নিয়ে গণ–আন্দোলন হয়, আর আমাদের শ্রমিকদের এখনো আন্দোলন করতে হয় ন্যূনতম মজুরির জন্য।
ড. মোশাহিদা সুলতানা সহযোগী অধ্যাপক, অ্যাকাউন্টিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
মতামত লেখকের নিজস্ব

Source - www.prothomalo.com ↗