Bangladesh · 2026-11-23 14:42:20

ঢাকার হোটেলে কোহলিদের গোপন ডিনার, সাক্ষী দিল্লির সাবেক পুলিশপ্রধান

ঢাকার হোটেলে কোহলিদের গোপন ডিনার, সাক্ষী দিল্লির সাবেক পুলিশপ্রধান
ঢাকার এক পাঁচ তারকা হোটেলের একটা ছোট্ট ঘর। ২০১৫ সালের জুনের এক রাত। খাটে-মেঝেতে গাদাগাদি করে বসে আছেন ভারতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার। সামনে হোটেলের বাইরে থেকে লুকিয়ে আনা রাতের খাবার। হোটেলের নিয়ম বলছে, বাইরের খাবার ঢোকানো যাবে না। ঘরের ভেতরে সেই নিয়ম ভাঙার উৎসব।
এই ভিড়ের মধ্যে একজন মানুষ আলাদা। দলের সবচেয়ে বয়স্ক সদস্য তিনি, তবে ক্রিকেটার নন। সেই মুহূর্তে তাঁর হাতে খাবারের প্লেট। কিন্তু একসময় তাঁর হাতে থাকত ফাইল, আর তাঁর সামনে বসে থাকত অপরাধী। নীরাজ কুমার। ভারতীয় পুলিশ সার্ভিসের ১৯৭৬ ব্যাচের কর্মকর্তা। ৩৭ বছরের পুলিশ-জীবন শেষে অবসর নিয়েছিলেন দিল্লি পুলিশের কমিশনার হিসেবে।
নীরাজ কুমারের কমিশনার-জীবনের তেরোটা মাসে দুটি ঘটনা ভারতীয়দের মনে থেকে গেছে। প্রথমটা নির্ভয়া–কাণ্ড। দিল্লির রাস্তায় তখন বিক্ষোভের ঢেউ। মুখ্যমন্ত্রী তাঁর পদত্যাগ চাইছেন। ইন্ডিয়া গেটে জনতা তাঁর মাথা দাবি করছে। ১০ দিনের মধ্যে চার্জশিট দিয়ে, রেকর্ড সময়ে বিচার শেষ করে তিনি সেই ঝড় সামলেছিলেন।
দিল্লি পুলিশের সাবেক কমিশনার নীরাজ কুমার। দ্বিতীয়টা ২০১৩ সালের আইপিএল স্পট ফিক্সিং। রাজস্থান রয়্যালসের তিন ক্রিকেটার শ্রীশান্ত, অজিত চান্দিলা ও অঙ্কিত চাভান তখন ধরা পড়েন। তিন মাসের অভিযানে ৩৬ জন গ্রেপ্তার হয়। ফোনের কথোপকথন, টেলিভিশনের ক্যামেরা, সবই ছিল প্রমাণ। দিল্লি পুলিশ ভেবেছিল, মামলা একেবারে ‘ওপেন অ্যান্ড শাট’। কিন্তু দুই বছরের মাথায় আদালত সবাইকে খালাস দিল। যুক্তি ছিল, ম্যাচ ও স্পট ফিক্সিং নিয়ে ভারতের আইনেই বিশাল শূন্যতা।
নীরাজ কুমার নিজেই লিখেছেন, পুলিশের জীবনে মানুষ চেনা যায় তার সর্বশেষ বড় মামলায়। আজও সামাজিক অনুষ্ঠানে তাঁর পরিচয় হয় ‘নির্ভয়া কমিশনার’, নয়তো ‘আইপিএল ফিক্সিং ধরা লোক’। তিনটি বইও লিখেছেন তিনি। ‘ডায়াল ডি ফর ডন’, ‘খাকি ফাইলস’ ও ‘আ কপ ইন ক্রিকেট’। আজকের গল্পটা, মানে ঢাকার হোটেলের সেই গল্পটা আছে ‘আ কপ ইন ক্রিকেট’ বইয়ে।
‘আ কপ ইন ক্রিকেট’ নামে বই লিখেছেন নীরাজ কুমার।২০১৫ সালের এপ্রিলে ফোন এল। ওপাশে বিসিসিআইয়ের তৎকালীন সচিব অনুরাগ ঠাকুর। প্রস্তাব, বোর্ডের দুর্নীতি দমন ইউনিটের (এসিইউ) প্রধান হতে হবে। নীরাজ কুমার তখন অবসর উপভোগ করছিলেন। সকালে দেরি করে ঘুম থেকে ওঠা, সারা দিন বই বা সিনেমা, দুপুরে গলফ, শীতে রোদে গা এলিয়ে বসা। জীবনে প্রথমবার তিনি কারও কাছে জবাবদিহি করছেন না, শুধু স্ত্রী ছাড়া। ফোনটা তাঁর কাছে ‘ধাক্কা’র মতো লাগল। দিল্লি ছেড়ে মুম্বাই যেতে চান না বলে কাটিয়ে দিতে চাইলেন। কিন্তু অনুরাগ ঠাকুর ছাড়ার পাত্র নন। দিল্লিতে থেকেই কাজ করা যাবে, এই আশ্বাস দিলেন। শেষ পর্যন্ত রাজি হলেন নীরাজ কুমার। ১ জুন যোগ দিলেন। পরে লিখেছেন, বিসিসিআইয়ে ঢোকার সময় তিনি ‘কিছুই জানতেন না’ কী ঘটতে যাচ্ছে।
৮৫ হাজার সদস্যের পুলিশ বাহিনীর প্রধান কাজ করতে নামলেন মাত্র দুজন সহকর্মী নিয়ে। অফিসের জায়গা কিছুদিন পর কেড়ে নেওয়া হলো, জানানোর সৌজন্যটুকুও দেখানো হয়নি। সেই গল্প অন্য দিনের।
৪৪০ ব্লাড সুগার নিয়েও যেভাবে বোলিং করেছেন ওয়াসিম আকরামতা এই লোক ভারতীয় দলের সঙ্গে ঢাকায় কী করছিলেন? এসিইউ প্রধানের কাজের একটা বড় অংশ খেলোয়াড়দের কাছাকাছি থাকা। ড্রেসিংরুমে বুকি আর ফিক্সারদের ঢোকা ঠেকানো, মুঠোফোন জমা নেওয়া, খেলোয়াড়দের বোঝানো যে সন্দেহজনক কেউ যোগাযোগ করলে সঙ্গে সঙ্গে জানাতে হবে। নীরাজ কুমারের কাছে এই কাজের আসল জায়গা মাঠের বাইরে। যে খেলোয়াড় তাঁকে বিশ্বাস করেন, বিপদ দেখলে তিনিই আগে কথা বলবেন।
২০১৫ সালের বাংলাদেশ সফরে শিখর ধাওয়ান ও বিরাট কোহলি।বিসিসিআইয়ে যোগ দেওয়ার এক সপ্তাহের মধ্যে তাই বাংলাদেশ সফর। নিজের ভাষায়, কাজটা হাতেকলমে শেখার সুযোগ। দলের সঙ্গে সফর করা মানে ধীরে ধীরে পরিবারের একজন হয়ে ওঠা। একই হোটেলে থাকা, একসঙ্গে নাশতা করা, একই বাসে স্টেডিয়ামে যাওয়া। আর হোটেলের খাবার? কারও পছন্দ হয়নি।
বিদেশ সফরে ক্রিকেটাররা সাধারণত সন্ধ্যায় বেরিয়ে কাছের কোনো রেস্তোরাঁয় খেয়ে আসেন। নীরাজ তাঁর বইতে লিখেছেন, ঢাকায় ভারতীয় দলের ক্রিকেটারদের জন্য ‘পেট ভরে খাওয়ার মতো’ কোনো জায়গাই ছিল না।
সমাধান এল স্টেডিয়াম থেকে। দুপুরের খাবার সরবরাহ করতেন উত্তর ভারতীয় বংশোদ্ভূত এক ক্যাটারার। তাঁর রান্না মোটামুটি মুখে রোচার মতো। দলের কয়েকজন উদ্যোগী সদস্য তাঁকে রাজি করালেন, রাতের খাবারও পাঠাতে হবে হোটেলে। ঝামেলা বাধল হোটেলের নিয়মে। বাইরের খাবার ঢোকানো যাবে না।
এই অপারেশনের দায়িত্ব পড়ল একজনের ওপর। দলের ম্যাসাজ থেরাপিস্ট, যাঁকে সবাই ‘কাকা’ বলে ডাকে। মানুষের পেশি ঠিক করা যাঁর কাজ, তিনি হয়ে গেলেন গোপন খাদ্য-সরবরাহের প্রধান। উত্তর ভারতীয় বংশোদ্ভূত সেই ক্যাটারার রাতের খাবার তৈরি করে দেবেন, ‘কাকা’ সেগুলো লুকিয়ে নিয়ে আসবেন হোটেলে। কাকার ঘর, নীরাজ কুমারের ভাষায়, ছিল ‘পুরো দলের সাধারণ ডাইনিং এরিয়া’। খাবার এলে খেলোয়াড়েরা তাঁকেও ডাকতেন। ‘স্যার, আসুন।’
২০১৫ সালের বাংলাদেশ সফরে বিরাট কোহলি।তিনিও যেতেন। ছোট ঘরে ঠাসাঠাসি, অনেকে মেঝেতে, সবাই এমনভাবে খাচ্ছেন, ‘যেন কয়েক সপ্তাহ কিছু খাননি।’ বিশ্বের ব্যস্ততম ক্রিকেট দলের তারকারা প্লেট হাতে মেঝেতে বসে। এক পাশে নীরাজ কুমার, যাঁর সামনে একসময় দিল্লির অপরাধজগৎ কাঁপত। নিজের বইয়ে তিনি লিখেছেন, ওই ডিনারের স্মৃতি তাঁর সঙ্গে ‘সব সময় থাকবে’।
বইয়ের শেষ দিকে স্মৃতিচারণায় তিনি আবার ফিরে গেছেন ঢাকার সেই হোটেলে। তিন বছরে তারকা ক্রিকেটারদের খুব কাছ থেকে দেখার অনেক মুহূর্ত জমেছে তাঁর মনে। তার প্রথমটা হিসেবেই কি না কে জানে, তিনি বলেছেন ঢাকার ‘চোরাই খাবার ভাগ করে খাওয়া’র কথা। সেই সফরে বিরাট কোহলির সঙ্গেও তাঁর একটা ছোট্ট রসিকতা চালু হয়েছিল। ওজন একটু কমলেই পাঞ্জাবিরা বলেন ‘কমজোর হয়ে গেছ’। তাই বিরাট দেখা হলেই বলতেন, ‘জনাব, আপ তো বহুত কমজোর হো গ্যায়ে হো!’
মেজর হাফিজের বিয়েতে ভক্তদের কাণ্ড: বরযাত্রীর খাবার শেষ, খেতে হয়েছিল ভাত-ডাল নীরাজ কুমারের বইয়ের পাতায় পাতায় ফিক্সার, বুকি, ক্ষমতাবান কর্তাদের অন্দরমহলের অন্ধকার। বিসিসিআইয়ের ক্ষত তিনি লুকাননি। অথচ সবচেয়ে উজ্জ্বল স্মৃতি হয়ে আছে ঢাকার একটা হোটেলের মেঝে, আর ‘অবৈধ’ এক নৈশভোজ।
দুর্নীতির সব ফাইল তিনি খুলে দেখেছেন। শুধু ‘কাকা’র ঘরের ওই রাতটা কোনো ফাইলে নেই। ওই ‘অপরাধের’ একমাত্র সাক্ষী পেট আর স্মৃতি।

Source - www.prothomalo.com ↗