গুচি থেকে পোমেলাতো—বিশ্বের নামীদামি ব্র্যান্ডগুলো এখন চামড়া দিয়ে বানাচ্ছে বিলাসবহুল গয়না। সোনা, রুপা, হীরা ও মূল্যবান রত্নপাথরের সঙ্গে চামড়ার সমন্বয়ে তৈরি হচ্ছে আংটি, ব্রেসলেট ও নেকলেস। চামড়া বুনন, প্যাঁচানো কিংবা পুঁতি তৈরির অভিনব কৌশল ব্যবহার করে গয়নার নকশায় আনা হচ্ছে বৈচিত্র্য।
বিলাসবহুল ফ্যাশনপণ্যের অন্যতম পরিচিত উপাদান চামড়া। জুতা, ব্যাগ, জ্যাকেটসহ বিভিন্ন পোশাকে দীর্ঘদিন ধরে চামড়ার ব্যবহার হয়ে আসছে। তবে এত দিন গয়নার জগতে চামড়ার ভূমিকা ছিল অনেকটাই গৌণ।
সেই ধারণা বদলে দিচ্ছে বিশ্বের কয়েকটি নামকরা ফ্যাশন ও গয়না প্রস্তুতকারী প্রতিষ্ঠান। তারা মূল্যবান রত্নপাথরের সঙ্গে চামড়ার সমন্বয়ে তৈরি করছে নতুন ধরনের বিলাসবহুল গয়না। এসব গয়নায় চামড়া এখন আর কেবল সহায়ক উপাদান নয়, বরং নকশার অন্যতম প্রধান আকর্ষণ।
চামড়ার সঙ্গে রত্নপাথর দিয়ে বিলাসবহুল গয়না, ব্যবসার নতুন কৌশল

হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বিলাসবহুল গয়নায় চামড়ার ব্যবহার ও নতুন প্রবণতার এসব কথা তুলে ধরা হয়েছে।
চামড়ার সঙ্গে সবুজ রত্নপাথর
বিলাসবহুল গয়নায় চামড়ার নতুন ব্যবহার তুলে ধরেছে ব্রাজিলের গয়না ডিজাইনার আরা ভার্তানিয়ান ও হেলিও আসকারির যৌথ উদ্যোগ। হেলিও আসকারি মূলত আসকারি বাইসাইকেলসের প্রতিষ্ঠাতা। প্রতিষ্ঠানটি হাতে তৈরি বাইসাইকেলের পাশাপাশি চামড়া, ধাতু ও কাঠের বিভিন্ন পণ্য তৈরির জন্য পরিচিত।
চলতি বছরের শুরুর দিকে এই দুই ডিজাইনার যৌথভাবে সীমিত সংস্করণের একটি গয়নার সংগ্রহ বাজারে আনেন। এতে রয়েছে দুটি ব্রেসলেট ও একটি আংটি। বিশেষত্ব হলো, আসকারির নিজস্ব পদ্ধতিতে চামড়া পেঁচিয়ে তৈরি করা হয়েছে এসব গয়নার নকশা। গয়না তৈরিতে প্রথমবারের মতো এই কৌশল ব্যবহার করা হয়েছে।
হেলিও আসকারি ছোটবেলায় তাঁর দাদাকে বেতের ঝুড়ি তৈরি করতে এবং ঝুড়ির হাতলে চামড়া প্যাঁচাতে দেখতেন। পরে নিজস্ব কৌশলে শক্ত কাঠামোর ওপর হাতে চামড়ার সরু ফিতা পেঁচিয়ে বিভিন্ন নকশা তৈরি শুরু করেন। এবার সেই কৌশল ব্যবহার করেছেন বিলাসবহুল গয়নায়।
যৌথ সংগ্রহের প্রথম ব্রেসলেটটিতে হাতে বোনা চামড়ার সঙ্গে ব্যবহার করা হয়েছে দুটি বড় সবুজ টুরমালিন রত্নপাথর ও হাতুড়ির আঘাতে বিশেষভাবে নকশা করা ধাতু। একই সংগ্রহের আংটিটিও ব্যতিক্রমী। এতে মাঝখানে একটি মূল্যবান পাথর রেখে একাধিক সমতল পৃষ্ঠবিশিষ্ট আকৃতি তৈরি করা হয়েছে। কালো হীরা, সাদা হীরা কিংবা চুনি বসানো আংটি পাওয়া যায় এই সংগ্রহে।
সাপের চামড়ার পুঁতি, সোনা ও হীরার সমন্বয়ে তৈরি লিলি গ্যাব্রিয়েলার ওফিডিয়া নেকলেসসাপের চামড়া দিয়ে নেকলেস
চামড়ার ব্যবহারকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছেন লন্ডনভিত্তিক গয়না ডিজাইনার লিলি গ্যাব্রিয়েলা। চলতি বছরের প্যারিস কুতুর ফ্যাশন শো আয়োজনের সময় তিনি ‘ওফিডিয়া’ নামের একটি নেকলেস উন্মোচন করেন।
নেকলেসটির বিশেষত্ব হলো, এতে নৈতিকভাবে সংগৃহীত বলে উল্লেখ করা সাপের চামড়া দিয়ে তৈরি পুঁতি ব্যবহার করা হয়েছে। এসব পুঁতির মাঝেমধ্যে বসানো হয়েছে হীরাখচিত হলুদ সোনার ছোট ছোট অংশ।
লিলি গ্যাব্রিয়েলার পরিকল্পনা অনুযায়ী, ওফিডিয়া শুধু একটি নেকলেসেই সীমাবদ্ধ থাকবে না। ভবিষ্যতে বিভিন্ন রং ও মূল্যবান রত্নপাথরের সমন্বয়ে আরও গয়না তৈরি করার পরিকল্পনা রয়েছে তাঁর।
চামড়ার গয়নায় পুরোনো খেলোয়াড় তাতেওসিয়ান
চামড়ার গয়না তৈরির প্রবণতা একেবারে নতুন নয়। লন্ডনভিত্তিক গয়না প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাতেওসিয়ান দীর্ঘদিন ধরেই চামড়া ব্যবহার করে গয়না তৈরি করছে। বিশেষ করে পুরুষদের ব্রেসলেটে চামড়ার ব্যবহার প্রতিষ্ঠানটির পরিচিত বৈশিষ্ট্য।
তাতেওসিয়ানের ব্রেসলেটগুলোতে কালো, বাদামি, গাঢ় নীলসহ বিভিন্ন রঙের চামড়ার সঙ্গে স্টার্লিং সিলভার বা বিশেষ মানের রুপা ব্যবহার করা হয়। কিছু নকশায় কার্বন ফাইবারের মতো উপাদানও যুক্ত করা হয়েছে।
প্রতিষ্ঠানটির চামড়ার গয়নার একটি নকশা হলো ‘পপ রিগাতো পেলে’ ব্রেসলেট। এটি কবজির চারপাশে দুবার পেঁচিয়ে পরা যায়। কালো, বাদামি ও গাঢ় নীল রঙে পাওয়া যায় ব্রেসলেটটি।
অন্যদিকে ‘চার্লস ক্লিক পেলে’ ব্রেসলেটে চামড়ার সঙ্গে চকচকে রুপার আটকানোর অংশ ব্যবহার করা হয়েছে। প্রতিষ্ঠানটির সংগ্রহে চামড়ার তৈরি কয়েক ডজন নকশার গয়না রয়েছে।
গুচি-পোমেলাতোর যৌথ উদ্যোগ
বিশ্বখ্যাত ইতালীয় বিলাসপণ্য ব্র্যান্ড গুচি ও মিলানভিত্তিক গয়না প্রস্তুতকারী প্রতিষ্ঠান পোমেলাতোও চামড়া ব্যবহার করে বিলাসবহুল গয়না তৈরি করেছে। ২০২৫ সালে প্রতিষ্ঠান দুটি প্রথমবারের মতো যৌথ উদ্যোগে ‘মোনিলি’ নামের একটি গয়নার সংগ্রহ উন্মোচন করে। ইতালির ফ্লোরেন্সে অনুষ্ঠিত গুচির ক্রুজ ২০২৬ ফ্যাশন শোতে এই সংগ্রহ প্রথম প্রদর্শন করা হয়।
এই যৌথ উদ্যোগে গুচির চামড়াজাত পণ্য তৈরির অভিজ্ঞতার সঙ্গে যুক্ত হয়েছে পোমেলাতোর সোনার গয়না তৈরি ও মূল্যবান পাথর বসানোর দক্ষতা।
মোনিলি সংগ্রহের গয়নাগুলোতে কালো ও বাদামি চামড়ার সঙ্গে সাদা বা গোলাপি সোনা এবং অসংখ্য ছোট হীরা ব্যবহার করা হয়েছে। সংগ্রহে রয়েছে গিঁট দেওয়া নেকলেস, চওড়া ব্রেসলেট এবং এমন কিছু গয়না, যেখানে হীরাখচিত সোনার অংশের মধ্য দিয়ে মসৃণ চামড়া পেঁচিয়ে দেওয়া হয়েছে।
কালো চামড়া ও রুপার সমন্বয়ে তৈরি তাতেওসিয়ানের পপ রিগাতো পেলে ব্রেসলেটচামড়ার টুকরা দিয়েও তৈরি হচ্ছে গয়না
চামড়ার গয়না তৈরিতে ভিন্ন পথ অনুসরণ করছেন ব্রিটিশ গয়না ডিজাইনার অ্যানুশকা ডুকাস। তাঁর তৈরি ‘লাভলিংক’ ব্রেসলেটে ১৪ ক্যারেট সোনার একটি অংশের সঙ্গে চামড়ার ফিতা ব্যবহার করা হয়েছে। নারী-পুরুষ উভয়ের জন্যই এই ব্রেসলেট তৈরি করা হয়েছে।
এই ব্রেসলেটের চামড়া তৈরি করে ব্রিটিশ চামড়াজাত পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান কনোলি। প্রতিষ্ঠানটির স্প্যানিশ চামড়ার অবশিষ্ট টুকরা ব্যবহার করা হয় এসব ব্রেসলেটে।
বাদামি, লাল, কালো, সবুজ ও ক্রিম রঙে পাওয়া যায় লাভলিংক ব্রেসলেট। এই ব্রেসলেটে চাইলে আরও সোনার ছোট ছোট অলংকার যুক্ত করতে পারেন ক্রেতারা। একই ব্রেসলেট কবজিতে দুইবার পেঁচিয়ে পরা যায়। আবার গলার অলংকার বা চোকার হিসেবেও ব্যবহার করা যায়। প্রতিটি নকশার দীর্ঘ সংস্করণও রয়েছে।
চামড়ার গয়নার প্রতি কেন আগ্রহ
গয়না তৈরিতে চামড়া ব্যবহারের অন্যতম আকর্ষণ এর অনানুষ্ঠানিক ও স্বচ্ছন্দ বৈশিষ্ট্য। সোনা, হীরা কিংবা অন্যান্য মূল্যবান রত্নপাথরের সঙ্গে চামড়া যুক্ত হলে গয়নার চেহারায় তুলনামূলকভাবে সহজ-স্বাভাবিক ভাব আসে।
লিলি গ্যাব্রিয়েলার সাপের চামড়ার পুঁতি দিয়ে তৈরি নেকলেস থেকে শুরু করে অ্যানুশকার সাধারণ নকশার ব্রেসলেট—বিভিন্ন ধরনের গয়নাতেই এই বৈশিষ্ট্য দেখা যায়।
সোনা ও মূল্যবান রত্নপাথরের তৈরি গয়নাকে কিছুটা ভিন্নভাবে উপস্থাপনের সুযোগ করে দিচ্ছে চামড়া। ফলে প্রচলিত উপাদানের পাশাপাশি চামড়াও বিলাসবহুল গয়নার নকশায় জায়গা করে নিচ্ছে।

Source - www.prothomalo.com ↗