Bangladesh · 2026-11-23 14:46:08

শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যা মামলায় সুইডেন আসলাম গ্রেপ্তার

শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যা মামলায় সুইডেন আসলাম গ্রেপ্তার
শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যা মামলায় আরেক শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) আকতার হোসেন আজ সোমবার বেলা সোয়া দুইটার দিকে প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম বিমানবন্দরে গ্রেপ্তারসুইডেন আসলামকে গতকাল রোববার রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে ডিএমপির ডিবির কাছে হস্তান্তর করে ইমিগ্রেশন পুলিশ।
গত ২৮ এপ্রিল রাত পৌনে আটটার দিকে রাজধানীর নিউমার্কেটের পশ্চিম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে বটতলায় টিটনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত টিটন আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের শ্যালক।
টিটন হত্যার ঘটনায় তাঁর ভাই সাঈদ আক্তার রিপন নিউমার্কেট থানায় মামলা করেন। মামলায় আসামির তালিকা ফাঁকা রাখা হলেও সন্দেহভাজন হিসেবে আরেক শীর্ষ সন্ত্রাসীসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়। তাঁরা হলেন শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান হেলাল (পিচ্চি হেলাল), বাদল ওরফে কিলার বাদল, শাহজাহান, রনি ওরফে ড্যাগারি রনি। এখন এই মামলায় সুইডেন আসলামকে গ্রেপ্তার দেখাল পুলিশ।
টিটন হত্যাকাণ্ডে ভাইয়ের মামলা, এজাহারে আরেক শীর্ষ সন্ত্রাসীর নাম২০০১ সালে সরকার ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকার ২ নম্বরে টিটনের নাম ছিল। ঘটনার পর পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, তারা ধারণা করছে, শীর্ষ সন্ত্রাসীদের মধ্যকার অন্তঃকোন্দলে টিটনকে হত্যা করা হয়েছে।
নব্বইয়ের দশকের আলোচিত সন্ত্রাসী শেখ মো. আসলাম ওরফে সুইডেন আসলাম। চারদলীয় জোট সরকারের আমলে ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর একজন তিনি।
আসলামের বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলায়। বাবার নাম শেখ জিন্নাত আলী।
১৯৮৬ সালে রাজধানীর ফার্মগেটের পূর্ব রাজাবাজারে স্কুলের সামনে মায়ের হাত ধরে থাকা কিশোর শাকিলকে গুলি করার অভিযোগ আছে আসলামের বিরুদ্ধে। এরপর তাঁর বিরুদ্ধে একের পর এক খুনের ঘটনায় জড়িয়ে পড়ার অভিযোগ উঠতে থাকে। একপর্যায়ে কিছুদিন তিনি সুইডেনে অবস্থান করেন। সেখান থেকে দেশে ফিরে আসার পর ‘সুইডেন’ শব্দটি তাঁর নামের সঙ্গে যুক্ত হয়ে যায়।
নিউমার্কেট এলাকায় গুলিতে নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী টিটনস্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, হত্যা ও হত্যাচেষ্টার চারটি মামলায় আসলাম আদালত থেকে খালাস পেয়েছেন। তবে এ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করেনি। একটি মামলায় পেয়েছেন অব্যাহতি। অস্ত্র আইনের দুটি মামলায় তাঁর যাবজ্জীবন এবং ১৭ বছরের কারাদণ্ড হয়। পরে এসব মামলায় তিনি উচ্চ আদালত থেকে অব্যাহতি পান।
পুলিশের নথিপত্র থেকে জানা যায়, গতকাল গ্রেপ্তার হওয়ার আগে আসলামের বিরুদ্ধে সবশেষ মামলা হয় তেজগাঁওয়ের যুবলীগের নেতা গালিব হত্যার ঘটনায়। ১৯৯৭ সালের ২৩ মার্চ গালিব খুন হন। এ ঘটনায় আসলামসহ ২০ জনের বিরুদ্ধে মামলা হয়। ১৯৯৮ সালের ৮ এপ্রিল অভিযোগপত্র দেয় পুলিশ। বর্তমানে মামলাটি বিচারাধীন। এ মামলায় জামিন পেয়ে ২০২৪ সালের সেপ্টেম্বরে তিনি কারাগার থেকে মুক্তি পান।
টিটন হত্যার তদন্ত আটকে মুঠোফোনে, দেড় মাসেও শনাক্ত হয়নি খুনিশীর্ষ সন্ত্রাসী টিটন হত্যা মামলার দুই আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

Source - www.prothomalo.com ↗