ভোলার সদর উপজেলার ইলিশায় পাচার সন্দেহে ২৯০ বস্তা সরকারি সার জব্দ করেছেন স্থানীয় জনতা। পরে খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে এসব সার উদ্ধারের পর স্থানীয় একটি গোডাউনে রেখে তা সিলগালা করে দেয়।