শরীরে স্কচটেপে মোড়ানো ১৮ সোনার বার, বিমানবন্দরে যাত্রী আটক

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর শরীরে লুকানো অবস্থায় ১৮টি সোনার বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। বারগুলোর মোট ওজন ২ কেজি ১০৬ গ্রাম, যা ১৮০ ভরির বেশি। এসব সোনার বাজারমূল্য প্রায় ৩ কোটি ৭৮ লাখ টাকা।
Source - www.risingbd.com ↗